Sunday, February 24, 2019

তোমাকে হারাতে




                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তোমার মাঝেই পরাজয়- জানে না তো কেউ
জয় আছে কি না আছে; বিতর্কের যুদ্ধে উঠে ঢেউ-
ওহে তোমার মাঝেই পরাজয়ের কান্ডারী
পাঞ্জেরী অন্ধকার সমুদ্রতীরে নোঙ্গর করেছে তরী.

ওই প্রযুক্তিতে এল কারা !নতুন প্রজন্মরা হেরে গেছে
যত অশুভ দাঁড়ায়ে দ্বারে ধবংস করেছে
প্রযুক্তির উম্মদনা নব রূপ সাজে
নবীণ দূর্গে  আজ হাহাকার বাজে;
তরুণ-তরুণীরা এক নগ্নতার শস্যাতল;
ভুলে গেছে পথ, স্বপ্নের সেনা দল!
উঠেছে তুফান আকাশ-বাতাস
প্রত্যাশারা হেরেগেছে, হেরেগেছে পরিশেষ!

ওহে নবীণ, ওহে স্বপ্নের কান্ডারী-
অজ্ঞতা যত ভেদ করি
নোঙ্গর কর, নোঙ্গর কর ওই প্রযুক্তির তরী ।

তোমাকে পৌঁছবে হবে বিজয়ের ঘাটে, হতে হবে সমুদ্র পার,
এখনই তো সময় অশুভকে হারাবার
প্রযুক্তি খুলেছে আপনার জ্ঞান দ্বার-
আছে কি কোন দোষ তার ?
এ যে শুধু তোমারই অভিসার !

তোমার মাঝেই বিজয়- জানে না তো কেউ
বুঝে শুনে সমুদ্র তীরে উঠাতে হবে ঢেউ-
আলো-আঁধারে ঘেরা প্রযুক্তির দূর্গ্, জয়-পরাজয় আছে বেশ!
ধবংসেরা ওঁত পেতে আছে..
তোমাকে হারাতে অবশেষ!!
-----------------------------------06-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

কান পেতে কি শুনেছিস




                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
কান পেতে কি শুনেছিস মৃত্যুর গর্জ্ন, ওহে ক্ষণিক প্রাণ
ওহে মুমিন মুসলমান-
ওই যমদুতের কলরোল,
বক্ষ হতে তুলে নিবে স্পন্দনের শক্তিবল ।
শ্বাস-প্রশ্বাসের ঝটিকা অভিযান-
জাগবে না, আর জাগবে না প্রিয় ভুবন;
ছুটেছে দেহের মাঝি ওই পথ ধরে,
এক অনন্ত নোঙ্গরে—
কে থামাবে এ তরী ওহে ক্ষণিক প্রাণ!
এ নিখিলের পথ যে তোরে দিতে হবে ছাড়ি
ওই ডাকছে, ওই ডাকছে তোরে কান্ডারী!
এসে গেছে আদেশ-
হয়তো আজি ! হয়তো আজি হবে জীবনের পরিশেষ!
এক নব যাত্রার পথে—
উড়ে যাবে, উড়ে যাবে প্রাণের স্পন্দন
জাগবে না এ দেহ, আর জাগবে না এ প্রাণ-
খুলে যাবে হিসেবের খাতা,
ওহে প্রাণ ! আছে কি তোর পুঁজি ?
ওই ডাকছে, ওই ডাকছে এখনি বুঝি-
এ দিগন্ত পেরিয়ে নব দিগন্তের পথপানে..
আছিস কি প্রস্তুত অনন্তের জয়গানে?
কান পেতে কি শুনেছিস যমদুতের গর্জ্ন, ওহে ক্ষণিক প্রাণ
ওই আসছে, ওই আসছে মৃত্যুর ফরমান ।
--------------------------6-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তোমার অভিমূখে




                                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা,

আমার অবরুদ্ধ কণ্ঠটি আজ দৃঢ় প্রতিবাদী হলে
তোমার দিকে শুধু তোমার দিকে
তুমি পালাবে, তুমি পালাবে এই ক্ষমতার সিংহাসন ভুলে
বঞ্চিত আমি আজ তোমার অভিমূখে-

তুমি পারলে না,
তুমি বুঝতে পারলে না আমারে-
আমি কতটা জ্বলন্ত অঙ্গারে!

