Sunday, February 24, 2019

চাই সেই শিক্ষা




                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যে শিক্ষা একদিন করেছিল জ্ঞানকে আলো
সড়িয়ে কালো
জেগেছিল প্রাণে প্রাণে নৈতিক আলো জ্বলে
ওইখানে কালো মেঘে ঢাকা ন্যায়নীতি ভুলে
আলোহীন শিক্ষা জ্ঞানে জ্ঞানে
হয়  না দুর মূর্খতা শিক্ষার চুম্বনে
দুর্নীতি আজ ধেয়ে আসে কুশিক্ষার গর্জনে
চলে গেছে, চলে গেছে প্রকৃত শিক্ষা নির্জনে
জ্ঞানীরা আজ নিভৃতে কাঁদে দুষ্টের রাহুগ্রাসে
অন্ধের দাবানলে চক্ষুরা সর্বনাশে !
চাই সেই শিক্ষা ধ্যানে ও জ্ঞানে
যে শিক্ষা নীতি ও নৈতিকতা ছড়াবে সবখানে ।
---------------------------08-01-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

যেদিন বলেছিলে তুমি




                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যেদিন বলেছিলে তুমি জননেতা,স্বপ্ন বিভোরে
সেদিন জনতা প্রাণে বিশ্বাস করেছিল তোমারে
হৃদয়ের খুব গভীরে এসেছিলে জননেতা তুমি
প্রগাঢ় ভালবেসে পিছুন পিছুন ছুটেছিলাম আমি
আজ দেখি সেই তুমি পথ হারা পথিক দল বলে
ক্ষমতা ঘিরে আছে জনবিধোরী কত কি অন্তরালে !
ভুলে গেছো, ভুলে গেছো জনতার চাওয়া পাওয়া.
তুমি ব্যস্ত দুর্নীতি- লুটপাটের খাওয়া -দাওয়া
একি করলে তুমি হে জননেতা-
অনেক ভালবেসে তোমারে করেছি স্বপ্ন প্রণেতা !
আজ তুমি ক্ষমতার মহারতি-
কিন্ত একি দেখি তোমায় ঘিরে ওহে সমাজপতি্?
এখনো তুমি শিল্পি হতে পারনি জনতার সংগীতে..
তোমার কণ্ঠে কণ্ঠে বাজে শুধু বাজে ইঙ্গিতে..
লুটপাটের সুর, দাঙ্গা-হাঙ্গামার স্বৈর গান-
বলতে কি পার ?
জনতার পক্ষে আছে কি তোমার অবদান?
মানবতার কোল ছাড়ি নিষ্ঠুর প্রহরে প্রহরে.
দিয়েছো শুধু দিয়েছো ক্ষমতার অগ্নি জনতার বহরে;
জননেতা হয়েও তুমি পারনি হতে মুক্ত..
আজ দেখি তোমার রন্ধে রন্ধে দুর্ণীতি যুক্ত !
আমি চাই, তোমারে দেখতে চাই এই বঙ্গ দেশে
তুমি মহান, তুমি উদার, তুমি জনতার পাশে পাশে।
লাল-সবুজের পতাকা তলে জাগাও তুমি আজি.
গণতন্ত্রের মুক্ত নিশান দিবা নিশি রোজি ।
যেদিন বলেছিলে তুমি জননেতা,স্বপ্ন বিভোরে
সেদিন জনতা প্রাণে বিশ্বাস করেছিল তোমারে ।
--------------------------------------07-10-218 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




অমরত্ব




                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তোর অমরত্ব কোথায় জানিস কি তা ভাই
তোর মাঝেই লুকিয়ে আছে দেখতে আমি পাই!
মৃত্যুতে ভাই মৃত্যু নাই, নাই কো তোর শেষ
থাকবি সদা, থাকবি তুই জগতপানে বেশ!
তোর  কর্মে আছে গো ভাই অমরত্বের দিশা
কে হারাবে তোর দিবস! নাই কো তার নিশা ।

ক্ষণিক তরে জম্মেছিস তুই ধুলামাটির মানুষ
যেতেই হবে ভুবন ছেড়ে আছে কি সেই হুশ ?
সুযোগ যখন পেয়েছিস ভাই ক্ষণিক ভুবন এসে
আপন কর্মে থাকিস বেঁচে মৃত্যুর পর হেসে !
চাই না বেশী চাই যে শুধু অমর হ রে বীর..
তোর মাঝেই লুকিয়ে আছে অমরত্বের নীড় ।

মৃত্যুতে ভাই মৃত্যু নাই ক্ষণিক ধরার বুকে..
থাকিস যদি সৎ কর্মে  ভাই মানব সুখে-দুঃখে
মরেও তুই অমর হবি
মানব প্রেমের কবি !
এমন স্মৃতি রেখে যা ভাই
মৃত্যুর পরেও যেন তোর গান গাই

তোর অমরত্ব কোথায় জানিস কি তা ভাই
তোর মাঝেই লুকিয়ে আছে দেখতে আমি পাই!
--------------------------------------------07-01-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।