Tuesday, February 19, 2019

চির সত্য- চির অম্লান



                                                  -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
অনেক কিতাব পড়েছি এ রকম পাইনি একটিও
সেই কতকাল ধরে  তুমি এক অবিনশ্বর জ্যোতিও !

তুমি কখনো নিভে যাওনি অন্ধকার পথে পথে
সদা উজ্জ্বল, সদা দীপ্তময় এক প্রেমের সাক্ষাতে
তুমি এসেছো ওই আরশ থেকে
ওই আল্লাহর সংবিধান  এঁকে

তুমি জেগেছো সদা মানব মুক্তির সন্ধানে.
যে কিনা চিনেছে তোমায় এই ভুবনে..
সে পেয়েছে হেদায়েতের পথ আল-কোরআনের কল্যাণে

তুমি এক অবিনশ্বর সংবিধান.
প্রিয় নবীজির শান্তির নিশান
দ্বীন ইসলাম ! দ্বীন ইসলাম
মানব মুক্তির অমর কবিতা- আল-কোরআন -আল-কোরআন।

কে আছো বুঝবে তারে ওহে মুসলমান..
আল-কোরআন যে চির সত্য- চির অম্লান ।
আর কেহ নহে গো তারই সমান..
অন্তরে রেখ গো এই ঈমান ।
---------------------------------11-11-2018 ।,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।


একটু ধরতে দিবে ?


                                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
একটু দিবে! একটু ধরতে দিবে ?
তোমার ফুল দু”টো !
এ ফুলের সৌরভ সুবাস যে আমাকে..
বড় বেশী উম্মাদ করে দিচ্ছে প্রতিটি পুলকে পুলকে
একি ফুল ফোঁটালে তুমি জমিনের ভাঁজে ভাঁজে !
পাঁপড়িগুলো চেয়ে আছে অপলক চেয়ে আছে
আমার দিকে চেয়ে আছে
একটু ধরতে দিবে ?
আর সইতে পারছি না, গর্জে উঠছে খুব গর্জে উঠছে
এখনি ভেঙ্গে দিবো..
মধু চুষে নিবো
আলিঙ্গনে আলিঙ্গনে চুষে নিবো
প্রণয়ের উল্লাসে গেয়ে যাবো
আমি তোমাকে ভালবাসি, অনেক ভালবাসি
একটু ধরতে দিবে ?
তোমার ফুল দু”টো !
---------------------------------11-11-2018 ।,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।


শান্তির চাষাবাদ




                                                               -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
শান্তির দিশারী হয়ে এসেছিল এই নিখিলের বুকে
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ)
এক পরাজিত মানবের মুক্তির ডাকে ।

জাহেলী বাতিলের বিরুদ্ধে আপোষ করেনি যার প্রাণ..
শুধু প্রচার গেছে দ্বীন ইসলাম দ্বীন ইসলাম
ওই তৌহিদী বাণী আল-কোরআন, আল-কোরআন ।

ওহে প্রিয় নবীজির শ্রেষ্ঠ উম্মত তৌহিদী মুসলামান
অন্তঃকরেণে কতটুকু লালন করেছো সেই আহবান!

তোমার চলনে তোমার বলে আছে কি প্রতিচ্ছবি ?
নাকি শুধু মুখে মুখে ঈমানদার -পরহেজগার দাবী !

তোমরা হারনি- হারতে আসনি - ওহে ঈমানদার
লুফে নেও হাদিস কোরআন কেউ নেই হারাবার

তুমি পার না কখনো পারনা মুনাফিকের সঙ্গী হতে
তোমার কাফেলা হবে প্রিয় নবীজির পথে পথে

তুমি মানুষ, তুমি মানবতার অতন্ত্র প্রহরী
তুমি প্রিয় নবীজির উত্তরসূরী
তুমি শান্তির প্রতীক, ইসলামের পাঞ্জেরী ।

ওহে শুন,
এগুলো এক আজগুবি সংবাদ !
দ্বীন ইসলামে নেই কোন জঙ্গীবাদ ?
গর্জে উঠ গর্জে উঠ কর প্রতিবাদ
ইসলামে আছে শুধু্ শান্তির চাষাবাদ ।

ওহে ঈমানদার ওহে মুসলমান- হও যদি তার উম্মত !
তোমায় রুখে
কার আছে এমন হিম্মত ।
-------------------------------------------11-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।