Sunday, February 24, 2019

ভোটারেরা ছুটেছে


                    ে                 - কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
কেউ জানে না একেকটি ভোট বাজারে কি দামে
বিক্রি হয়ে গেছে-
কোন জ্ঞানহীন বিবেকেও এতো অজ্ঞতার স্পর্শ্ নেই আর,
কেউ বিক্রি হয়ে গেছে ভোটের বাজারে কিংবা
ওয়াদা করেছে অর্থের লোভে !
প্রার্থী যেন ক্রেতার ভূমিকায় অলি গলি পাড়া মহল্লায়
দিবালোকে কিংবা আঁধারে হাজারো ভঙ্গিতে..

আলোহীন নেতার প্রদীপ !
তবু জয়ধ্বনি ! তবু শ্লোগান !তবু উত্তাল !

ভোটারেরা ছুটেছে দলে দলে প্রতীকের পিছন পিছন কিংবা
অর্থের লোভে অযোগ্য মেধাহীন পেশী শক্তির বাঁকে বাঁকে
রক্ত তন্ত্র যেখানে রক্তিম জলে লিপিবদ্ধ
গণতন্ত্রের মুক্তি সেখানে চিরকাল অবরুদ্ধ ।
মুক্তির বুকে এতো দীর্ঘশ্বাস !এতো দৈন্যদশা
অর্ধেক তার ভোটারের, বাকী অর্ধেক প্রার্থীর  
সবটুকু রাষ্ট্রের ।

এমন নোংরা লোভী প্রার্থী ভোটারের তামাশা..
আর কতদিন লুণ্ঠিত হবে গণতন্ত্রের প্রত্যাশা ?
অনেক ভোটার নিজের অন্ধত্বে নিজেই পথ ভুলে যায়,
গণতন্ত্র হারায় সভ্যতা
জাতি হারায় মুক্তি
কেউ জানে না একেকটি ভোট বাজারে কি দামে
বিক্রি হয়ে গেছে-
প্রার্থী ও ভোটারের মধ্যে অলিখিত চুক্তি আজ যেন
গভীর আঁধারে কিংবা দিবালোকে
গর্জে ওঠেছে, কেউ জানে না !!
কে যোগ্য, কে অযোগ্য নাই বিচারে !
প্রতীক কিংবা অর্থ্ ভোটারের দুয়ারে..
আলোহীন নেতার প্রদীপ !
তবু জয়ধ্বনি ! তবু শ্লোগান !তবু উত্তাল !
রক্ত তন্ত্র যেখানে রক্তিম জলে লিপিবদ্ধ
গণতন্ত্রের মুক্তি সেখানে চিরকাল অবরুদ্ধ ।
------------------------------------------------ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


একটা সিগারেটের আগুন




                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
বিবেকের চোখ অন্ধ হলো ।
মানুষের নৈতিক আলোকে অন্ধকার করলো তার লোভ ।
বিজয় পরাজিত হলো হিংসা দ্বন্দের হোলি খেলায়..
ক্ষমতার চূড়ায় কিংবা অর্থের মোহে মনুষ্যত্বকে বলিদান দিলো
হুজুগের নাটাই ছেড়ে দিলো সীমাহীন গগণে..
এক মিথ্যের অগ্রাসনে আত্তার রক্ত প্রবাহ
আজ ছুটে চলেছে সমগ্র শিরা উপশিরায়
কোথাও বিশ্বাস নেই, কোথাও ভরসা নেই..
বাহ্যিক- অন্তরে দৃষ্টিহীন দূরত্ব !
অন্তরের সত্যটা চেঁচিয়ে উঠলো সে..

দম বন্ধ হয়ে মরি মরি মুহূর্তে একটু বাঁচার আকুতি..
একটা সিগারেটের আগুন যেন জ্বলে জ্বলে যাচ্ছে
মানুষের মনুষ্যত্বকে
তার পবিত্র আত্তাকে..
মানুষ আর মানুষের মধ্যে নেই
অগ্নি চুল্লিতে পোড়া এক অভিশপ্ত ছাই ।
দুষ্টের স্পর্শে বিরহী সুর যেন প্রাণের পরতে পরতে
অসহায় মুক্তির পতাকা !
তার দেহ প্রাণ পরাজিত সৈনিকের মতো নতশির ।
আর সে ওঠে দাড়াতে পারলো না ।

একটা সিগারেটের আগুন যেন জ্বলে জ্বলে যাচ্ছে
মানুষের মনুষ্যত্বকে
বাহ্যিক- অন্তরে দৃষ্টিহীন দূরত্ব !

