Sunday, February 24, 2019

আমার যন্ত্রনা




                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
জানি আমার চিৎকারের ধ্বনি রাত্রে দিনে শুনতে পাবে না কেউ
অলি গলি উঠাবে শুধু নিন্দার ঢেউ
আমার যন্ত্রনা ভেসে উঠে আকাশে- বাতাসে
তবু কেউ না আসে!তবু কেউ না আসে!

নর পশুদের ধর্ষণে ধর্ষণে ক্ষত বিক্ষত রক্ত ঝরে
অশ্রু ঝরে! ভিতরে ভিতরে পুড়ে অবিরত পুড়ে
চৌদিকে শুনি ধিক্কার শুনি উচ্চ স্বরে শুনি
আমি পাপী, আমি অপরাধী, আমি সমাজের গ্লানী !
কেউ না শুনে আমার চিৎকারের ধ্বনি..

আমি যতই বলি এই সমাজের কাছে…
কি এক যন্ত্রনা বাসা বেঁধে আছে প্রাণে
অথচ দেখ, ধর্ষকেরা কি বীর দর্পে আছে, বিচারহীন আছে
দিনের পরে দিনে !
যে দেহ হতে ইজ্জতটুকু কেড়ে নিয়েছে লুটেপুটে..
তার শাস্তি কি হয়েছে মোটে ?

ওই দেখ, ধর্ষকেরা এখনো বীর দর্পে ঘুরে  বেড়ায় দলে দলে..
কেউ কি নেই চড়াবে শুলে ?
আমি ধর্ষিতা হতে চাই না এই নিখিলের আকাশে বাতাসে..
আমি প্রাপ্য অধিকার নিয়ে বাঁচতে চাই আপন সত্ত্বা বিকাশে ।

আমার যন্ত্রনা ভেসে উঠে আকাশে- বাতাসে
তবু কেউ না আসে!তবু কেউ না আসে!
------------------------------6-1-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।






সেই ঋণ




                                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রাণের অশুভ যদি না মরে যায়-
সত্য প্রকাশে প্রাণ আলো হারায়

মিথ্যেরা ঝেঁকে বসে হৃদয়ের স্পন্দিত ধারায়,
চোখেরা দেখে না  আপনার পথ ভুলে
পথিক তাই দৃষ্টি হারায় নিন্দার কূলে কূলে !
অযথা তুলছে নিন্দার ঝড় শত শত
ঘৃণা করে তব আপনার স্বার্থে ছুটেছে উল্কার মতো—

শহীদের সেই রক্তস্রোত, বীরঙ্গনার সেই অশ্রুধারা
এর যে কি মূল্য ! বুঝবে কি এই পথ হারা ?
বোধ উদয় কি হবে না কোনদিন ?
ওহে মূর্খ্ তোরা তো ছিলি পরাধীন !
সেই ঋণ !
তোরা কি শোধিবিনা ! শোধিবি না কোন দিন?

নিদারুন দুঃখ লাগে প্রাণে
তোরা এখনো আছিস সেই দোসরের গানে-
এ কেমন অন্ধত্বে ঘেরা তোদের সীমা-
দেখেও দেখিস না চির সত্যের মহিমা !

 সেই ঋণ !
তোরা কি শোধিবিনা ! শোধিবি না কোন দিন?
------------------------------------------06-01-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


         
   

পাই যদি তোরে খুঁজে




                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
হে নির্ভীক, ওই সব অশুভকে কর পরাজিত
ওহে সেনা, কার ভয় কর তুমি,কর না শিরনত;

এ আমার, এ জতির প্রত্যাশা-
মায়ের বক্ষে জ্বলে উঠো- হে ঊষা
বহু যুগ হতে স্বপ্ন বুঁনেছি  তোমাদের ঘিরে মাতৃছায়ায়-
ভেঙ্গে দাও আজি ভেঙ্গে দাও অসনি দূর্গ্, প্রবল উদ্ধত অন্যায়,
আছে যত লোভীর নিষ্ঠুর লোভ
জেগে উঠ, জেগে উঠাও দুর্বার বিক্ষোভ।

প্রতিবাদে প্রতিবাদে জলে স্হলে শ্লোগান উঠাও
এ বক্ষে উড়ে দাও ন্যায় নীতির নিশানা উড়ে দাও
তরুণ তরুনীরা ফিরে এসো, উঠাও তুফান,
নিঃশেষ করে দাও বাংলার যত অসনি বজ্রবাণ!
ছুঁড়ে দাও নিন্দার বানী, ওইসব অসাধু বেঈমান

দুর্নীতি চলছে নিত্য, পাপাচার চলছে নানা ছলে;
হত্যা যজ্ঞের দৃশ্য দেখেছি লাল-সবুজের মুক্ত আঁচলে
স্বাধীনতা করছে লুকোচুরি
এ বাংলার বুক জুড়ি!
আজ দেখো জাতির আইকনেরা কি রূপে সম্মুখে-
ঘৃণা কর, ওইসব ঘৃণা কর ওহে বীর অকম্পিত বুকে-

হে নির্ভিক, তোরা নাহি করিস ভয় !
পারবি, তোরাই পারবি অশুভকে করতে ধরাশয়!
তোর চেয়ে কে আছে বীর, এ বিশ্বাসে চেয়ে আছি, দেখ.
তোর সত্য, তোর ন্যায়, তোর সাহসী ভূমিকা এক-
ওইসব অশুভ রাখিস না  জীবনের উত্তালে যুঝে
বাংলার বুকে বিজয় দেখি, পাই যদি তোরে খুঁজে ।
--------------------------------------06-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।