Saturday, February 23, 2019

ছলনার বাঁশি




                                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এবার ধোঁকার হাট বসেছে চৌদিকে চৌদিকে.
প্রচন্ড ভীড় জমেছে ,
মেলায় মেলায় ভীড় জমেছে হকারের ডাকে ডাকে
এবার নাকি ফিরিয়ে দিবে ফিরিয়ে দিবে ক্রেতার মহা ঔষধ !
বিনিময় শুধু একটা ভোট, একটা ভোট…

এবার ধোঁকার হাট বসেছে রঙ পাল্টেছে সুর বদলেছে
কোকিলের সুরে সুরে কাকেরা ডাক তুলেছে,
হকারেরা বেসুরে তাল মাতাল !
ক্রেতারা হুজুগে মেতেছে হাটের অলি-গলি
হকার এসেছে হকার এসেছে ঔষধ নিয়ে –মু্ক্তির ঔষধ নিয়ে
বিনিময় শুধু একটা ভোট, একটা ভোট…

আর কয়টা দিন! আর কয়টা দিন..
ঔষধের বিনিময় মূল্য ভুলে যাবে, হকারেরা ভুলে যাবে
নিষ্ঠুরভাবে ভুলে যাবে..
অথচ ক্রেতারা বিনিময় মূল্য বুঝেনা..
মাঝে মাঝে মনে হয় আমিও এক অযোগ্য ক্রেতা !
হুজুগে মাতি হুজুগে নাচি..
বুঝিনা হকারের ছল চাতুরি ।
আসলে হকারেরা সবাই একই হাটে ছলনার বাঁশি!
-----------------------------------26-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


Wednesday, February 20, 2019

হায়রে উপদেষ্টা



                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
জ্ঞান দিবো, জ্ঞান দিবো বলে
উপদেষ্টারা সমস্বরে চিৎকার করে উঠলেন, এইভাবে নয় ওইভাবে
আমরা জাতির জ্ঞান প্রদীপ !

হঠাৎ হঠাৎ একটু জেগেই নব ভঙ্গিতে নব চৌকিতে
সুর বদলায়
উপদেশের ফুলঝুড়িতে-
যে রকম পাগলেরা বিনিময়হীন বাক্য বিক্রি করে-
পথে ঘাটে, হাট - বাজারে
উপেদেষ্টাদের বাক ত্রাসে রক্তাক্ত আমি-

এতোদিন একা একা ভালই ছিলাম
আজ উপদেষ্টাদের ভীড়ে ভীড়ে আমি পথ হীন
অযথাই কাছে এসে-
নব নব কৌশলে উপদেশ দিয়ে যায় কতক অজ্ঞ প্রাণ
হায়রে উপদেষ্টা !

উপদেশহীন আমি ভালই ছিলাম,
তাল লয় ছন্দ ছিল ,আজ সব হারালাম !
--------------------------20-02-2019 ইং,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





আজ পৃথিবীতে জেগে উঠেছে




                                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এ কেমন প্রেম ঘিরে ধরেছে মানুষের
প্রিয় এই প্রাণে আজ। চতুর্দিকে
হুমড়ি খেয়ে পড়েছে লোভ লালসার দল। পৃথিবীর
প্রাণেরা কেমন যেন এলোমেলো,সত্যের
স্পর্শেরা বুকফাটা কান্নায় কাঁপছে –

এইটা কি শ্রেষ্ঠ মানুষের বিজয় ? শয়তানের
দীক্ষা নিয়ে নিজেকেই হত্যা করেছে প্রাণ,মানুষ
ভুলে গেছে এই পৃথিবী তার নয়,অথচ এক
নশ্বর প্রেমে অবিনশ্বরকে পর করেছে
সবদিকে শুধু ক্ষণিকের প্রত্যাশা-

মানুষ এই ক্ষণিক পৃথিবীর ভাঁজে ভাঁজে
রোপন করে চলেছে অনিষ্টের বীজ,গোলামেরা
অনন্তের ঠিকানা ভুলে গেছে দুনিয়ার উৎসবে
একটি ধূসর পাতায় রচনা করছে জীবনের কবিতা
খুব দ্রুতই ফুরে আসছে-

আজ মানুষেরা লিখে চলেছে এক পরাজয়ের কবিতা
মানুষেরা আলো হয়েও
তার কোন আলোক রেখা নেই সমস্ত কবিতা জুড়ে
মানুষ হয়েছে, সত্যি বলতে কি, মানুষের মনুষ্যত্ব
মানুষের মধ্যে নেই-
আপনার ভুলে আপনাকে করেছে অনিষ্টের পরিচয়-

কখন যে মানুষ তার পবিত্র প্রাণকে
অপবিত্র করে ফেলেছে, সারা পৃবিথীতে ছড়িয়ে দিয়েছে
তারা হয়তো ভাবেই না-
এর পরিনাম কত ভয়ানক! আজ পৃথিবীতে জেগে উঠেছে
অশুরের আত্ত্বা-
---------------------------20-02-52019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


আহ্ববান জানাচ্ছি



                                                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আজ পৃথিবীতে দাড়িয়ে এই শুভ্র বিবেকের সন্ধ্যায়
আহ্ববান জানাচ্ছি ।

উদিত সোনালী সূর্যের ভেতর যারা কালো মেঘের প্রলয়
এনেছো ডেকে,
জ্ঞান ও প্রাণের ভাঁজে ভাঁজে যারা
বুঁনেছো এক ভয়ঙ্কর আমবস্যার বীজ
বিচিত্র মতবাদ,
উম্মুক্ত ডিজিটাল বোমা,নিরব ঘাতক
নির্দ্য় মাদক নেশা-
যারা দুর্নীতি
এনেছো শহরে –গ্রামে, অফিসে –আদালতে, রাজ্যের সিংহাসনে,পাহাড় নদী খামারে
আমি আহ্ববান জানাচ্ছি আজি জাগিয়ে দাও শুভ্র বিবেকের সূর্য্টাকে
হৃদয়ের ঝর্ণা ধারাকে প্রবাহিত করে দাও প্রেমের নদীতে—
বিজয়ের চেয়েও অধিক বিজয়
সেই সব শুভ্র বিবেক মানুষেরা-

চৌদিকে মৌন নিরবতা আর অনিমেষ বৈষম্যের গর্জ্ন
ঘরে- বাইরে ধেয়ে আসে এক ক্ষমতার অগ্নি তুফান!
দাউ দাউ পুড়ে অধিকারের সব উৎসব,
কোন প্রতিবাদ নেই,কোন  প্রতিকার নেই
আমার আমিকে নিয়ে ছুটেছি আপনার ক্যান্ভাসে---
অথচ আপনার রক্ত আপনার শরীরে নেই !

আমি তো মুক্ত জাতির জন্য এমন নৈতিক পরাজয়
কামানা করি না-
আমার বিবেককে নাড়া দিয়েছে যারা
আমি তাদের কাছে মূল্যবোধের বিজয় চাই, আমি বিজয় চাই
প্রতিটি প্রাণের-

তোমাদের ধ্যান- জ্ঞানে সেইসব অনিষ্ট ঢোকার আগেই
আমি আহ্ববান জানাচ্ছি হত্যা করো  এই সব দুষ্টের ।
------------------------------------------20-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।