Saturday, February 23, 2019

চেতনারা এখনো পরাজিত




                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
জাতি মুক্ত ভূখন্ড পেয়েছে, একটি স্বাধীন পতাকা পেয়েছে
বিজয়ের উল্লাস করতে পেরেছে-

শুধু পারেনি চেতনাকে জাগাতে, চেতনারা এখনো পরাজিত!
আজো বিজয়ের মধ্যে দেখি চেতনাহীন পথ ভ্রষ্টের উত্তাপ
জাতি বুঝেনা কত রক্তে লেখা এই লাল সবুজের চিঠি
কত প্রাণের বিনিময়ে রচিত জাতির এই মহাকাব্য ।

জাতি স্বাধীন হয়েছে, লাল সবুজ নিশানা পেয়েছে..
শুধু পায়নি  এখনো প্রাণ হতে আসা
এই বিজয়ের প্রতি ভালবাসা—
স্বাধীনতা উৎসব যেন হেরে গেছে কতিপয় গোষ্ঠির অগ্রাসনে.
চারিদিকে দেখি, শুধু দেখি স্বার্থের মিছিল -ছলনার মিছিল
আর ছদ্মবেশীদের মিছিল !

ভুলে গেছি আজ ভুলে গেছি স্বার্থ্ পরের মতো ভুলে গেছি
লক্ষ শহীদের রক্তে আঁকা- লক্ষ মায়ের ইজ্জতে পাওয়া..
এই লাল-সবুজের মানচিত্র !
এখনো দেখি বিভক্ত, এখনো দেখি বিদ্রোহীদের দোসর, এখনো দেখি স্বাধীনতা বিরোধী !
সমস্বরে গাইতে শুনিনা- আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি
আজো দেখিনা শহীদ মিনারে দেখিনা, আজো দেখি না স্মৃতি সৌধে দেখি না.
ওই দোসরের উত্তরসূরীদের-

ওরা এখনো এই বুকে বীর দর্পে !
মায়ের স্বাধীনতাকে অবজ্ঞা করে চলেছে অবিরত-
এখনো স্বীকৃতি দেয়নি, এখনো স্বীকার করেনি লাল-সবুজের সংবিধান ।
অপমান করেছে বিজয়ের মর্যাদাকে
এ কেমন জাতি সত্ত্বা ওদের ?
.
জাতি মুক্ত ভূখন্ড পেয়েছে, একটি স্বাধীন পতাকা পেয়েছে
বিজয়ের উল্লাস করতে পেরেছে-
শুধু পারেনি চেতনাকে জাগাতে, চেতনারা এখনো পরাজিত!
---------------------------------------------------23-12-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




তোমাকে স্বাগতম- হে নবীন ভোটার




                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
নবীন ভোটারেরা চোখ বুজে নয়,ওরা জ্ঞানী,ওরা বুঝে ব্যবধান!
প্রার্থীরা যতই করুক আপনাকে জাহেরী চিনে যাবে তরুণ প্রাণ !

ওহে নবীন! ওহে নবীন!
তোমরা চিনে নিবে তোমার আসনে কে বা কারা আছে রবি,
এখনই লিখ আজই লিখ সেই মুক্তির কবিতাখানি - ওহে নবীন কবি
এক চৈতন্যর প্রত্যাশায় ডেকেছি তোমাকে-
তাকে ভোট দিও যে ভালবাসে লাল- সবুজ পতাকাকে

আজ দেখ, চৌদিকে দেখ কালো টাকা আর পেশী শক্তি-
প্রতীকের ছায়া তলে ডাকছে তোমাকে ডাকছে
সেইসব  প্রসনের চুক্তি
ওহে নবীন, হুজুগে দিও না, কারো কথায় দিও না-
তুমিই হবে আগামীর কান্ডারী এ কথা ভুলে যেও না ।
ভোট এলেই শুনবে -তুমি শুনবে কত অসাধারন উক্তি-
মনে রেখ, এ এক ছলনাময়ী প্রাণের  নত শির ভক্তি !

তোমার আসনে তারি প্রতীক লুকেছে কি মুক্তি যুদ্ধ ?
তবে রুখে দাঁড়াও, আজি দাঁড়াও - আজি কর অবরুদ্ধ
ওহে নবীন, তুমিতো মুক্তি যুদ্ধের চেতনায় বিশ্বাসী হুঙ্কার-
ভোট দাও বুঝে শুনে ভোট দাও- গর্জে উঠে আরেকবার
এখনই সময় ছদ্মবেশী দেশ প্রেমিক মীরজাফরকে থামাবার—
ওহে নবীন ভোটার,
তোমরাই সেই বঞ্চিত জনতার আলোকিত অহংকার ।

ওহে নবীন,
 তোমার সঠিক ভোটই পারে বদলাতে এ দেশ !
আসতে পারে যোগ্য নেতা তুমি চাও যেমন শেষ
স্বাগতম! তোমাকে স্বাগতম- হে নবীন ভোটার-
বুঝে শুনে দিয়ে ভোট প্রয়োগ কর অধিকার ।

নবীন ভোটারেরা চোখ বুজে নয়,ওরা জ্ঞানী,ওরা বুঝে ব্যবধান!
প্রার্থীরা যতই করুক আপনাকে জাহেরী চিনে যাবে তরুণ প্রাণ !
---------------------------------------12-12-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।





লক্ষ শহীদের বিজয়ী নিশান



                                                    -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
বেহুশ আবেগীরা ছুটিছে আজকে বাংলায়,
অলি গলি নানা ঐক্য দেখি নষ্ট পাড়ায়।
বিদ্রোহী মন খোঁজে বেড়ায় স্বার্থের পথ,অন্ধ চোখ;
তাই মুক্তির আলো অন্ধকারময় এ মর্তলোক,
কেবলি এখানে স্বাধীনতার বাক্য আগুনে পুড়ায়!

