Sunday, February 24, 2019

তোমাকে বিজয়ী ফুল বলেই জানি




                                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তোমাকে বিজয়ী ফুল বলেই জানি উপমার রবি
যদিও শপথের মাঝে লুকিয়ে রেখেছো বিজয়ের প্রকৃত উপমা
যে অর্জনে প্রেরণা খোঁজি আমি এ সামান্য কবি
এখানে নেই, নেই কোন পঞ্চ ফুলের দম্ভ গরিমা ।

তুমি প্রত্যহ জাগ অগণিত স্বপ্নের বিভোরে- হে যুবক
স্বপ্নকে সাধন করেছো বুক উঁচিয়ে শিল্পের পলে পলে
আমি শুধু খোঁজেছি  কিছু চরণ কিংবা কবিতার ছবক
তুমি ফুটেছো, সৌরভ ছড়াতে ফুটেছো  ফুলে ফুলে!

আজ  আকাশে অনেক রৌদ্র,তবু কোথাও যেন নীল
সামান্য এ সত্যটুকু,আমি  বলতে এসেছি তোমাকে-
পঞ্চ ফুলের সৌরভ সুবাসে এ বাগানে ফুটবেই বিজয়ী ফুল
দেখেছি আমি যুদ্ধের প্রত্যয় প্রতিটি দূর্গের বাঁকে বাঁকে
ভয় নেই হে উপমার রবি ,আমরা তো আছি তোমারই পটভূমি
কার সাধ্য আছে রুখে আমাদের সাফল্য? যে বাগানে আমি আর তুমি !

তোমাকে বিজয়ী ফুল বলেই জানি উপমার রবি
যদিও শপথের মাঝে লুকিয়ে রেখেছো বিজয়ের প্রকৃত উপমা ।
----------------------------------------21-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


তোমাকে পেয়ে ধন্য-




                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
১.তুমি আমার নিঃসঙ্গতার সঙ্গী হয়েছো !
হয়েছো সেই মেঘলা গগণের দীপ্ত আলো
ধন্য, তোমাকে পেয়ে ধন্য-
---------------------------------
২.হৃদয়ের খুব গভীরে রেখেছিলাম
তোমার জন্য অফুরান প্রেম,
আজ দিলাম, এ বনভোজনে এসেদিলাম
উজার করে দিলাম প্রিয়তম !
----------------------------------------
৩. এই তো আমি তোমার ভূমি
এ বুকে ছেড়েছি ভেলা, এক আনন্দের ভেলা
তুমি ভালবাসো, অনেক ভালবাসো-
এই বনভোজনের পুস্প মালা-
-------------------------------------



প্রীতিম্যাচ জিতে গা




                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ফিরে এসো, ফিরো এসো ফুটবল মাঠে-
ওই দেখ শুরু হল তুমুল লড়াই দলে দলে
এক প্রীতি ম্যাচের উৎসবে মেতেছে ওরা
নাহি ছাড়ে কেউ কাউকে নাহি ছাড়ে
টান টান উত্তেজনা চলছে মাঠ গ্যালারী-
গোল ! গোল! গোল!
তুমুল করতালি, তুমুল করতালি—
জিতে গা, জিতে গা, প্রীতিম্যাচ জিতে গা-
--------------------------20-01-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।