Tuesday, February 19, 2019

কিন্তু কেন ভালবাসে ?




                                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রেমিক তার প্রেমিকাকে ভালবাসে খুব ভালবাসে..
কিন্তু কেন ভালবাসে ?

জানা নেই কিছুই জানা নেই! শুধু ভালবাসে অন্ধের মতো ভালবাসে
জীবন বাজি রেখে ভালবাসে
প্রেমিক চায় শুধু প্রেমিকার জয় !

সেখানে থাকুক অন্যায় - সেখানে থাকুন আর্দ্শহীন পথ চলা
তাতে কি?
এ প্রেমিকা তো প্রতীকের প্রতিচ্ছবি ! বিদ্রোহীদের সম্মুখ হাতিয়ার
তবুও…

প্রেমিক তার প্রতিপক্ষ প্রেমিকাকে ঘৃণা করে খুব ঘৃণা করে
কিন্তু কেন ঘৃণা করে ?
জানা নেই কিছুই জানা নেই! শুধু ঘৃণা করে নিন্দুকের মতো ঘৃণা করে
হিংস্রের মতো গর্জে উঠে না বুঝেই গর্জে উঠে
স্বীকৃতি দিতে চায় না মেনে নিতে চায় না..
প্রতিপক্ষ প্রেমিকার প্রেম !

প্রেমিকারা ফায়দা লুটে যাচ্ছে তবু প্রেমিকেরা বুঝে না…
প্রেম আজ দুস্য ! প্রেম আজ স্বার্থ্!
কেন ভালবাসে তাও জানে না!
কেন ঘৃণা করে তাও জানে না !

আলো ছেড়ে আঁধারে ছুটেছে এ বঙ্গ পাল
ভাল মন্দের বিচার নাই গো আজ-কাল ।
বিজয় চাই হে বিজয় চাই হে প্রতীকের..
এই হল ভোটারে শ্লোগান আজকের ।

প্রেমিক তার প্রেমিকাকে ভালবাসে খুব ভালবাসে..
কিন্তু কেন ভালবাসে ?
-------------------------------------20-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




আজ কি নামাজ পড়েছো?




                                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আজ কি ফজর পড়েছো ওহে মুসলমান..
জুহর যে সম্মুখে তোমার ডাকিছে মুয়াজ্জিন.
আছরও গনিয়ে এলো শুনেছো কি আওয়াজ..
চল চল ওই চল শুরু হল মাগরিবের নামাজ
ওহে মুমিন ওহে মুসলমান আছে কি দিশা ?
রাত্রির প্রথম প্রহরে এসে গেছে নামাজ এশা

আজ কি নামাজ পড়েছো ওহে ঈমানদার !
এ যে কাফের মুমিনের ব্যবধান,  এ যে পরিচয় তোমার
ওই শুন ওই শুন পাঁচ ওয়াক্ত আযানের ধ্বনি
চল চল মসজিদে চল ওহে মুসল্লি এখনি
এ যে নবীজির আদেশ এ যে আল্লাহর ফরমান..
পড় হে পড় নামাজ পড় হে- ওহে মুসলমান.

আজ কি নামাজ পড়েছো ওহে মুমিন দাবীদার..
নাকি হেলায় হেলায় ভেঙ্গেছো ওই অঙ্গিকার
যতই বল মুখে মুখে তুমি মুসলমান, তুমি মুসলমান
পাঁজ ওয়াক্ত নামাজবিনে আছে কি তোমার সেই সন্মান ?

আজ কি নামাজ পড়েছো ওহে মুসলমান
ওই যে ডাকিছে মসজিদে ডাকিছে মুয়াজ্জিন ।
-------------------------------------18-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।







অন্ধেরা কানাকে পথ দেখায় !


                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা,
আজ দেখি অন্ধেরা কানাকে পথ দেখায় !
প্রাণে আলো নেই তবু শেখায়, তবু শেখায়..

অন্ধেরা ধরেছে হাত, কানাদের ধরছে হাত
অথচ ওরা দেখে না নিজেদের দেখে না..
আয়নাতে দেখে না আপনার জাত..

ওদের চেহারা কতো বিশ্রী কতো অভিশপ্ত..
সুরেলা কন্ঠে গাইছে শুধু গাইছে শুধু করছে
বাংলার জন পথ উত্তপ্ত..

অন্তরে অন্তরে লেগে আছে কলঙ্কের কালিমা.
ওরা দেখে না আপনাকে দেখে না..
ওরা কতো ভয়ঙ্কর স্বৈরাচারের প্রতিমা !

ওরা উপাদির চাঁদর গায়ে চলেছে উল্টো পথে পথে..
স্বার্থ্ ছাড়া বুঝে না কিছু, বুঝে না কিছু..
ওরা ছুটেছে শুধু ছুটেছে ক্ষমতার পিছু পিছু..
চরম বিদ্রোহীদের সাথে সাথে…

অন্ধেরা আজ মঞ্চে উঠেছে কানাদের মঞ্চে উঠেছে..
অথচ নিজের ঘরে গণতন্ত্রের বাতি নেই.
ওরা ভেঙ্গেছে, কোটি কোটি প্রাণের স্বপ্ন ভেঙ্গেছে.
ওরা ছুটেছে আপন স্বার্থের পিছু ছুটেছে…

আজ দেখি অন্ধেরা কানাকে পথ দেখায় !
প্রাণে আলো নেই তবু শেখায়, তবু শেখায়..
জাতির বিবেকেরা কোথায় ?
---------------------------------------18-11-2018 রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।