Tuesday, February 19, 2019

ওহে স্বপ্নের জল রাশি !




                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আর পারছিনা অপেক্ষা করতে পারছি না..
ভিতরের ইচ্ছেগুলো পুড়ে পুড়ে যাচ্ছে আমাকে
তুমি যদি সাড়া না দাও আমার ডাকে..
কিভাবে তোমার তপ্ত জলে ভাসাব তরী ওহে স্বপ্ন !

দূর থেকে দেখি শুধু দেখি অপলক দেখি..
তোমার নদীতে জোয়ার এসেছে, অনেক জোয়ার..
জোসনার রাত্রিতে ঝল মল করছে উত্তাল জল রাশি
জেগে উঠছে জেগে উঠে আমার স্পর্শিত বাঁশি

ওহে শুন তোমার নদীকে অনেক ভালবাসি, অনেক ভালাসি
একবার অনুমতি দাও শুধু একবার..
তোমার বুক চড়ে ভাসি
প্রভাত প্রহর নিশি
আসি ? ওহে স্বপ্নের জল রাশি !
তোমাকে আমি অনেক ভালবাসি ।
------------------------------- 18-11-2018 ।,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।

এ প্রেম যে উর্ধ্বে সবার


                                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আল্লাহর বন্ধু কি  তোমার বন্ধু হতে পেরেছে ওহে প্রাণ!
হও যদি বন্ধু তুমি
তার প্রতি আছে কি টান ?

ওই জীবন ব্যবস্থা আছে কি তোমার মাঝে ওহে মুসলমান
যদি না থাকে হবেই হবে তুমি চির অপমান !
হৃদয়ে কি তরঙ্গ উঠে যদি শুন তার নাম…
এ প্রেম যে উর্ধ্বে সবার নেই কোন বদনাম
কেবলই মুক্তি, কেবলই জান্নাত তার পরিনাম ।

আল্লাহর বন্ধু কি  তোমার বন্ধু হতে পেরেছে ওহে প্রাণ!
তার যে আদেশ তার যে নিষেধ
কতটুকু করেছো প্রবাহমান ?
এ পৃথিবীর প্রেমের চেয়ে উর্ধ্বে যদি না হয়..
আগমীর পথ হবে বড় অন্ধার, বড় ভয়! বড় ভয়!
পাবে নাকো, পাবে নাকো কোন জয় !
নবীর প্রেম যে বড় জ্যোতিময়..

আল্লাহর বন্ধু কি  তোমার বন্ধু হতে পেরেছে ওহে প্রাণ!
তোমার প্রেমে  আছে কি সেই আল-কোরআন ?
আল্লাহর বন্ধু যে তোমার মুক্তির দিশারী ওহে মানব
তার প্রতি তোমার প্রেম কতটুকু করেছো তলব?
যদি না হয় উর্ধ্বে সবার চেয়ে..
জাগবেনা সেইদিন বিধাতা তোমার হয়ে ।

তুমি গোলাম তুমি নবীজির উম্মত- ওহে মুসলমান
ভালবাস -তাকে ভালবাস ওহে ক্ষণিক প্রাণ
অন্তঃকরনে ভালবাস তাঁরই হাদিস- কোরআন ।
প্রতিদান তুমি পাবেই পাবে ওহে ক্ষণিকের মেহমান ।

এ প্রেম যে উর্ধ্বে সবার নেই কোন বদনাম
কেবলই মুক্তি, কেবলই জান্নাত তার পরিনাম ।
---------------------------------18-11-2018 ।,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।









তাছির করে না




                                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ইদানিং শুনছি, খুব বেশী শুনছি, তাছির করে না
ওয়াজে তাছির করে না ।

বিশাল প্যান্ডেল গগণ বিদারী আওয়াজ, সুমধুর আওয়াজ
কোরআন হাদিসের আলোকে হুজুরের কন্ঠে কন্ঠে ওয়াজ
অলি গলি প্রচার হচ্ছে ইসলামের বাণী..
আচ্ছা বলুন তো কয় জনে শুনি ?

আশে পাশে কয় জন হুজর একা ময়দান ফাঁকা..
দলে দলে মুসল্লি পান বিড়ি হাতে দোকানে দেখা
মুখে মুখে ইসলাম অন্তরে নেই.
এই হল হালচাল যা ইচ্ছে তাই !

ইদানিং শুনছি, খুব বেশী শুনছি, তাছির করে না
ওয়াজে তাছির করে না ।
অনেককে দেখেছি কি এক মোহে দলে দলে ছুটে..
ঈমান -আমলের সংযোগ নেই পরিচর্চায় মোটে..
কোথায় আল-কোরআন! কোথায় হাদিস!
বাস্তবে আছে কি তার হদিস ?

কেমন যেন এলো মেলো অন্তরের ঠিকানা…
যে যার মতো চলছে কেউ করে না মানা
এ প্রাণেরা বুঝেনা সত্য- মিথ্যের পার্থ্ক্য 
কি এক মোহে যেন এক জায়গায় হয়েছে ঐক্য !

ইসলাম নহে গো ছলচাতুরী
এ এক শান্তির দিশারী
চির মুক্তির প্রহরী ।
কেন তবে মিথ্যে  জাহেরী ওহে প্রচারী ?

ইদানিং শুনছি, খুব বেশী শুনছি, তাছির করে না
ওয়াজে তাছির করে না ।
--------------------------------17-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।