Sunday, February 24, 2019

চাই না বেশী কিছু ,শুধু তুমি দাও




                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ইচ্ছাকে দিয়েছি ছাড়ি,গেয়ে যায় সেই গান-
শুনে কি রাজ্যের প্রহরী প্রাণের এই আহ্ববান!
শিল্পিকে দিয়েছি স্বর, আমি চাই চির মুক্তির গান
গাইবে কি গান ?

সৈনিককে দিয়েছি স্বাধীনতা,
সততাকে করেছি ভৃত্য, করেছি মুক্তির প্রণেতা-
পারবে কি সরাতে দুর্ণীতির বোঝা?
কত ধিক্কার দেই পথে ঘাটে তবু হয়না লুটেরা সোজা!

চুষে চুষে রক্ত খায় বঞ্চিতের মরনে.
ন্যায্য অধিকার নতশির প্রহরীর চরণে-
জনতাকে দেখি রিক্ত হস্তে এজলাসে পরাধীন !
নীতিহীন বিচার উল্লাসে আজ স্বাধীন! স্বাধীন!

দুর্ণীতি তাই, রন্ধে রন্ধে বাধাহীন উচ্ছাসি ।
পর্দার আড়ালে শুনেছি রায় সততার ফাঁসি!
এজলাসে বিরচারক ওকিল রচিলে নির্মম কবিতা
জনতার মৃত্যু দন্ড ! মানবতার মৃত্যু দন্ড !
ক্ষমতার কষাঘাতে ক্ষতবিক্ষত বিজয়ের পাতা..
এক যন্ত্রনার পরাজয় সম্মুখে- হে প্রিয় ভ্রাতা ।


তুমি তো দিয়েছো শুধু  এক বৈষম্যের ধরণী-
তুমি জাগনি ,কখনো জাগনি
আমার অধিকারে ক্ষণিক নশ্বরে-
চৌদিকে দেখি প্রতিটি বিভাগে দেখি দুর্ণীতিবাজ লুটেরা ঘিরে !
চাই না বেশী কিছু, শুধু তুমি দাও
দুর্ণীতিমুক্ত রাষ্ট্র ওগো, যদি নেতা হও ।
----------------------------------10-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।



     

    

ওহে এখনো বাজে




                                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
জনতার কাছে মুক্তিযুদ্ধের মুক্তি রইল অজানা;
ওহে এখনো বাজে সেই পরাজিত বাজনা

মনে হয় পতাকা পেয়েও দেয় তারে ফাঁকি,
ওহে এখনো অনেক পথ বাকি!
বিজয়কে আপন স্বার্থে ধবংস করি গোপনে
রক্তে পাওয়া স্বাধীনতার আড়ালে কি যেন প্রাণে!
ভাসে শুধু ভাসে.
প্রেমহীন নিশ্বাসে নিশ্বাসে ।

দেখেছি যা, তা হয়তো  করো নইকো অজনা
দায় শোধিনি এখনো স্বাধীনতা পেয়ে-
শুধু  আপনাকে খোঁজেছি  ডানে বাঁয়ে
বিক্রি করে ফেলেছি নিজ স্বার্থে
লাল- সবুজের চেতনা—

শুধু শুনি মুখে মুখে নেইকো মনে-
ওহে অধিকার সব চুরি হয়ে গেছে
স্বাধীনতা দেখি শুধু কবিতার চরনে ।
যারা পারে
নিজের জোরে
আপনার স্বার্থে
স্বাধীনতা আজ ঘর বেঁধেছে পরাধীনতার রাজত্বে ।

জনতার কাছে মুক্তিযুদ্ধের মুক্তি রইল অজানা;
ওহে এখনো বাজে সেই পরাজিত বাজনা ।
---------------------------------09-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




প্রাপ্য মর্যাদা দিও তারে




                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
হে নেতা
তুমি যতক্ষণ
দেশের সত্ত্বাকে না বাসবে ভালো
ততক্ষণ সব কালো

নেতা নেতা চিৎকারে পাবে না কভূ জনতার মন
যতক্ষণ
সৎ হবে না প্রাণ
নিভে যাবে নিভে যাবে আছে যত তোমার অবদান
পাবে ধিক্কার ঘৃণা তব মনে
যদিও ক্ষমতার তুমি হয়ে-
কি অভাব হল সিংহাসন পেয়ে ?

দুনীর্তি হবে যখন জানাজানি
ঝরে যাবে ঝরে যাবে আপন গলার মালাখনি
চাও যদি নেতা হতে
থাক তবে সত্যের পথে-

বিধাতা দিয়েছে কিছু যা তোমার নেতৃত্ত্ব গুনে
প্রাপ্য মর্যাদা দিও তারে এই ভুবন পানে ।
তুমি পারবে ,তুমি পারবে সেবক হতে
থাকে যদি ন্যায় নীতি দেশপ্রেম নেতৃত্বের সাথে ।
----------------------------------------------08-01-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।