Wednesday, February 27, 2019

নকল বন্ধু




                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
নকল বন্ধু! এক দৃঢ় বিশ্বাসে তারে লইয়ে যুদ্ধে যাই,
প্রাণে গাঁথা অন্য এক প্রেম,বাহ্যিক বন্ধুত্বের হৈ হৈ;
সূর্যের উত্থানে  বন্ধুর প্রাণেরা  এক অশুভ কলরবে
মেঘে মেঘে ষড় জাল বিছায়ে নেচে ওঠে উৎসবে।
কোন এক সরল বিশ্বাসে বন্ধুদের ভাবি অমৃতরাশি,
স্বপ্ন দেখি সু-দৃঢ় বন্ধনের অমর বিজয় হাসি
কিন্তু বেদনায় ভরা সবটুকু,
এক স্বার্থের জালে ঘেরা  আমাদের বন্ধুত্ব !
প্রতিহিংসার গোপন সন্ধিতে বন্ধুদের মানুষ্যত্ব ;
সম্মুখে জেগে ওঠে সমাজ বান্ধব মৈত্রীর তীরে,
আড়ালে হিংসের দাবানল জ্বলে প্রতিটি শিরে উপশিরে।
আপন স্বার্থের মোহে কুট চাল চালে দলে দলে
আসলে কি ওরা বন্ধু ?
নাকি শুধু অভিনয়ে বন্ধুত্বের কথা বলে!
পবিত্র বন্ধুত্বের মাঝেও এক অবিশ্বাসের পাল তুলি,
ওরা চলেছে ,ওরা চায় না, মাথা উঁচু করে চলি ।
বন্ধুতে বন্ধুতে আজ শুধু দেখি এক প্রতিহিংসের খেলা
বাগানে বাগানে শুধু নকল ফুল, নকল বন্ধুদের কাফেলা ।
ওরা ভুলে গেছে..
প্রকৃত বন্ধুর চেয়ে আর কোন প্রেম নাই
সুদৃঢ় বন্ধনের চেয়ে আর কোন শক্তি নাই
বন্ধু হউক সকল সুখ-দুঃখের ঠাঁই
কে বড় !কে ছোট ! না যেন ভাবি ভাই ।
ঐ প্রাণ , এ প্রাণ একই সুরে গাই
বন্ধু- বন্ধুর ,আপদ-বিপদ যেথা পাই ।
--------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





প্রকৃত বন্ধু




                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
যদি দেখিছ বন্ধুত্বের চাঁদ হাসিছে চক্রবালে,
কঠিন পথ জয়ে তোমার প্রাণ জাগিবে বিপদ কালে ।
প্রকৃত বন্ধু নিঃস্বার্থ্ভাবে আসিবে আসিবেই তোমার ধারে,
চিনিবে না আপনাকে তোমার বিপদে যদিও রক্ত ঝরে !
বন্ধুর দাবীতে ব্যাকুল প্রবাহে প্রেমের স্পন্দিত বায়ু;
ছুটিবে গর্জিয়া প্রেমের উতলে বাঁচিবে কিবা আয়ু ।
বন্ধুত্বের বিশ্বাসে বিজয়ী নিশান ওঠিবে সমর রণে.
প্রাণ হইতে ঝরিবে রক্ত একে- অপর টানে টানে ।
খুঁজিবে না স্বার্থ্ তোমাকে উদ্ধারে- ওহে প্রাণ !
প্রকৃত সে যে ,বন্ধুর বিপদে গায় বন্ধুর গান ।
আজ বাগানে ফুটিছে বহুরূপী কলি, বহুরূপী ফুল..
কে যে প্রকৃত, কে যে  বিষাক্ত মৌয়ের শূল !
শুধু ধোঁয়াশা, শুধু ধোঁয়াশা ,ভুল আর ভুল !
বন্ধুরা চলিছে ভাঙ্গিয়া বন্ধুর কূল।
প্রকৃত বন্ধুরা রাখেনা স্থবির প্রেমের আত্মাটি তার.
বন্ধুর কল্যাণে ঝাঁপিয়ে পড়িবে রক্ত গঙ্গা পার ।
বন্ধুরা দমিবেনা, বন্ধুরা ঘুমিবেনা, বন্ধুরা থামিবেনা কভূ
বিপদে যখন পড়িবে বন্ধু, প্রকৃত বন্ধুরা হইবেনা নিভু।
এরূপ মহিমা হইতে পারে বন্ধুর বিজয়ী উষা;
কে আছো বল প্রকৃত বন্ধু ধরিবে এ রূপ ভূষা!
-----------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

এখন শুধু অর্থের মাতামাতি


                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
কোথায় ঘুমাল অর্থের দম্ভ কিংবা ক্ষমতার বল,
যখন দেখি তরুণ-তরুণী ডুবিছে, কে শোনে সে জঞ্জাল ?
পেশী শক্তিরা আউরায়, সমালোচকেরা বিভোরে..
শুধু সুরে সুরে পরাজিত বাঁশী বেজে ওঠে ভর দুপুরে ।
মুক্তির ডাককেও সমালোচকেরা দলিয়া পিষিছে পায়ে
নিভেছে রাতের বর্ণিল শিখাগুলো  উদাস বনের বায়ে !
নবীণ সূর্যের উদ্যেম-খানি প্রভাতে কারা কাড়িয়া নিল ?      
কোথায় ঘুমাল অর্থের দম্ভ কিংবা ক্ষমতার বল ?
সমাজের কন্ঠে শুধু অর্থের দম্ভ আর ক্ষমতার সুর,
লুট করিয়া নিয়েছে সেই বিবেকদের মোহহীন অন্তঃপুর!
সমাজে তারা আঁধারে লুকাল, সম্মান নেই তার !
অর্থের কাছে জ্ঞানীরা পরাজিত,ক্ষমতার কাছে অবহেলিত.
জাগিছে আনকোড়া, অজ্ঞ, অবিবেচক ,পেশী শক্তি যত!
হরেক বাজনার কোলাহলে সুর তাল লয় হারিছে সব
ছন্দ নেই, গদ্য নেই , কবিতা নেই আছে শুধু মহোৎসব ।
প্রেম নেই , ভালবাসা নেই, আছে শুধু লোক জানাজানি
অর্থের জাহেরী, ক্ষমতার জাহেরী, সম্মানিতের মানহানি ।
হে সমাজ, জ্ঞানীদের ডাক শুন, তাদেরকে মঞ্চে তুল..
অনৈতিক অর্থের মোহে, ক্ষমতার  দম্ভে কেন  ভুল ?
ওরাই পারে আলোকিত পথ দেখাতে….
কেন তারা আঁধারে লুকাল? সম্মান নেই তার !
মান -সম্মান হিসাব কষিয়া আর খুলে না দ্বার ।
এখন শুধু অর্থের মাতামাতি,ক্ষমতার ভয় আর !
--------------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।