Sunday, February 24, 2019

হৃদয়টুকু দাও




                                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
হৃদয়টুকু দাও আর বাকি সব চুপ
প্রেমের চিঠিটা উড়ে দাও, উড়ে দাও না লেখা চিঠিটা
হিমাদ্রি-শিখর থেকে প্রবাহিত ঝর্ণার জলপ্রপাতে সবই আছে
শুধু যেন প্রেমের ফোয়ারাটা নেই
হৃদয়টুকু দাও আর বাকি সব চুপ !

হৃদয়টা জাগায় প্রেম, তুমি ঘুমন্ত, আর
জেগে আছে আমার ব্যাকুল প্রাণ
গভীরের স্পর্শ্ থেকে ধেয়ে আসে প্রেমের উচ্ছাস
হৃদয়টুকু দাও আর বাকি সব চুপ!

এক যন্ত্রনা উঠে, শুন কি তুমি এই অবুঝের কোন
হৃদয় নিঙরানো ডাক ?
এ প্রাণে তোমাকে রেখেছি অনেক যত্ন করে
তবুও তুমি কঠিন নীরব!
তুমি কি বুঝ ? এই ডাক কত কালের, কত শতাব্দী ধরে
জেগে আছে এ প্রাণে! শুধু তুমি, শুধু তুমি
এক প্রেমের উষ্ণ প্লাবণ
হৃদয়টুকু দাও আর বাকি সব চুপ !
--------------------------------16-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তোমার মাঝে আমি নেই




                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
অজান্তেই হৃদয় থেকে উঠে আসে
অনুভূতির প্রবাহ
অনুভূতি, তুমি কি পারো, নিশ্চিত ভাবে জাগাতে
প্রত্যাশার কলরব?
কারো প্রতি হৃদয় কাঁপে
ঢেউ উঠে সমস্ত শরীর
তুমি, হ্যাঁ তুমিই আমার সব!
ভুলে যাওয়া কঠিন,কিন্ত
হৃদয়ে মুকুট পরা সে তো এক
তরঙ্গ- শুধু তুমি !
তোমার স্বপ্ন বুঁনে বুঁনে গাঢ় হয়
প্রেমের ফোয়ারা
সবই তো জাগিয়ে গেলে হৃদয়ের ভিতরে এসে
যে অনুভূতি ছিলো উত্তেজিত
আজো আছে তা আছে
হৃদয়ের গভীরে, খুব গভীরে
চারটি বর্ণে লেখা, অনুভূতির স্পর্শে লেখা
ভালবাসি, তোমাকে ভালবাসি!!
তবু নেই
তোমার মাঝে আমি নেই
-----------------------15-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

সব দেখি অনিষ্টে, বসুধা




                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
মানুষের মন বৃক্ষের শিকড়ে শিকড়ে যত ক্ষুধা
সব দেখি অনিষ্টে, বসুধা ।
অবিশ্বনর ভুলে নশ্বর মোহে সংসার পটভূমি
মুক্তির পথ করেছে রুদ্ধ মানবের লোভ নামি
হিংসা-প্রতিহিংসায় জ্বলে যত প্রাণ ধরণীর
হয়েগেছে ছাই বুঝে না মানুষ, বুঝেনা আপনার শরীর
আগে কিংবা পড়ে লুটিবে এই দেহ প্রাণ মাটিতে-
তবু গোলামেরা পরাজয়কে পুষে অবাধ্য মুঠিতে
ওই অনন্ত কবরে মৌন জীবনের কঠিন নিবাসে
কি হবে সে বার্তা প্রাণেরা ভুলে গেছে অনায়েসে!
অন্তরে যত জাগতিক লোভ মানুষের আছে ঘিরে
দুষ্টের পিছুন ছুটেছে প্রাণ নশ্বরে দৌড়ে দৌড়ে
সত্যেরা দূর্গ্ দিয়েছে ছাড়ি শয়তানের হুঙ্কারে হুঙ্কারে
মিথ্যেরা রশি টেনে টেনে নিচ্ছে দোযখের অঙ্গারে
অথচ এই পৃথিবীর কেউ মুক্তিদাতা নয় ,ওই দিনে-
সব থেমে যাবে, সব থেমে যাবে সেইদিন প্লাবনে!!
ওহে ক্ষণিক প্রাণ, এখনই শোধ যদি ভবিষ্যৎ অপার
এ হৃদয়ে জ্বালাও আলো উৎসবের ঝংকার!
মানুষের মন বৃক্ষের শিকড়ে শিকড়ে যত ক্ষুধা
সব দেখি অনিষ্টে, বসুধা ।
--------------------------------------------15-01-2019 ।,রাওনটা,কাপাসিয়া,গাজীপুর।