Tuesday, February 19, 2019

অপমান




                                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এক ঝাঁক পাখিকে দেখেছি বিদ্রোহী সুরে গাইছে গান
যে সুরের জন্য এতো বিখ্যাত! এতো শ্রদ্ধেয়! এতো বীর্যবান
সেই ওস্তাদের গানকে অবিরত করছো অপমান..

ওরা ভুলে গেছে- মৌলিক সুর ভুলে গেছে এক সিংহাসনের অভিলাসে
যাদের বিরুদ্ধে গর্জেছিল লক্ষ তাজা প্রাণ..
যার সুরে সুরে তুলেছিল এক সংগ্রামের তুফান..
সেই বিদ্রোহীরা আজ মুক্তিকামী পাখিদের মেহমান !

ওদের  অহংকার ওদের পরিচয় ওরাই লুটে যাচ্ছে ক্ষণে ক্ষণে
ওদের সেই অবয়ব নেই! সেই সুর নেই! সেই গান নেই…
আছে শুধু  নির্লজ্জ চাওয়া-পাওয়ার হিসেব নিকেষ
যেখানে নেই কোন  মৌলিক সুর কিংবা আর্দশের আহবান

আর পরিচয় দিও না - ওহে পাখিদের ঝাঁক..
সবাই চিনে গেছে,
সবাই বুঝে গেছে তোমাদের ছদ্মবেশী গানের রাগ..
তোমরা আজ পথভ্রষ্ট শিকারী পাখি…
মুখে মুখে ওস্তাদের সুর তুলে দিচ্ছো শুধু ফাঁকি ।

সাদা পোশাকের আড়ালে দেখেছি এক কালোর সন্ধি !
সেই গবির্ত্ সুর, সেই গর্বিত গান –আজ বন্ধি- ছদ্মবেশীদের কণ্ঠে বন্ধি।
তোমরা নহে গো নবীনের দিশারী..
তোমরা এক স্বার্থের নিলর্জ্জ প্রহরী ।

যে সুরের জন্য এতো বিখ্যাত! এতো শ্রদ্ধেয়! এতো বীর্যবান
সেই ওস্তাদের গানকে অবিরত করছো অপমান…
-------------------------------------------------13-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।










তোমার মতো দেখিনি




                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
অনেক বৈচিত্র দেখেছি এ পৃথিবীর বুকে
কিন্তু তোমার মতো দেখিনি ওহে প্রাণ !

কখন যে কোন তরঙ্গে নেচে উঠ আজো বুঝেনি..
তুমি এক বৈচিত্রের সমারহ- ওহে প্রাণ !
অথচ তোমাকেই এতো ভালবাসি এতো ঘৃণা করি !
আসলে বলো তো তুমি কি ?
প্রকৃত কোন রূপে কোন রঙে ‍তুমি ?

কত রূপ, কত রঙ দেখেছি তোমার এ বুকে আঁকা !
তবু কেন স্পন্দিত বুক এতো ফাঁকা ফাঁকা ?
সে তো বুঝে না- প্রেমের ভাষা বুঝে না
ক্ষণে ক্ষণে বদলায়, রূপ বদলায়, রঙ পাল্টায়..
এ পরিচয় যে বড় অদ্ভুদ !

অনেক বৈচিত্র দেখেছি এ পৃথিবীর বুকে
কিন্তু তোমার মতো দেখিনি ওহে প্রাণ!
কখন যে কোন সুর তাল লয়ে যাও গেয়ে..
কে বুঝেছে এ নশ্বরে ?

তুমি বৈচিত্রের সমারহে গড়া এক বিষ্ময় সৃষ্টির!
তুমিই  বিজয়, তুমিই পরাজয় স্বর্গিয় প্রেমের ।
------------------------------------12-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




আসলে তুমি এক




                                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এ পৃথিবীর এতকিছু দেখেছি শুধু দেখেনি তোমাকে
অদৃশ্যে হতে ক্ষণে ক্ষণে রঙ বদলাও এ ভূ-লোকে.

তুমি কি চাও বুঝিনি আজও বাহ্যিক দৃশ্যপটে…
তোমার প্রতিকূলে গেলেই গীবতের ডানা উঠাও চটে
অনুকূল হলেই শাবাস! শাবাস! গলা ফেটে বলো
ভিন আদর্শ্ কিংবা মতোবাদ সব যেন পর হলো

কোন পথে ছুটেছো তুমি হে অৃদশ্য পালোয়ান
তোমায় ঘিরে আছে স্বার্থবাদী কিছু দারোয়ান
তুমি দেখনি কিংবা বুঝনি সেই ষড়জালের খেলা..
ওরা ছেড়েছে জন সমুদ্রে ছেড়েছে এক মিথ্যের ভেলা

ওহে মহোর খচিত প্রাণ !
তুমি কি বুঝেছো তাদের অভিনয় কিছু ?
নাকি না বুঝেই ছুটেছো গীবতের পিছু পিছু….

যাকে তুমি গতকালও ভাবতে বড় আপন..
আজ কি এমন হলো সেই সত্যকে করেছো গোপন..
শুধু বলো মুখে মুখে বলো গণতন্ত্রের কান্ডারী
আসলে তুমি এক আপন স্বার্থের প্রহরী ।

যদি বলে থাক গণতন্ত্রের সাহসী পাঞ্জেরী তুমি..
তবে নেই কেন আমার অধিকার এই বঙ্গ ভূমি ?
তোমার হলেই  বলো উঠ শাবাস! শাবাস !
আর না হলেই কর আমার সর্বনাশ! সর্বনাশ !

আসলে তুমি এক আপন স্বার্থের প্রহরী ।
-----------------------------------------12-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।