Saturday, February 23, 2019

এক ভয়ঙ্কর অশনি সংকেত!




                                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা ।
 জ্ঞানের উৎসেরা ধীরে ধীরে কারারুদ্ধ হচ্ছে ডিজিটাল কারাগারে-
ইন্টারনেট কিংবা প্রযুক্তির অগ্রাসনে জ্ঞানের পাখিরা
ধরা পরে
আর দেখেই না বই খুলে
অসংখ্য কবি সাহিত্যক কিংবা জ্ঞানীগুনি মানুষের লেখাগুলো ভুলে
জ্ঞান আজ নিস্ফল,
জ্ঞানের উৎসেরা জ্ঞান পাখিদের বৈরাগে অনেকটা দুর্ব্ল !
কবির কবিতাগুলো বইয়ের পাতায় পাতায় এতিমের মতো
সাহিত্য কিংবা উপন্যাসগুলো অন্ধকার কুটিরে
একা একা পড়ে আছে
কেউ দেখার নেই!

কবে আসবে সেই শুভদিন ?
বই পড়ে জ্ঞান পাখিরা শোধিবে অবহেলিত জ্ঞান কুঞ্জের ঋণ !
এক ভয়ঙ্কর অশনি সংকেত!
জ্ঞানের উৎস ছেড়ে মানুষেরা ছুটিছে এক অন্ধকার কুটির
যে কুটিয়ে শুধু ওঁত পেতে আছে জ্ঞানহীন মূর্খদের হৃঙ্কার!
এটা কি নয় জ্ঞান পাখিদের অপমান ?
বই কেবলই বই জ্ঞান উৎসের মহা- উত্থান
জ্ঞানীদের চিনেছে আল্লাহ,পথ ভুলেছে শয়তান !
জ্ঞানের উৎসেরা এখনো জেগে আছে ওই পাঠাগারে
ডিজিটাল অগ্রাসনে জ্ঞানের পাখিরা যেন না ঝরে!

এক ভয়ঙ্কর অশনি সংকেত!
জ্ঞানের উৎসেরা ধীরে ধীরে কারারুদ্ধ হচ্ছে ডিজিটাল কারাগারে-
ইন্টারনেট কিংবা প্রযুক্তির অগ্রাসনে জ্ঞানের পাখিরা
ধরা পরে ।
------------------------------23-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।









আমি বলছি না




                                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আমি বলছি না আমারই হতে হবে, আমি চাই
তুমি হও সেই একজন !লক্ষ শহীদের অর্জিত পতাকা,
শুধু হৃদয়ের ভেতর  থেকে খুলে দাও চেতনার দুয়ার
না যেন শুনি মুখে মুখে
তুমি শহীদ মিনারের, তুমি স্মৃতি সৌধের, তুমি লাল-সবুজের!

ভয়তো তখনই জাগে প্রাণে ! যখন দেখি তোমাকে—
এক নিষিদ্ধ দূর্গে আত্মসর্মাপণ করেছো
আমি বলছি না অমারই হতে হবে, আমি চাই
তুমি হও সেই একজন ! লক্ষ মায়ের ইজ্জতে পাওয়া লাল সবুজের আঁচল
তোমাকে আমার আদর্শী হতে বলছি না,
শুধু বলছি তুমি হও সেই বিরঙ্গনা মায়ের, শুধু বলছি তুমি হও রক্তে রচিত সংবিধানের

আমি জানি, তুমি না বুঝেই ছুটেছো ওইদিক ! তোমাকে বিভ্রান্ত করা হয়েছে
তোমাকে জানতে দেওয়া হয়নি-
এ মায়ের জন্ম কথা !
এ মা যে তোমার, শুধুই তোমার !
আমি চাই তুমি ফিরে এসো, মায়ের কোলে ফিরে এসো-
যে আঁচলে আঁকা আছে শুধু লাল-সবুজের মিলাতী !

আমি বলছি না আমারই হতে হবে, আমি চাই
তুমি হও সেই একজন ! লক্ষ শহীদের উত্তরসূরী, এ মায়ের অতন্ত্র প্রহরী!
তুমি খুলে দাও ভেতর থেকে খুলে দাও চেতনার দুয়ার!
কেউ যেন না বলে বিভক্ত সংবিধান, বিভক্ত প্রাণ—
সবে যেন গেয়ে উঠে এই সুরে গান..
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি !
তবু প্রশ্ন জাগে-
মুক্তি যুদ্ধের পক্ষে তোমার মনে এতো দ্বিধা কেন ?

আমি বলছি না আমারই হতে হবে, আমি চাই
তুমি হও সেই একজন! যেখানে তুমি হবে লাল-সবুজের কান্ডারী ।
-------------------------------------------29-12-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




নিষিদ্ধ দ্বার




                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
সেই হতে শুরু সংশয়;মুক্তি ক্রমে ছিন্ন,
নিষিদ্ধ দ্বার উম্মোচন করেছে যত ঘৃণ্য,
গণতন্ত্রের নামে ডেকেছে ওই অশুভ দৃষ্টি
আজো বুঝেনি জনতা বুঝেনি ওদের কৃষ্টি
নিধন চলে যোদ্ধাদের, সংবিধান আক্রান্ত,
জাহেলী যারা ধর্মের নামে, তারা তো ভ্রান্ত
মুখোশধারী দেশ প্রেমিক নিষিদ্ধ করে বৈধ!
আসলে ওরা কি ছিল এই বাংলার আদৌ ?

এ জাতি শত্রুদের পারেনি আজো চিনতে
ছদ্মবেশে আমাদের মাঝেই আছে আপনার স্বার্থে
কবে ফিরবে !কবে ফিরবে জনতার চৈতন্য?
নিষিদ্ধ শুত্রুদের শুদ্ধ করেছে ক্ষমতার জন্য ।
ওরা ভুলে গেছে সেই একাত্তুরের মুক্তি যুদ্ধ,
আয় তোরা আয় চৈতন্যের যুদ্ধে করি অবরুদ্ধ
শহীদের রক্ত আজো ঢেউ তুলে হৃদয় অঙ্গন
মায়ের ইজ্জত আজো চিৎকার করে সর্ব্ক্ষণ

তুব তোরা বুঝিস না ,তবু তোরা চিনিস না
লক্ষ শহীদের রক্তে পাওয়া স্বাধীনতার প্রদীপ !
ক্ষমতার স্বার্থে নিভে গেছে আজ নিভে গেছে.
কোমল জনতা জিম্মি হয়ে আছে.
এক ছদ্মবেশী অভিনেতার কাছে ।
নিষিদ্ধরা আজ মাথা মাথা চাড়া দিয়ে উঠেছে…
ওহে অবিনাশী চেতনা আজি হয় তৈরী
ভয় নেই ওরে ভয় নেই
এ বাঙ্গালী করবেই পরাজয় আজে যত বৈরী ।

সেই হতে শুরু সংশয়;মুক্তি ক্রমে ছিন্ন,
নিষিদ্ধ দ্বার উম্মোচন করেছে যত ঘৃণ্য ।

----------------------------------26-12-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।