Saturday, February 23, 2019

আদর্শরেরা বন্ধী, আজীবন বন্ধী




                                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
অনৈতিক আদালতের রায়ে নৈতিকেরা আজ অবরুদ্ধ
আদর্শরেরা বন্ধী আজীবন বন্ধী !

এক অন্ধকার বিচারিক এজলাজে বিবেকেরা নিশ্চুপ !
চারিদিকে শ্লোগান তুমুল শ্লোগান -ফাঁসি চাই- ফাঁসি চাই
ন্যায়- নীতি আর্দশের ফাঁসি চাই…

এ কেমন বিচার হে বিবেকের আদালত ?
তোমার সম্মুখেই সত্যের পথিকেরা অসত্যের দাবানলে পুড়ছে- অবিরত পুড়ছে
ছাঁই হয়ে যাচ্ছে বিবেকের জৌলুস—
লোভীরা জল্লাদ হচ্ছে আপন আত্ত্বার স্পন্দনে স্পন্দনে

আজো আমি শুভ্র আত্ত্বার চিৎকার শুনতে পাই
আজো আমি বাংলার ভূমিতে মুক্তির স্বপ্ন দেখি,
কয়েদীর কান্না শুনি আজো তন্দ্রার চেতনে
কিন্তু ক্ষমতার অগ্রাসনে সব নূঁয়ে গেছে সব হেরে গেছে..
বিবেকে বিবেকে শুধু আপনার র্স্বাথরা জেগে আছে
লোভে লোভে অনৈতিক যুদ্ধ !

নৈতিক চাঁদরে লেগে আছে অনৈতিক বিবেকের দাগ
আজ তারা মোহের চন্দ্র হয়ে জেগে আছে রাত্রির আঁধারে
এ যে পথ ভ্রষ্ট বিবেকের এজলাজ !

বিবেকের রায় যে বড় নিষ্ঠুর, এক আর্দশের পারজয় ।
একি তবে চরিত্রহীন চরিত্রের লাজহীন সঙ্গম ?
হে আদর্শ্ – তোমার কি হবে না পুনঃজন্ম ?

অনৈতিক আদালতের রায়ে নৈতিকেরা আজ অবরুদ্ধ
আদর্শরেরা বন্ধী ,আজীবন বন্ধী !
শত দেয়ালে আবদ্ধ স্বার্থ্পর কারাগারে।
----------------------------------------1-12-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



তবুও প্রাথর্না অবিরত




                                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
নবীণেরা বুঝতো যদি জাতির হৃদয়
তাদের ঘিরে প্রত্যাশা কতোখানি,
বিনিদ্র রজনী জেগে থাকতো দল বল
আপনাকে যোগ্য করার স্বপ্ন বুঁনি ।

আলালের ঘরের দুলালেরা জানতো যদি
পিতা- মাতার কষ্ট কতোখানি- কতোদুর
কখনো করতো না আপনার পিতাকে অপমান
তারা বুঝতো , তারা বুঝতো  মায়ের স্বপ্ন কতো দুর!

লেখা পড়ার মূল্য বুঝতো কখনো যদি
নিষিদ্ধ পথে পথে দিতো না রক্তের দাগ,
সদা অনিষ্ট সিংহাসন হতে নেমে এসে
অন্যায়ের বিরুদ্ধে তুলতো অগ্নি তুফান !

ওহে নবীণ আয় ফিরে আয় আলোর মশান নিয়ে আয়
তোরা তো আগামীর প্রত্যাশা জাতির অদম্য দিশারী-
তারা শুধু তারা জানে অবাধ্য সন্তানের যতনা কতো;
পিতা-মাতার হৃদয় ভেঙ্গে দিয়েছে যে..
তবুও প্রাথর্না তবুও প্রাথর্না অবিরত ।
ফিরে আয় ফিরে আয় আলোর পথে ফিরে আয় ।
-------------------------------------29-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


মিথ্যা অভিমানে




                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
কেউ যেন চেঁচিয়ে উঠল হৃদয়কে ঝাঁকি দিয়ে
কে ? কে? কে?
কেউ যেন আমার বুকের মধ্যে উঁকি মারছে উঁকি মারছে
বারবার চমকে উঠছি !

কই ? কেউ কোথাও নেই তো ! তবু কেউ একজন
অনুভবের ভিতরে
স্পর্শ্ করে যাচ্ছে খুব স্পর্শ্ করে যাচ্ছে স্পন্দনে স্পন্দনে
রক্ত কণিকার প্রবাহে প্রবাহে…

রক্ত ক্ষরণটা গভীরে, শিরা উপ-শিরায় -অস্থি মজ্জার কোষে কোষে
ডানে বায়ে সবদিকে..
অনুভূতিরা প্রচন্ড বেগে জাগছে, সহ্যের সীমানা পেরিয়ে জাগছে
কিন্তু কেন ?
 কে সে হৃদয়ের ঘুম ভাঙ্গানো !
যাকে ইতিমধ্যে মিস করছি খুব মিস করছি.
সে কি তুমি ? যাকে ভালবেসে ফেলেছি

স্পষ্ট বুঝতে পারছি, বুকের মধ্যে তুমি -শুধু তুমি
চেঁচিয়ে উঠছো হৃদয়কে ঝাঁকি দিয়ে-
হায়, তবু সেই তুমি
হৃদয়ের ভাষা বুঝ না !
প্রেমহীন কারাবাসে বন্ধী হয়ে আছো এক মিথ্যা অভিমানে ।
---------------------------------29-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।