Wednesday, February 27, 2019

এই অভিমান ভাঙ্গবে কখন ?




                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
ওহে সততার কবি, অভিমান করেছো কি ভাই ?
আজ কোথাও তোমাকে খোঁজে নাহি পাই !
যদিও কবি হয়েছো প্রাণের কবিতায় তুমি নাই-
এ প্রাণের স্পন্দনে তুমি তরঙ্গ জাগালে বৃথাই
সততাকে পরম হেলায় হেলায়
কাব্যকে বঞ্চিত করেছো পাতায় পাতায়-
কবিত্ত্বের ফুল কি ফুটেনি শাখে? সূরভী সুবাসকে দেখি বিরাগ ভাজন
শাখে শাখে ফুলের পাঁপড়ি তো নাই! এই অভিমান ভাঙ্গবে কখন ?

ওহে কবি, সততাকে আলিঙ্গন করতে কেন এই তীব্র বিমুখতা ?
শুধু ইচ্ছের উপেক্ষায় প্রাণের মনুষ্যত্বকে কেন দাও তুমি ব্যথা ?
তুমিই তো সেই শ্রেষ্ঠ প্রাণ-
যাকে সবচেয়ে বেশী ভালবাসে মহিয়ান-
জাগিয়ে তুল এই অন্তর গভীরে এক সততার প্রান্তর-
প্রতিটি শাখে শাখে ফুটিয়ে দাও প্রেমের পুস্প মানুষের ।
ওহে সততার কবি, তোমরা ভুলে গেছো মুক্তির  কবিতা !
প্রাণের ভাঁজে ভাঁজে বুঁনেছো শুধু এক নশ্বরের প্রীতিলতা
এই অভিমান ভাঙ্গবে কখন ওহে কবি !
---------------------------------27-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Tuesday, February 26, 2019

অশুরের বিদ্রোহী




                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে শুভ! নিরব কেন-অশুভ যে এসে গেছে ধরায়,
অশুরের বিদ্রোহী হয়ে তুমি কি জাগবে না বসুধায়?
শয়তান সে অনিষ্টের পাল তুলে-
জাহেলী বাতিলের দ্বার দিয়েছে খুলে !

এ প্রাণের ফুলেরা ফুটেছে কি ? ফুটেছে কি প্রেমের মুকুল?
হৃদয়ের কম্পন তাঁর স্বরনে হয়েছে কি অধীর ব্যাকুল ?
এখনো জাগনি তুমি ! মোহেরা চৌদিক ঘিরে আছে আজ
এখনো উম্মাদ তুমি? দূষিত রক্তে রক্তে করেছা সাজ
কখনো দেখনি অন্তঃ দৃষ্টিতে চেয়ে-
কোন পথে ছুটেছো অশুরের সাথী হয়ে?

অন্তরে তাঁর সুর বেজেছে কি ? বেজেছে কি নবীজির গান ?
চিনেছে কি সে মানবতারে? দেখি না আর এই প্রাণ ।
দুনিয়ার অশুভরা বুঝে না-
কিন্তু শুভরাও ভুলে গেছে মুক্তির সন্ধান !

ওহে সুর উঠাও, গাও সেই গান নবীজির পথ ধরে
সত্য যে ভুলেনি কখনো, অন্তর রেখেছে অবিনশ্বরে-
ভয় কি আসে না প্রাণে ? যেতে তো হবে ওই গোরস্থান
শয়তানের শাস্ত্রে মুক্তি নেই !হবে না কখনো কোনদিন-

হে শুভ! নিরব কেন-অশুভ যে এসে গেছে ধরায়,
অশুরের বিদ্রোহী হয়ে তুমি কি জাগবে না বসুধায়?

-------------------------------26-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

সাড়া দাও




                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
হে আল্লাহ! হে মহান পারওয়াদীগার সাড়া দাও,
দাও সাড়া,
তোমাকে বুঝিনি, আজও বুঝিনি অবুঝ দিশেহারা
আজও ঋণ শোধিনি, পড়েছি শুধু পবিত্র কালামের বাণী;
বিশ্বাস করেছি অন্তুরে, তুমিই মুক্তির বজ্র ধ্বনি

ওহে জাহানের মালিক, ওহে রুহের মালিক, ন্যায় বিচারের প্রতীক
এই অবুঝ প্রাণ ছুটেছে শুধু ছুটেছে এদিক-সেদিক !
তুমিই কেবল ভরসা এ অবুঝের ছায়াতল
করুনা কর  হে প্রভূ আছে যত অজ্ঞ দল
যেদিন শেষ হয়ে যাবে এ প্রাণের স্পন্দিত মাতোয়ারা
এ বসুমতী বিছায়ে আঁচল ডাকবে শুধু অন্ধকার ঘেরা

হে আঁধার দিবসের দীপ্তরবির আলোক বিথারি পথ
জাগবে কি তুমি মুক্তির জয়গানে পুরাইয়া মনোরথ?
শুধু জানি এক নির্দেশে অগণিত মানুষের তাজা প্রাণ-
হে আল্লাহ! তোমার অভিমূখে ছুটবে ভেঙ্গে অভিমান
কিন্তু পূঁজিতো নেই!

শুধু বিশ্বাস করেছি অন্তরে, তুমিই প্রভূ, তুমিই মেহেরবান-
ক্ষমা কর হে মালিক, আমি তোমারই গোলাম
প্রিয় নবীজির উম্মত তবু অপরাধী!
শোধিতে পারিনি তোমার ঋণ এই নশ্বর ভুবন !

হে আল্লাহ! হে মহান পারওয়াদীগার সাড়া দাও,
দাও সাড়া,
--------------------------------------26-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।