Sunday, February 24, 2019

আমি কবিতার কবি হতে চাই




                                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি নেই তবু তুমি আমার মনে যথারীতি,
সেই কবে হারিয়েছি তবু খোঁজে পাই উপস্থিতি
এখনো তোমার স্বরণে সদা ই জেগে উঠি
নির্ভয়ে কতো চিরুকুট লেখি, কতো লেখি চিঠি ।
এখনো তুমি হৃদয়ের স্তরে স্তরে-
যেখানে হৃদয় ভূমি প্রেমের ফসল তুলে ধরে
এখনো স্বাগত জানায় তোমাকে
মনের গভীর অন্ধাকারে তোমার স্পর্শিত আলোকে
তুমি ফিরে এসো বিজয় কেতন তোলে তোলে
আর হতে চাই না পরাজিত নিষ্ঠুর হৃদয় কবলে
অনেক সাধনার পর, হৃদয় পেয়েছে হৃদয়ের সৃষ্টিকে
তাইতো জাগে,বার বার জাগে তোমার বাঁকে বাঁকে
অনেকের অনেক পরিহাস!
আমার মনের খুব গভীর উঠে এক দীর্ঘ্শ্বাস-
তবু আমি কবি, তোমারই কবি!
প্রত্যেহ কবিতা লেখি, এ হৃদয়ে আঁকি ছবি
কবির বসন্ত কাটে কবিতার প্রতীক্ষায় প্রতীক্ষায়
যে কবিতাকে কবি ভালবাসে এই অন্তর ধরায় ।
আমি বিরহী হই না অযথা নিষ্ঠুর রক্তপাতে-
আমি কবিতার কবি হতে চাই হৃদয়ের সাক্ষাতে ।
------------------------------------------16-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


হৃদয়ের দুঃসময়




                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
প্রেমিক প্রেমিকারা জানে না কিছুই, জানে না কখন তারা
কাকে মন দেয় কিংবা ভালবাসে অথবা  ভালবাসার বিভোরে
আপনাকে ধ্বংস করে মরিচিকার মতো
না বুঝে কাউকে প্রেমিক কিংবা প্রেমিকা ভেবে আপনার বিজয়কে করে পরাজিত
আসলে কেউ কাউকে ভালবাসেনা!
আবেগের উত্তালে ভেসে চলে মন তরী অজানা নোঙ্গরে-
এ ভালবাসা খোঁজে পায় না, কখনও খোঁজে পায় না
সমাপ্তির ঠিকানা !
এক সময় একে অপরকে ছুড়ে ফেলে জ্বলন্ত ঊনুনে
দাউ দাউ করে জ্বলতে থাকে, নিরবে নিরবে জ্বলতে থাকে
আবেগী প্রাণের প্রেমিক-প্রেমিকা ।
ওরা ভুলে যায়, সহজেই ভুলে যায়-প্রেম এক বাহ্যিক আবরনে অন্তর নিবাস!
আবেগী প্রেমিক প্রেমিকারা বুঝে না কিছুই
প্রেম ভেঙ্গে যায়, প্রেম হেরে যায়
যদি না থাকে – টেক সই ভিত্তি!!
যে প্রেমের জন্য হৃদয় হাজার বছর কাঁদবার কথা-
আজকের দিনে এই প্রেম, এই ভালবাসা
বড় স্বার্থ্পর বলে মনে হয়,
ভিত্তিহীন প্রেম কোন চিরস্থায়ী আর ত্যাগের স্বাক্ষর
বহন করে না হৃদয়ের দুঃসময়-
আজ সে কেবল প্রাচুর্য্যকে আলিঙ্গন করে স্বপ্নীল বাসরে।
--------------------------------------16-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


ত্যাগ শব্দটিতে অনেক কুঁয়াশা




                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ত্যাগ আমাদের কোন অনন্ত ধরায় !
শুয়ে আছে, শুয়ে থাকে,ত্যাগ আমাদের
থেকে বহু দুরে শুধু প্রতিহিংসের ভিতরে
শুয়ে আছে, জেগে আছে, শিয়রে ও পায়ে
শিকল পড়ে,মানবতা কাঁদে,অগ্নি চুলায়
মানুষেরা খেলা করে, ফূর্তি করে, ত্যাগ আমাদের
ছেড়ে গেছে দৃষ্টিহীন দিগন্ত পেরিয়ে-
আমরা শয়তানের মতো কুট কৌশল ভালোবাসি,
অন্তরে ঠাঁই দেই কোলাহল, আমাদের ভালবাসারময় চোখগুলি
মিশে যায় নিষিদ্ধ পাড়া মহল্লায়,হিংস্র বাঘের মতো
আমারদের ক্ষুধার্ত্ থাবা !চৈতালী চিলের মতো ছোবল-
আমাদের হৃদয়কাশে গোধূলির ছায়া ।
 ত্যাগ শব্দটিতে অনেক কুঁয়াশা-
শব্দের ভিতরে অনেক নীরবতা, মানুষেরা উচ্চারণ করে না-
ডমুরের মতো আবৃত ফুলের  ‍দৃশ্য
সব উত্তমের চেয়ে অধম শব্দটি আজ মানুষের প্রাণে প্রাণে-
ক্ষণিকের মোহে ভুলে গেছে মানুষই শ্রেষ্ঠ !
হিংসে-প্রতিহিংসে মানুষের প্রতিযোগীতা, ত্যাগের মহিমা
দুর মনে হয় !ত্যাগ শব্দটিতে অনেক কুঁয়াশা!
-----------------------------16-01-2019 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।