Sunday, February 24, 2019

আর পারছি না, সত্যি পারছিনা



                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তোমার দখল করা সীমানাটা, উপড়ে ফেলতে চেয়েছি
বার বার চেয়েছি -হৃদয় থেকে মুছে দিতে-
তুমি এমন করে প্রাচীর গড়লে,আজো পারনি- আজো পারিনি
উকে ঢুকাতেও পারিনি
যতবার চেয়েছি, নব উদ্যোমে জেগেছো, খুব গভীরে জেগেছো
আমি তো হৃদয়টাকে ফাঁকা করতে চাই
তোমার সীমানা উপড়ে ফেলতে চাই,
কই তুমিতো শুনছো না, কি অপরাধ আমার বলো তো ?
এ প্রাণের ভূমিতে আর চাই না, আর চাই না
তুমি দখল করে আছো, দখল করে আছো নির্দ্য় সীমানা দিয়ে—
আমি তো উইল করতে চাই সেই তাকে-
যে আমার হৃদয়কে ভালবাসে
তুমি তো দখল করে আছো অজান্তেই দখল করে আছো !
আর পারছি না, সত্যি পারছিনা—
----------------------------------------15-01-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


সত্যেরা বিমূখ হলে




                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
সত্যেরা বিমূখ হলে, শুভরা মুখ ফিরে নিলে
নীতি ও আদর্শের নীড়ে শুধু দুষ্টেরা ভিড়ে দলে দলে
মুক্তি, মুক্তি- বলে চিৎকার সকলেই করি-
চরিত্র বিনিষ্ট হলে, অসত্য ঢুকে গেলে হৃদয় ঘড়ি

প্রত্যাশার মুক্তি অনেক দূর! মানুষের ধারে-কাছে নেই;
চৌদিকে দূর্ণীতি জবাবহীনতা স্বৈরনীতি নির্লজ্জ ভাই
হালাল-হারামের আলিঙ্গনে মেতেছি প্রকাশ্যে গোপনে
অথচ মুক্তি খোঁজি এক অসুস্থ সমাজ ব্যবস্থার দহনে ।

যেখানে প্রাণগুলো স্থবির- মূল্যবোধের নেই কোন ঠিকানা
কিছুতেই মুক্তি তুমি এ জীবনে কখনো পাবে না
বিজয়হীন চলে যাবে শ্রেষ্ঠ মানবের পরাজিত গাড়ি
কেননা, অসত্য দূর্গে শুভ শক্তিরা আর আসবে না।

চরিত্রের অঙ্গগুলো উলঙ্গ হয়ে আছে নির্লজ্জ সঙ্গমে
যেখানে জন্ম নিচ্ছে অবৈধ সন্তানের মতো ভবিষ্যৎ
মূলহীন বৃক্ষের মতো নড়বরে আমাদের মন জগৎ
মানুষের অন্তরে গেঁথে আছে জাগতিক মোহ প্রথমে।

সত্যেরা বিমূখ হলে, শুভরা মুখ ফিরে নিলে
নীতি ও আদর্শের নীড়ে শুধু দুষ্টেরা ভিড়ে দলে দলে ।
-----------------------------15-01-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



এর সমাপ্তি হওয়া প্রয়োজন




                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এক অদ্ভুদ কান্ড ঘটছে! প্রতিনিয়তই ঘটছে-
তুমি আমার সামনে দাঁড়ালেই আমি
ভিতরে একটা তোলফার অনুভব করি, প্রচন্ড অনুভব করি
ওই ভিতরে একটা কিছু হচ্ছে
অনেকদিন ধরে হচ্ছে, তুমি সামনে আসলেই হচ্ছে
কিন্তু তুমি কি  শুনতে পাচ্ছ ?
একটু কাছে এসো, আরেকটু কাছে—
আমার বুকে কান পেতে শুন, বলছে শুধু বলছে
এই হৃদয়ের তরঙ্গ, সব অনুভূতি ,সব প্রকার শিহরণ
তোমাকে ঘিরে! কেবলই তোমাকে ঘিরে—
তুমি কি বুঝতে পারছ ?
কেউ তো পারছে না প্রতিরোধ গড়তে। এর যে বিরতী নেই..
অন্যের ছবি তো এখানে জাগছে না
শুধু তোমার ছবিই ভেসে উঠছে, বার বার ভেসে উঠছে
আমার এই স্পন্দিত প্রাণে
আমি জানি, তুমি শুধুই অমার।
এক অদ্ভুদ কান্ড ঘটছে! প্রতিনিয়তই ঘটছে এর সমাপ্তি হওয়া প্রয়োজন !
-------------------------------14-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।