------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।







তুমি কে হও হে ?



                                        -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
তুমি কে হও হে ?
তুমি কি বাঙ্গালী কিংবা বাংলাদেশী ?
তুমি কি দেখেছো কিংবা শুনেছো !
সেই বিদ্রোহীদের রক্তাক্ত মহরা ?
হে আমি শুনেছি!ওই সময়ে বিদ্রোহীরা চাইনি এ মায়ের স্বাধীনতা!
এতে আমি দোষের কিছু দেখি না-

হে দোষের অনেক কিছু দেখি, যখন দেখি ওরা এখনো
পরাজিত শক্তির আজ্ঞা বহে এই বঙ্গ বুকে..
আমি মেনে নিতে পারি না, আমি মনকে বুঝাতে পারিনা
ওরা কেমন বাঙ্গালী কিংবা বাংলাদেশী !
আসলে তুমি কে হও হে ?

তোমাকে তো কখনো দেখিনি আমি ওই শহীদ মিনারে, ওই স্মৃতি সৌধে
লাল-সবুজ পতাকা হাতে
কখনো তো শুনিনি গেয়ে উঠতে-” আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি” ।
অথচ মায়ের কোলেই আছো! বীর দর্পেই আছো !
এ কেমন বাঙ্গালী কিংবা বাংলাদেশী তুমি?
আসলে তুমি কে হও হে ?

এ মা তো তোমার নয় ওহে বিদ্রোহী—
এ মা শুধু মুক্তি যুদ্ধ চেতনার !
এ মা শুধু বাঙ্গালীর! এ মা শুধু বাংলাদেশীর!
কিন্তু তুমি কে হও হে ?
------------------------------------29-12-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

Saturday, February 23, 2019

এ এক বেদনার উপন্যাস




                                                                -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আগুন, তুমি মানুষগুলোকে এভাবে পুড়িয়ে দিবে, আমি ভাবেই পারিনি !
মানুষকে নিখিল থেকে তুলে নিয়ে
তুমি
এখনো দাউ দাউ জ্বলছো এই সংসারে,অলি-গলি দোকানপাট, ঝলসে দিচ্ছো
অগণিত মানুষের প্রাণ !
তোমার লেলিহান শিখা ছুঁয়ে গেছে আমার কোমল প্রাণ,অন্তহীন সীমানা,অসংখ্য
মানুষের আহাজারি,গগণ বিদারী কান্নার রোল
তোমার গর্ভে শুধু মানুষের সঞ্চিত অমূল্য ধনের ছাই,অগণিত স্বপ্নের সমাধি
মানুষকে নিখিল থেকে তুলে নিয়ে
তুমি
অশুরের শক্তিতে পোড়াচ্ছো ঘুমন্ত মানুষকে,কেড়ে নিচ্ছো মানুষের স্বপ্ন
আমি ভাবেই পারিনি !

একি তোমার কোন অভিমান? নাকি মানুষের ভুল !
হয়তো মানুষেরই—
নয়তো বা কেন তোমার পছন্দের এতো দাহ্য পদার্থ্, ক্যামিকেল-
কিংবা তোমার লোভনীয় এতো কিছু !
তোমার কাজ তুমি ঠিক করেছো কিন্তু মানুষেরা ?
তোমার ক্ষধার্ত্ রাজ্যে-
বার বার এগিয়ে দিচ্ছে, তোমাকে ক্ষেঁপিয়ে তুলছে
আর তুমি ?
তার প্রতিদান দিচ্ছো অক্ষরে অক্ষরে-
হে বিবেক আঁখি মেলে দেখ, মানুষের ভুলে মানুষেরা আজ নিঃস্ব!

মানুষেরা ভুলে গেছে আগুন এক অশুরের শক্তি
সুযোগ দিলেই-
শিকারের মতোই রক্ত মাংস পুড়ে  খাবে, উপহার দিবে জ্বীবন্ত সামাধি !
এ এক বেদনার উপন্যাস ,” চকবাজার ট্রাজেডী”
--------------------------------------------23-02-2019,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।