আজো চৈতন্য জাগেনি, নবীন প্রজন্মের কোণে,
হুজুগেরা বার বার আঘাত হেনেছ লাল-সবুজের বনে;
বিজয়টাকে কলংঙ্কিত করতে যে সব আত্নারা অধীর
কিছু না বুঝেই সমর্থ্ন দিয়েছে প্রতীকের শিবির ।
অথচ যোদ্ধারা মুক্তি এনেছিল দুর্বার গর্জনে-

আদশর্দহীন উৎসবে মরে গেছে মন আজকের দিনে,
ন্যায়-নীতি বিচার বিশ্লেষন কে আছে ভাবে মনে?
যাকেই দেখি এক অন্ধ উম্মাদনে..
ছুটিছে প্রতীকের পিছুন মাঠে ময়দানে
হউক সে কানা খোড়া ল্যাংড়া বোবা..
চিনে না জন্ম ধরনি, চিনে শুধু প্রতীকের মাতা-বাবা !

অসংখ্য তর্ক্ শুনেছি অহেতুক হিংস্র গর্জনে..
সত্যকে উপেক্ষা করে হুজুগের উদ্ধোধনে’
আজকে কিন্তু আবার এসেছে পালা বদলের নির্বাচন
মুক্তি যুদ্ধের মাপ কাঠিতে হবে কি অনুধাবন?
আসতে হবে ফিরে আপনাকে সংশোধনে ।

ভোটার হয়েছি যখন আপনাকে শুদ্রাতে চাই.
আমার ভোট আমি দিবো লাল-সবুজ যেথায় পাই
মুক্তি যুদ্ধের চেতনায় দৃঢ় শপথ নিয়েছি তাই.
এ অন্তরে দিব না, দিব না কোন বিদ্রোহীর ঠাঁই
আমার মনেতে রাখিনি কোন প্রতীকের আসন,
রেখেছি শুধু- লক্ষ শহীদের বিজয়ী  নিশান।
-----------------------------------11-12-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।




ওরা দিশেহারা



                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
ওহে শুনো-
ওহে শুনো বঙ্গ বাসি, জাগ রে যত
দেখ রে গর্বিত পতাকা ভাগ্যহত!
যত ছদ্মবেশী আজি করিছে বিদ্রোহীরে সঙ্গনী
পর করিছে মুক্তিকে শত্রুরে কাছে টানি-
নব যোদ্ধা দেখি ওহে বঙ্গ জননী,
ওহে ওই ওরা সমাগত ।

রক্তে রঞ্জিত বিজয়ী পতাকা মুক্তি যুদ্ধের
আজ সর্বনাশে! নিভে গেছে চৈতন্য জনতার!
ঐহিত্য গ্রাসী দৈত্য- যারা!
মুক্তি যুদ্ধের ইতিহাস করিছে সর্ব্হারা !
ওই দেখ,
ঐক্য গড়িছে ছদ্মবেশীরা ক্রমাগত ।

তোদের বিজয়-
নব রূপে সাজিছে আজি লাল-সবুজের প্রান্তরে !
মুক্তি যুদ্ধের দাগ নেই সেই যোদ্ধাদের অন্তরে-
ওরা এক মোহের কান্ডারী ওহে দুঃখীনি মা
আজিকায় ওরা ভুলে গেছে ঐত্যির গড়িমা
হবে কি নবীন চৈতন্যের জাগরন ?
শুধু দেখি, চৌদিকে দেখি নব বিদ্রোহীর প্রসহন!

ওহে শুনো,
সেই যুদ্ধের যোদ্ধারা পথহারা !
ওরা দিশেহারা -আপন স্বার্থে দিশেহারা-
নীতি নৈতিকা ভুলে আজ ওরা সর্বহারা !

ওহে নবীন প্রজন্ম-
মুক্তি যুদ্ধের গর্বিত পতাকা নিয়ে দাঁড়া সবে আজ-
ওরে ভয় নেই, ওরে ভয় নেই ওহে আগামীর তাজ
ভেঙ্গে ফেল, রুখে দে ঘাতকের দাবানল-
জাগা ওরে জাগা  সেই একাত্তরের মনোবল ।
বিজয়ই তোদের চৈতন্যের শক্তি..
লাল-সবুজই তোদের ঐক্যের চুক্তি
কে দমাবে তোদের রক্তে পাওয়া মুক্তি ?

ওহে শুনো,
সেই যুদ্ধের যোদ্ধারা পথহারা !
ওরা দিশেহারা -আপন স্বার্থে দিশেহারা-
-------------------------------11-12-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।