Sunday, February 24, 2019

এর সমাপ্তি হওয়া প্রয়োজন




                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এক অদ্ভুদ কান্ড ঘটছে! প্রতিনিয়তই ঘটছে-
তুমি আমার সামনে দাঁড়ালেই আমি
ভিতরে একটা তোলফার অনুভব করি, প্রচন্ড অনুভব করি
ওই ভিতরে একটা কিছু হচ্ছে
অনেকদিন ধরে হচ্ছে, তুমি সামনে আসলেই হচ্ছে
কিন্তু তুমি কি  শুনতে পাচ্ছ ?
একটু কাছে এসো, আরেকটু কাছে—
আমার বুকে কান পেতে শুন, বলছে শুধু বলছে
এই হৃদয়ের তরঙ্গ, সব অনুভূতি ,সব প্রকার শিহরণ
তোমাকে ঘিরে! কেবলই তোমাকে ঘিরে—
তুমি কি বুঝতে পারছ ?
কেউ তো পারছে না প্রতিরোধ গড়তে। এর যে বিরতী নেই..
অন্যের ছবি তো এখানে জাগছে না
শুধু তোমার ছবিই ভেসে উঠছে, বার বার ভেসে উঠছে
আমার এই স্পন্দিত প্রাণে
আমি জানি, তুমি শুধুই অমার।
এক অদ্ভুদ কান্ড ঘটছে! প্রতিনিয়তই ঘটছে এর সমাপ্তি হওয়া প্রয়োজন !
-------------------------------14-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



অন্তরে শুধু অন্তরে




                                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
কিছু একটা স্পর্শ্ করলো, গভীরে, খুব গভীরে
স্পর্শ্ করলো ভিতরে,
চুতর্দিকে এক শিহরন অন্তরে
অন্তরে, অন্তরে!
কেউ একজন ঢেউ তুলে, সেই অনুভবের মাঝখানে দাঁড়িয়ে আমি
বার বার যেন এই প্রাণ কিছু একটা বলছে আমায়
কেউ ঢুকে আছে, কেউ ঢুকে আছে এই বুকে!
অনেক বার গেয়েছি, অনেক বার ধরতে গেয়েছি
কিন্তু কই! কেউ তো আমাকে বলল না-
সে আছে, আমার ভিতরে আছে
শুধু ভালবাসলাম ! ভালবাসার প্রেমিকা হল স্মৃতি..
তবু ঘুমন্ত অন্তরের মধ্যে জাগ্রত তুমি, শুধু তুমি
এক অনুভূতির স্পর্শ্ পেয়ে পেয়ে
ভালবাসাকে শান্তনা দেই আর আপনাকে বলি
আমি ভালবাসি শুধু তোমাকেই ভালবাসি ।
এ হৃদয়ে তুমি চেনা, বড় চেনা ‍মুখ, খবু গভীরের শোভা
অনুভূতিরা ডেকে বলে, শুধু বলে
তুমি চিরকালের!
অনন্ত প্রেম, অনন্ত শোভা !
চুতর্দিকে এক শিহরন অন্তরে শুধু অন্তরে ।
--------------------------------14-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


তোমাকে যদি




                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ওহে রাজ্যপতি,
কিভাবে তুমি জনতার প্রত্যাশাকে ভুলে থাক?
জনতা তো তোমাকে ভুলে যেতে পারে নাই!
কেন সম্মুখের পিছনটাকে আড়ালে রাখ,
সত্যিটা জানতে চাই, উজির নাজিরের সম্পদের হিসেব চাই।
জনতার ইচ্ছাকে কখনো তুচ্ছ নাহি ভাব মনে,
দুর্ণীতিকে ঘৃণা করতে শেখ ধ্যানে-জ্ঞানে
দেশ প্রেমিক তো কখনো ভাবেনা আপনার জন্য
তোমাকে যদি জনতার দেখি হব আমি ধন্য ।
---------------------------14-01-2019 ।,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।