Sunday, February 24, 2019

মনে হয় তুমিই হবে




                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
শিহরিত প্রাণ! অনুভূতিরা উদ্বেল। হৃদয় অঙ্গনে কেউ আগত
অনেক গভীরে প্রেমের ফোয়ারা উদ্ভাসিত ।
সর্বক্ষণ কেউ যেন অতি সন্নিকটে কড়া নাড়ে
নিভৃত সিহরে-
স্পর্শে স্পর্শে অঙ্কন করে এক বিরাট ক্ষত
হৃদয়গত ।
কেঁপে উঠে বুকের সীমানা, ভেঙ্গে উঠে অস্থি-মজ্জা,তীব্র গতিতে শিরে –উপশিরে
অবিরত শুধু জেগে উঠে ওই চেতনা, জেগে উঠে নির্দ্য় চাবুক মেরে
এপাশ- ওপাশ, কেউ নেই তবুও তোমাকে দেখি সমুদ্যত,
মনে হয় তুমিই হবে সেই ! এ অবুঝ হদয়ের কাঙ্খিত সংগীত ।
-------------------------12-01-2019 ।,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।


শুধু হৃদয়ের জন্য




                                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
শুধু হৃদয়ের জন্য এই কবিতা,শুধু ভালবাসার
জন্য কিছু লেখা,শুধু তোমাকে পাবার জন্য বন্ধুর পথ চলা
কবিতার চরনে আসা, শুধু হৃদয়ের জন্য
খোঁজেছি তোমাকে কবিতার ভিতরে অপলক;
শুধু হৃদয়ের জন্য তুমি কবিতা,শুধু
তোমার জন্য আমি কবি.শুধু
ভালবাসার জন্য জন্য এতো রক্ত ক্ষরণ, হৃদয়ে হৃদয়ে রাঙ্গা প্রপাত
শুধু হৃদয়ে জন্য, আরো র্দীঘদিন কবিতা লেখতে ইচ্ছে হয়-
বঞ্চিতের মতো ক্ষোভ হয় তোমার দিকে,শুধু
হৃদয়ের জন্য আমি তোমাকে খোঁজেছি কবিতার গর্ভে গর্ভে ।
শুধু অমরত্বের জন্য কবিতার চরণে চরণে লেখিনি
এই কবিতা-” আমি তোমাকে ভালবাসি” ।
-------------------------------------12-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

আজো আছো




                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
কত গভীর শিহরিত তপস্যার ফলে
এক অনুভবের পালে
তোমাকে খোঁজেছি  হৃদয় ধরণী
তুমি কি বুঝনি ?
ভাঁজে ভাঁজে জেগে আছো এক প্রেমের আঁচলে ।
তুমিই কেবল আমার স্বপনে
অতুল্য প্রেয়সী হৃদয় ঘূর্ণির বসন্তকাননে
ভালবাসার চরম উদ্যাণে
কল্পনার সেই জগতে দেখি তোমার স্পর্শিত হাসি
আমাকে করে তুলে প্রত্যাশী
তুমি আছো জেগে গভীর গোপনে
আজো আছো আমার মনে ।
-------------------------------------12-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।