Wednesday, February 27, 2019

আর পরাজয় মানব না




                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

আমি আর স্বপ্ন দেখতে যাবো না
কোন কিছুতেই আমি শুধু আর স্বপ্ন দেখতে যাবো না ।

 যে মুক্তিযোদ্ধাদের রক্তিম জলে হয়েছিল গঙ্গা প্লাবন
এখন সেখানে নেই কোন তরঙ্গ এ জলের বুকে
প্লাবনের দৈন্যদশা দেখে আমি আর স্বপ্নচারী হতে যাবো না ।

মুক্তিযোদ্ধাদের প্রেমের বুক চিরে চিরে
যে স্বাধীনতা এসেছিল, আমরা বেমালুম ভুলে গেছি আজকের এই দিনে
ওদের দেখলে গা জ্বলে পুড়ে উঠে কোন এক হীনমন্যতার মিছিলে
আজ সেই যোদ্ধাদের রক্তে শুধু  কালিমার দাগ দিতে চাই
আমি স্বপ্ন দেখতে যাবো না, আর শুধু ব্যাথিত হতে যাবো না ।

জাতি ভুলে গেছে তার প্রেমের প্রাণ, মূল্য বুঝে না স্বাধীন নিশান,
মুক্তি যোদ্ধাদের অবদান করে অপমান, আমি স্বপ্ন দেখতে যাবো না ।

সেইদিন যদি মুক্তিযোদ্ধা না  হত, যদি না করত আত্মদান
গগণে কি উড়ত লাল-সবুজের নিশান, ওহে ব্যাধি, ওহে পাষাণ !

মানুষ না বুঝে যদি মুক্তিযোদ্ধাদের প্রাণ.
তবে কিসে গর্বিত হবি হে- অজ্ঞ মূর্খ্ পালোয়ান?
আমি স্বপ্ন দেখতে যাবো না, আর শুধু ব্যাথিত হতে যাবো না ।
শুধু রুখে দাঁড়াবোই, আর পরাজয় মানব না
ওরা হারবেই,ওরা হারবেই ।
ওসবের কোন কিছুতেই আমি আর শুধু ব্যাথিত হতে যাবো না ।
--------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

এক অনুপম বার্তা বিধাতার


                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।

ঐ ইসলামের জ্যোতিময় পাঁপড়ি খুলে
মানবের এ –মন- বলিয়ান ভাই ফুটেছে আজ ফুলে ।

এই মুমিন বিশ্বাসী ঘাত-প্রতিঘাতে
নামাজ রোজার সাথে
প্রাণকে সর্মাপণ করেছে তাতে
কাল হশরের মুক্তিতে
বিজয়ী মুমিন উল্লাসে নেচে উঠে তার সাক্ষাতে ।

আল্লাহ রহমতে বাতিলেরা পারে নাকো মুমিনের ফুলে.
কোন বিষাক্ত শূল বিধাতে মধুময় পাঁপড়ি খুলে খুলে
যতক্ষন নতশিরে মুমিনের দেহ প্রাণ ইসলামের পালে
তার মুক্তিতে বিধতা শ্বাস ফেলে যায় মরা নদীর কূলে ।

ঐ ইসলাম ফুলের সুগন্ধি তার,
অনন্ত হাশরে শক্তি অপরাজিতার,
ইমান, নামাজ ,রোজা ,হ্বজ্জ ,যাকাত আর
এক অনুপম বার্তা বিধাতার ।

আল্লাহ চিনেছে মুমিন পঞ্চ খুঁটির ইশারায় গোলামের পরতে পরতে ।
ঐ ইসলামের জ্যোতিময় পাঁপড়ি খুলে
মানবের এ –মন- বলিয়ান ভাই ফুটেছে আজ ফুলে ।
------------------------------------------------ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

মুক্তি অচেনা, মুক্তি অচেনা




                                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অঙ্গিার করেছিলে বিধাতার সানে
জগতে এসে হবে গোলাম
অঙ্গিার করেছিলে বিধাতার সানে
শয়তান দিবে হারায়
বিধাতার পাল দিবে উড়ায়
ক্ষণিকের ময়দানে
প্রাণে মোহ সব কিছু কেড়ে নেয় ।
বিচারের দিনক্ষণে
তুমি যেই গিয়ে দাড়ালে-
আল্লাহ চিনলো না, আল্লাহ দেখলো না
মুক্তি অচেনা, মুক্তি অচেনা ।
------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।