Sunday, March 3, 2019

রক্তে রাঙা স্বাধীনতা




                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
রাঙা টিপ সবুজ ঘাসে
রক্তিম জলে শহীদ ভাসে
মু্ক্তি সেনা তবু হাসে
অস্ত্র হাতে যোদ্ধা পাশে
মায়ের কানে রক্ত জবা
অঙ্গ সে যে সবুজ ঘেরা
রক্তে রাঙা স্বাধীনতা
থাকুক ওগো চির উড়া ।
------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

চায়না যোদ্ধা হাসনাহেনা




                                     -কবি মোঃ আামিনুল এহছান মোল্লা।
মুক্তি যু্দ্ধের যুদ্ধ জয়ী
একাত্তরের মুক্তি সেনা,
সবুজ ঘাসের রাঙা জ্যোতি
জাতি আজ অনেক দেনা।

যাদের জন্য দেশটা চেনা
আছে কেবল হাতেগোনা
তাদের মহান আত্মত্যাগে
রক্ত ঝরা দেশটা কেনা।

তবু ওদের কষ্টের জীবন
অঙ্গ জুড়ে ছিন্ন তেনা
কেউ দেখে না , কেউ আসে না
কেউ দেয়না অন্ন -দানা !

বৃদ্ধ দেহ অচল হয়ে
কাঁপছে শরীর মুখে ফেনা
কিসের দিবস, কিসের দিন..
চায়না যোদ্ধা হাসনাহেনা ।
-------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

দুঃখ কি আর আছে ?




                                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
দোসররা কাঁদিয়া বলে ছাড়ি দে গলা,
তুই কোথা হতে এলি রে বাঙ্গালী পোলা ?
যেদিন মুক্তি যুদ্ধে তোরে দিল ছাড়ি,
সেদিন হতে পাকাস্তানী লেজঘুটে দৌড়ি
যোদ্ধা কহে, জিতেছি ভাই, ন মাস যুদ্ধশেষে
দেখিছে বিশ্ব কত রক্তে স্বাধীন বাংলাদেশ হেসে!
পাকিস্তানী হারি গেল, মু্ক্ত পতাকা পাই
আনন্দ উল্লাসে বাঙ্গালী ছুটে,বঙ্গ বন্ধু নাই
শত্রুরা বলে, এ স্থপতিকে আর যাবে না রাখা
লক্ষ প্রাণে মুজিব ছবি লাল সবুজে আঁকা
বাঙ্গালী বলে, কইরে তোরা, আয়রে ভাই ধেয়ে
দুঃখ কি আর আছে,  যুদ্ধে বিজয়ী হয়ে?
----------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।