Sunday, March 3, 2019

আমাদের তাজউদ্দিন



                                      -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
শীতলক্ষ্যার পাড়ে,মেঠো পথের বাঁকে বাঁকে
আমাদের তাজ উদ্দিন দরদরিয়া গ্রাম থেকে
হয়ে ওঠে প্রধানমন্ত্রী, ছুড়ে দেয় আলো
মেধা তার উঁচু শির, নত শির কালো ।
ঝল ঝল দেহ প্রাণ, কোথা নাই কাদা,
দেহ প্রাণ দেশ প্রেম মন তার সাদা।
কাপাসিয়ার তাজউদ্দিন যেথা মুজিবের চাঁদ.
জেগে উঠে পূর্ণি আলোয় ভেঙ্গে রাত!
অলি গলি দেশ বিদেশ যুদ্ধের কালে
”বঙ্গ তাজ” ছুটে যায় নিজ প্রাণ ভুলে
’ন’ মাস যুদ্ধের পরে, নিশান তার উড়ো
স্বাধীন পতাকা পেল ছেলে মেয়ে বুড়ো।
মুক্তির উৎসবে জেগে উঠে বিশ্ব পাড়া
বাংলাদেশ ভাবা যায় কি ”বঙ্গ তাজ” ছাড়া?
----------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

রং তুলি




                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মুক্তি যুদ্ধের রং তুলি
ছবি এঁকেছে
লাল-সবুজের পতাকা পেয়ে
বাংলা জেগেছে
লক্ষ প্রাণের রক্ত দানে
বিজয় এনেছে
জয় বাংলা, জয় বাংলা
শ্লোগান তুলেছে
কে ডেকেছে, কে ডেকেছে
মুজিব ডেকেছে।
মুক্তি যোদ্ধার প্রেম ছিল
স্বাধীন হয়েছে ।
---------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

এখানো রক্তের দাগ




                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মুক্ত পতাকার গায়ে
এখানো রক্তের দাগ,
তবু সেথা সবুজ মিলে
পেয়েছি স্বাধীন ঘর।
বাঙ্গালী সব ছেলে -মেয়ে
মোরা ভাই –বোন
এক সাথে চলি আর ভাবি
দেশটাকে আপন ।
-----------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।