Tuesday, February 19, 2019

ভুলবে না, শুধু ভুলবেনা


                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
কিছুক্ষণ আগেও প্রাণবন্ত ছিল যে প্রাণ.
এখন কাঁধে কাঁধে চড়েছে বিদায়ের যান
অসীমের পথে চলেছে ওই গোরস্থান
কেউ আর ডাকবে না, কেউ আর ভালবাসবে না
একা একা পড়ে রবে কেউ আর শুনবে না !

কত কি ছিল এ পৃথিবীর বুকে..
আজ আর কেউ নেই, আজ আর কেউ নেই
সেই কবরের সুখে-দুঃখে !
এ এক কঠিক পথ!
এতো দম্ভ অহংকার বাড়ী গাড়ী প্রিয়-প্রিয়া.
সবাই ভুলে যাবে, ভুলে যাবে কবর দিয়া ।

ভুলবে না, শুধু ভুলবেনা এই নশ্বরের ঈমান- আমল..
পারবে কি সামলাতে ওই দিনের ধকল ?
কখন যে ডাক আসে ওহে মানব সকল..
এখনই পুঁজি নাও আগামীর সম্বল ।

ভুলবে না, শুধু ভুলবেনা এই নশ্বরের ঈমান- আমল..

------------------------------------------13-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


চির মুক্তির সৌরভ




                                                      - কবি মোঃ আমিনুল এহছান মোল্লা,
যে সত্ত্বাকে স্বীকার করে এসেছো নিখিলে.
তার কতটুকু ধারন করেছো এই দীলে?
নাকি ক্ষণিকের উম্মাদনায় মেতেছো ওহে প্রাণ!
আছে কি জীবনের বাঁকে বাঁকে হাদিস কোরাআন?
তুমি তো বলেছিলে হবে নত শির ওই আল্লাহর
পরিচয় হবে তোমার শ্রেষ্ঠ উম্মত প্রিয় নবীজির

যে গান গাইলে তুমি জাগবে আল্লাহ- ওহে পরহেজগার!
সে তরঙ্গ কি উঠে হৃদয়ে -ওহে ঈমানদার ?
তুমি যে মুমিন, তুমি যে ঈমানদার ওহে মুসলমান..
স্বীকার করে এসেছো -
তুমি গোলাম, তুমি দাস তুমি- ক্ষণিকের মেহমান
তুমি ছাড়বে না কভূ ওই বিধাতার মনোনীত সংবিধান
আল- কোরআন, আল-কোরআন ।

ওই কাফেলায় যেতে হবে তোমাকে ওহে প্রাণ
সে পথ যে বড় অন্ধকার !
নশ্বর হতে নিয়েছো কি সেই আলোর মশাল?
আজি শপথ নেও আজি শপথ নেও ওহে মানব,
মুক্তি নেই, মুক্তি নেই- যদি না জাগাও কলব ।
মুছে যাবে তুমি মুছে যাবে থেমে যাবে ক্ষণিকের কলরব
থাকবে ,শুধু থাকবে দ্বীন ইসলামের গৌরব!
ওহে প্রাণ- হাদিস কোরআনই চির মুক্তির সৌরভ ।
-----------------------------13-11-2018 ।রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

যে বীরত্বের জন্য




                                                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
যে বীরত্বের জন্য তোমাদের এতো খেতাব, এতো সম্মান..
সে অর্জ্নকে কেন করছো অপমান ?

তোমরা তো জাতির শ্রেষ্ঠ সন্তান উপমার দিশারী..
তোমাদের দেখে দেখে সুপ্ত চেতনাকে জাগ্রত করি
কিন্তু আজ দেখি তোমরা নেই আর সেই পথে
বলতো কি করে যাই তোমাদের সাথে ?

যে বীরত্বের জন্য তোমাদের এতো অহংকার এতো পরিচয়
সে গর্জ্নকে কেন করছো নতজান ?

তোমরা তো জাতির রক্তিম সূর্য্ আলোকিত প্রাণ
তোমাদের নামে নামে রচিছে কতো কবিতা গান
কিন্ত আজ দেখি তোমরা নেই ছন্দে ছন্দে..
বলে তো কি যাই তোমাদের দ্বন্দে দ্বন্দে ?

যে বীরত্বের জন্য তোমাদের এতো দাম এতো উপাদী
সে সম্মানকে কেন করছো অপমান ?

 তোমরা তো জাতির লাল-সবুজ বিজয় নিশান
তোমাদের পথে পথে হতে চেয়েছি চির অম্লান
আজ দেখি তোমার এক অশুভর ফাঁদে ফাঁদে…
একটু চেয়ে দেখ,
 সেই চেতনা আর নেই তোমাদের কাঁধে কাঁধে !!

যে বীরত্বের জন্য তোমাদের এতো খেতাব, এতো সম্মান..
সে অর্জ্নকে কেন করছো অপমান ?
------------------------------------------13-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।