Tuesday, February 26, 2019

সাড়া দাও




                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
হে আল্লাহ! হে মহান পারওয়াদীগার সাড়া দাও,
দাও সাড়া,
তোমাকে বুঝিনি, আজও বুঝিনি অবুঝ দিশেহারা
আজও ঋণ শোধিনি, পড়েছি শুধু পবিত্র কালামের বাণী;
বিশ্বাস করেছি অন্তুরে, তুমিই মুক্তির বজ্র ধ্বনি

ওহে জাহানের মালিক, ওহে রুহের মালিক, ন্যায় বিচারের প্রতীক
এই অবুঝ প্রাণ ছুটেছে শুধু ছুটেছে এদিক-সেদিক !
তুমিই কেবল ভরসা এ অবুঝের ছায়াতল
করুনা কর  হে প্রভূ আছে যত অজ্ঞ দল
যেদিন শেষ হয়ে যাবে এ প্রাণের স্পন্দিত মাতোয়ারা
এ বসুমতী বিছায়ে আঁচল ডাকবে শুধু অন্ধকার ঘেরা

হে আঁধার দিবসের দীপ্তরবির আলোক বিথারি পথ
জাগবে কি তুমি মুক্তির জয়গানে পুরাইয়া মনোরথ?
শুধু জানি এক নির্দেশে অগণিত মানুষের তাজা প্রাণ-
হে আল্লাহ! তোমার অভিমূখে ছুটবে ভেঙ্গে অভিমান
কিন্তু পূঁজিতো নেই!

শুধু বিশ্বাস করেছি অন্তরে, তুমিই প্রভূ, তুমিই মেহেরবান-
ক্ষমা কর হে মালিক, আমি তোমারই গোলাম
প্রিয় নবীজির উম্মত তবু অপরাধী!
শোধিতে পারিনি তোমার ঋণ এই নশ্বর ভুবন !

হে আল্লাহ! হে মহান পারওয়াদীগার সাড়া দাও,
দাও সাড়া,
--------------------------------------26-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





Sunday, February 24, 2019

সেইদিন তুমি হবে নিঃস্ব!



                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
হে অসৎ! হে ঘুষখোর! হে ভীষণ অবহেলা ! হে দুর্নীতি!
হে হারাম! হে মাদক ! হে সকল অপকর্মের মহারতি
তুমি শুধু রিপুর আগ্রহে এক মহাপ্রলয়ের ঘূর্ণিতে !
একা তুমি দোজখের প্রিয়তমা কিংবা প্রিয়তম-
আর কে আছে ভাগীদার হবে সেই কিয়ামতে ?

অপকর্মে বিস্তৃত তোমার মোহের কল্লোল ইচ্ছে মতো
বিধিহীন চলেছো, চির দীপ্ত, চির অব্যাহত
ক্ষমতার বাহাদুরী, অর্থের অহংকার-
যখন তখন বঞ্চিত করেছো দুর্ব্ল মানুষের ।

অভিশপ্ত আগুন হবে এইসব অপকর্মের উপহার
এক কঠিন রায়ে বিতারিত হবে
এই নিখিলের সব ঐশ্বর্য্সম্ভার।
সেইদিন তুমি হবে নিঃস্ব! ডুবে যাবে সব অপকর্মের তরী-
জ্বলে উঠবে আগুনের লেলিহান শিখা চৌদিক ঘেরি ।
----------------------------------------24-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

অবিনশ্বরের পথ চলা



                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
অনন্তের পথে আজি যাত্রা শুরু কর হে কাফেলা
সম্মুখেই নশ্বরের গোধূলী বেলা-
প্রস্তুত হয়ে আছো কি ? হে ক্ষণিকের স্পন্দিত প্রাণ !
যে অঙ্গিকার করে এসেছো ভুবন
তার কতটুকু করেছো উম্মোচন ?

নশ্বরের গতিময় দৃপ্ত প্রাণবেগ-
ভেদ করেছে কি অশুরের কালো মেঘ?
ওহে চলো  আজি চলো সেই অনন্তের ঠিকানা
পথে পথে কেউ যদি দেয় হানা-
তুমি বলবে,
আমি প্রিয় নবীজির উম্মত, এক আল্লাহর গোলাম
আমি নতিশির হয়েছি, মেনেছি তার পয়গাম

ওহে মানবের দল অনন্তের অভিমূখে
আজি যাত্রা শুধু কর হে  কাফেলা !
সময় যে ফুরিয়ে এলো,সম্মুখেই গোধূলী বেলা
যদি নেমে আসে জাহেলী বাতিলের রাত্রি,তবু থেমে যেওনা আর,
অটুটু বিশ্বাসে তওবা কর ওই প্রভূ দরবার
রুদ্ধ করিয়ো না এ প্রাণের গতি-
আজি আকড়ে ধর কোরআন হাদিসের জ্যোতি!

এক বিচারের এজলাসে তুমি উপনীত হবে একদিন,
প্রস্তুত থেকো ওহে মানব, ওহে মুমিন মুসলামান-
আগামীর পথ যে অনন্ত অসীম-
হে কাফেলা! আজি যাত্রা শুরু করো ওই পতাকা তুলে
হে মুসাফির! কে আছে রুখে তোমায়?
তুমি এক আল্লাহর গোলাম হলে—
চির বিজয় পাবে তোমার এ  প্রাণ-
শুধু গেয়ে যাও নশ্বরে প্রিয়নবীজির গান

অনন্তের পথে আজি যাত্রা শুরু কর হে কাফেলা
সম্মুখেই অবিনশ্বরের পথ চলা--
----------------------------------------24-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।