Wednesday, February 27, 2019

অপবাদ




                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
অপবাদ এইসব- এই অন্তর প্রবাহে মরুদ্যান
অপবাদ, অপবাদ, এইসব অন্ধদের মিছিলে মিছিলে বিস্ফোরিত
আলোহীন, আলোহীন এইসব অজ্ঞ বধিরদের বাসস্থান….

কোথায়, কে আছে আলোর মিছিলে ?
মিছিলে মিছিলে শুধু অপবাদ
অপবাদেরে নামে এক নোংরা মিছিল !
অন্ধকার খুঁজে খুঁজে মানুষেরা ছুটেছে এক প্রতিহিংসার দাবানলে..

কোথায়, কে আছে শুব্রুতার মঞ্চে ?
সাদা মনের মানুষগুলোকে পুড়ে পুড়ে
অপবাদীরা গর্জেছে দুয়ারে দুয়ারে…
চারিদিকে শুধু অপবাদ আর অপবাদ
একি বয়ে আনবে কোন সু-সংবাদ ?
-------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তোকে দেখেছিলাম



                                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
তোর মাঝে এখনো জেগে আছে
রণ দূর্গে গর্জে ওঠা বিজয়ী চাবি
কেমন করে সেই যুদ্ধ আজ ভুল ?

একটি স্বাধীন পতাকা তো তোর আছে
এখন ? সেই ভুলে কি হেরে যাবি ?
কবিতা তোকে হঠাৎ লিখতেই হলো ।

রক্তে লিখা কাব্য তোর কাছে আছে
দেখেছিলাম, আজই সময় হলো-
গর্জে ওঠ, অসুরের হিংস্রতা চাস কিনা ?

মুক্তিযুদ্ধের স্মৃতি তোর আছে.
তোর প্রাণ তবু মিথ্যায় এলো-মোলো
তোকে দেখেছিলাম..
তোর প্রেম আছে, তোর ভালবাসা আছে
তুই বাঙ্গালী , তুই বাংলাদেশী।
আগামীর কান্ডারী, সত্যের প্রতীক।
--------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

পূর্ণিমাকে আমবস্যা বলো না



                                  -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
কালোকে কালো বল, সাদাকে বলো না কালো
অনেক হয়েছে রাত্রি সারাদিন নেচেছো গর্জেছো
অন্ধকার মঞ্চে..
পূর্ণিমার আলো শেষ হয়ে গেলো কালো মেঘের কোলাহলে
তোমারও তো নির্জিব হলো প্রাণ
আর নেচে ওঠে না, গেয়ে ওঠে না গান
সাদাতেই রাঙালে কালো
যে শুভ্রতা দেখনি আগে, কিভাবে সেই রঙের কথা বলো।
শরৎ এর কাশ ফুল কি কালো ?
তোমার এই দৃষ্টিহীন আঁখি
চির সত্যকে দিয়েছে ফাঁকি!
তুমি বড় বেশী আগোছালো- এলোমেলো..
যে শুভ্রতা দেখনি আগে, কিভাবে সেই রঙের কথা বলো।
অনেক হয়েছে রাত্রি, আমবস্যার অন্ধাকার দাও চুকে
পূর্ণিমাকে আমবস্যা বলো না
অন্ধকার আকাশে পূর্ণিমার চাঁদ হাসবেই, হাসবেই..
সূর্য্ জাগবেই,
তোমার সম্মুখেই , তোমার সম্মুখেই..
শুধরে নাও , আজি শুধরে নাও
দিবস হবেই- হে অন্ধাকার !
তোমার কালোয় কি সাদা রং লাগানো সম্ভব ?
তুমি দেখেছো শুধু কালো সব
এ হিংসের বিখ্যাত অনুভব !
শুভ্রতার রং তুলিতে আঁকনি ছবি..
যে কালোতে সাদা রং দিয়েছে কবি ।
একে একে কালো যাবে মুছে, শুভ্রতার প্রাণ যদি জাগে ।
-----------------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।