আমি দিবো সেই স্বৈর সিংহাসনের পরতে পরতে অগ্নি জ্বলে
যদি অধিকার ফিরে দিলে
আমি তোমার হবো তোমারই নিশানা উড়ে-
মুক্তির গান শুনে শুনে..
আমি এখনো স্বপ্ন দেখি সেই লক্ষ শহীদের সুরে সুরে ।
ওহে একাত্তর এখনো আমার প্রাণে
মনে হয় লাল-সবুজ আমার প্রাণ
আমি চাই, শুধু চাই
স্বাধীনতার প্রশ্নে ঐক্যতান।

প্রতিবাদের তাল লয়গুলো যদি গর্জে তোমার দিকে.
থেমে যাবে, তুমি থেমে যাবে
এই মুক্তি যুদ্ধের পতাকা তলে !!
ফিরে এসো, ফিরে এসো ওই মতবাদ ভুলে
প্রতিবাদী আমি আজ তোমার অভিমূখে-
লক্ষ ইজ্জতের দামে পাওয়া পাল তুলে—
-----------------------------------5-01-2019 ।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




আসলে তুমি কোথায় নেই



                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আমি শুনেছি,শুধু শুনেছি আবৃতিকারদের কণ্ঠে কণ্ঠে শুনেছি-
গণতন্ত্রের কবিতা শুনেছি পালা বদলের মঞ্চে মঞ্চে!

যেখানে নেই কোন গণ মানুষের শব্দ, নেই কোন মুক্তির মহাকাব্য
আছে কিছু ছলচাতুরী,আছে কিছু আপন স্বার্থে রচিত নাটকের গল্প
অভিনেতা অভিনেত্রী অনুপম অভিনয়ে মেতেছে আজ
তথাকথিত গনতন্ত্রের মঞ্চে…

আজ পরাজিত ! গণ মানুষের অধিকারেরা পরাজিত, গণতন্ত্র নিবার্সিত!
আজ যে গণতন্ত্র দেখি, আজ যে চিৎকার শুনি -এতো শুধু অভিনয়!এতো অভিনয়!
যে কবিতায় গণতন্ত্র লেখা আছে
সে কবি তো গণ মানুষের ভাষা বুঝে না, সে তো বুঝে শুধু বুঝে..
ক্ষমতার সিংহাসন ।

ওহে গণতন্ত্র, ওহে গণ মানুষের কবিতা-
তোমার কবি তো সেই কবে ! সেই কবে ভেসে গেছে ঘাতকের রক্ত গঙ্গায়!!
আজ শুধু, আজ শুধু তুমি এক আদশর্হীন কবিতা
কিংবা পালা বদলের মঞ্চে মঞ্চে ছদ্মবেশী অভিনেতা!

ওহে গণতন্ত্র, আজ তুমি এক ফেরারী আসামী-
ক্ষমতা পেলে হও স্বৈরাচার, না পেলে হও গণ মানুষের কবিতা-
তোমার কবি তো রঙ পাল্টায়, আপন স্বার্থে রঙ পাল্টায়-
আসলে তুমি কোথায় নেই- ওহে গণতন্ত্র !

বিরোধী মঞ্চে তুমি গেয়ে উঠে গণতন্ত্রের সংগীতে—
আপন স্বার্থে গণতন্ত্র ভুলে যাও ক্ষমতার আড়ালে ।
আসলে তুমি কোথায় নেই- ওহে গণতন্ত্র !
-----------------------------------5-01-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।