Saturday, February 23, 2019

নিজেকেই নিজে করছে অপমান




                                           -কবি মোঃআমিনুল এহছান মোল্লা
মুক্তি যোদ্ধার প্রাণে আছে যে বিদ্রোহী
তারে দমন করো আগে,
ঘৃণা কর সে প্রাণ,যে প্রাণ কলঙ্কিত করেছে
মহান মুক্তিযুদ্ধকে রাগ-অনুরাগে
                                       
হয়তো সে বিশ্বাসী ছিল, আজ আর নেই..
সেই আদর্শে নেই!
মিত্রতা আজ বিদ্রোহীদের বাসরে বাসরে
মঞ্চে মঞ্চে গর্জে উঠে আমি বীর, আমি মুক্তিযোদ্ধা
আমি লাল-সবুজের কান্ডারী
অথচ প্রাণে আছে যে বিদ্রোহী ।

বড় অবাক লাগে! এ তার কেমন আচরন !
নতুন প্রজন্ম কি করবে তাকে বরণ ?
প্রজন্ম চিনে গেছে তার প্রকৃত বিচরণ
এ যে দেশ প্রেম নয়, এ যে ছদ্মবেশী প্রাণ ।
মুখে মুখে শুধু মুক্তি যুদ্ধের গান ।

মুক্তিযোদ্ধা নিজেকেই নিজে করছে অপমান ।
তবে কি সে এক স্বার্থ্পর প্রাণ ?
যে জাতি গর্বিত শ্রেষ্ঠ সন্তানদের নিয়ে..
তবে কেন সেই বিদ্রোহীদের সঙ্গী হয়ে?
-----------------------------------9-12-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তোরই মাঝেই তোর




                                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ওহে নিন্দুক! তোরই মাঝেই তোর বিজয় প্রান্তর,
তবে কেন অপরকে দোষে কুলুষিত করিছস অন্তর?
তুই হেরে গেছিস হায়, শ্রেষ্ঠ প্রাণের দিবাকর-
উদিবে না কভূ  সেই সোনালী সূর্য্  এই নশ্বর ।

তুই মঞ্চে মঞ্চে গেয়েছিস শুধু পরনিন্দার গান !
দেখিসনি কভূ আপনের ভিতর অপরের জয়গান
তুই এক হিংসুটে ! চেয়েছিস শুধু  সত্যের বলিদান !
অহেতুক ছুটেছিস শুধু আপনাকে করে অপমান ।

সংকীর্ণ্ প্রেম, বিস্তৃত লোভ তুলিছে তোর আওয়াজ
তুই নহে তোর নশ্বর ভবে ভুলে গেছিস তুই আজ
ওহে নিন্দুক! খোঁজে নে ‍তুই মুক্তির পথ-
থেমে যাবে নতুবা থেমে যাবে তোর বিজয় রথ!

ওহে নিন্দুক!
অভিশপ্ত তুই পথ হারায়ে জ্বলেছিস অগ্নিবান,
তোর পক্ষে কখনো কেউ গাইবেনা জয়গান
তুই পরাজিত! তুই ঘৃণিত! ইহ-পর ভুবন-
সত্যেরা সদা জিতেছে ওগো জানিবে এ প্রাণ ।

ওহে নিন্দুক! তোরই মাঝেই তোর বিজয় প্রান্তর,
তবে কেন অপরকে দোষে কুলুষিত করিছস অন্তর?

----------------------------------------5-12-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

বিবেকেরা শিকল পড়েছে




                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
জনতার দেওয়া ক্ষমতা জনতা পারে না করতে ভোগ,
এই ক্ষমতার পশ্চাতে আছে লোভ লালসার সংযোগ।

এপিঠ-ওপিঠ একই অগ্নিতে পুড়ে
মারে মারে জনতা মারে একই সূত্র ধরে..
কে আছে এমন নিঃস্বার্থ্ ভাবে হয়েছে জনতার প্রাণ ?
যে ছিল সে নেই ঘাতকেরা করেছে অপমান !

চারিদিকে আজ দেখি আদর্শের নির্বাসন !
কালো-সাদা মিলে মিশে করছে নিবার্চ্ন ।
এতোদিনেও বুঝেনি বঙ্গের জনগন..
এ এক ধোকা ! এ এক প্রহসন !

ক্ষমতার আগে ও পরে দেখেছি কতো ব্যবধান..
গুনে গুনে বহুগুন জ্যামিতিক হারে বেড়েছে ধন
বাহ্যিকে বাহ্যিকে শুধু ভাল মানুষের চেহারা..
একবার পেলে ছাড়ে নাকো ক্ষমতা বেচারা..
আজ দেখে, আজ দেখ জনতা সবহারা

প্রতীকের চারিদিকে পাহারা দিতেছে হুজুগের কামান !
প্রহরী বুঝেনা কি লেখা আছে কপালে তার প্রতিদান ।
চারিদিকে শ্লোগান আর শ্লোগান !
লোভ-লালসার তৃষ্ণা আছে, আছে ক্ষমতার প্রাণ,
জনতাও মানুষ, ভুলে যায় ওই মহান ।

এতোদিনেও বুঝেনি বঙ্গের জনগন..
চির অবনত হয়েছে আজ গণতন্ত্রের উঁচু শির
প্রতীকেরা বিবেক ছেদি লুণ্ঠেছে ভোটাধিকার ।
বিরোধী শিবিরে ডাক উঠেছে গনতন্ত্র..
বিজয়ী হলে দেখি এপিঠ ওপিঠ স্বৈরতন্ত্র !

ক্ষমতার অধীনে নেই কোন রসনা, যায় শুধু গর্দান,
বিবেকেরা শিকল পড়েছে,জনতার অধিকারে মেরেছে টান-
------------------------------------8-12-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।