Sunday, March 3, 2019

কেউ কি বলতে পার ?




                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
স্বপ্নের রাজ্যে স্বপ্ন আজ ভিখারী
যে স্বপ্নকে হত্যা করেছি সে আজ বিদ্রোহী
সীমান্তে সীমান্তে দ্রোহের  প্রহরী
চৌদিকে উত্তেজিত  আমারই সিপাহী !
আজ আমি সেই স্বপ্নের  সন্ধানে দ্বারে দ্বারে ছুটেছি..
অথচ আমিই তাকে হত্যা করেছি।

অনেক রক্তাক্ত পথ ভুলেগেছি মোহে মোহে..
ভেবেছি বিদ্রোহীরা অধরা রবে- এ বঙ্গ বুকে
আজ আমি আপনার গর্তে পরাজয়ের শোকে..
বিজয়ের ঠিকানা থেকে সরে গেছি স্বার্থের নিখিলে
যাকে হত্যা করেছি তারই খুঁজে আমি..
ওগো  আর ফিরবে না তুমি ?

ওগো স্বপ্নের স্থপতি,
আজ এখানে থমকে গেছি !
যে স্বপ্নকে অপমান করেছি, হত্যা করেছি
আজ তার সন্ধানে নেমেছি..
কেউ কি বলতে পার ,সেই স্বপ্ন আবার কে দেখাবে ?

---------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


ক্রমিক নং




                            -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
শুরুতে প্রাণের ক্রমিক নং আছে সাজানো
বিদায় বেলায় নেই তার হিসাব গোছানো ।

কখন যে নীল আকাশ পাঠাবে নিমন্ত্রন,
আচমকা থেমে যাবে সব কলোতান
শুনবে না বার্তা বাহক, শুনবে না অনুরোধ
কে আগে, কে পরে মানবে না অভিযোগ !
বুক চেপে বসে আছে  মৃত্যুর পরোয়ানা.
কি করে এড়াবে তুমি সেই পত্র খানা?
শুরু তো আছে ,বিদায়ে তো নেই ক্রমিক নং
কখনো বড় কখনো ছোট এ প্রস্থানের রং
কেউ পারেনি কখনো এড়াতে তাকে ?
তোমাকে যে যেতেই হবে তারই ডাকে
প্রতি মুহূর্তে তেড়ে আসে ক্রমিক নং ভেঙ্গে
আগে -পরে সাজতেই হবে তারই রঙে

তুমি কি প্রস্তুত হে প্রাণ-
কি পূঁজি নিয়েছো এ প্রিয় প্রাণের সঙ্গে ?
সময়তো শেষ! প্রাণে প্রাণে মৃত্যুর ধ্বনি
প্রস্তুত থেকো হে প্রাণ নিমন্ত্রণ পাবে যখনি.
ভয় নেই, ভয় নেই, সমাদর পাবেই মুমিন
এ প্রাণে থাকে যদি নবীজির হাদিস-কোরআন।
প্রাণে প্রাণে বয়ে যাক প্রভূর রহমত হাওয়া
ছোট বড় রবে না কেউ করবে যখন ধাওয়া !
প্রাণ আছে !প্রাণের প্রবাহে ক্রমিক নং নেই
মুক্তি আছে,এ ক্ষণিকে যদি তার দ্বীন লই.
প্রাণকে ভালবেসেছি প্রতিদিন..
তবু সে মলিন, চির মলিন! বিদায় হবেই একদিন ।

শুরুতে প্রাণের ক্রমিক নং আছে সাজানো
বিদায় বেলায় নেই তার হিসাব গোছানো ।
---------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


এক প্রাণের যুদ্ধে আরেক প্রাণ !




                                -কবি মোঃ আমিনুল  এহছান মোল্লা
উপলব্দি করেছি অনেকদিন..
মানুষের মনুষ্যত্ত কিংবা প্রেম চলে যাচ্ছে অবসরে,
ক্ষণিক অর্থ্ ক্ষমতার মুহূর্তে
মানুষের হৃদয় জ্বলেছে  দম্ভ অহংকারের অঙ্গারে
পবিত্র মনেরা বাধ্য হয়েছে , বেদনা বিধুর হতে হতে
এক পরাজয়ের অভিমূখে..
প্রাণ আর প্রেমের ভাবনায়
আজ শুধু জগেছে এক অভিনব ছলনা
প্রেম ভালবাসা ছুটেছে ঐ নোংরা নর্দমার ডাসবিনে..
ছুঁড়ে ফেলা কীট পতঙ্গের ভীড়ে- এক মরণ ব্যাধিতে

উপলব্দি করেছি অনেকদিন..
নিখিলের লোভ জ্বলে দিয়েছে এক অগ্নি নরক.
প্রেম আর জাগে না , ক্ষমতা আর দম্ভের দুঃসহ আঘাতে আঘাতে
বার বার বিপন্ন হচ্ছে কোমল প্রাণের প্রেম
মানবতা আজ হেরে গেছে
এক প্রাণের যুদ্ধে আরেক প্রাণ !
ক্ষমতা আর অস্ত্রের বন্যায় তলে গেছে কত নিস্পাপ প্রাণ
ছদ্মবেশী ধর্মের গজর্নে নিভে গেছে কত সভ্যতা আর প্রেম

উপলব্দি করেছি অনেকদিন..
নতুন আরেক উপলব্দি চাই
যেখানে থাকবে প্রেম , যেখানে থাকবে সাম্যের গান,
যেখানে থাকবে না বৈষম্যের নিখিল ।
উপলব্দির সময় এসে গেছে.
মানুষ মানুষের জন্য, মানুষ মানবতার জন্য

মানবতা আজ হেরে গেছে
এক প্রাণের যুদ্ধে আরেক প্রাণ !
------------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর্