Sunday, March 3, 2019

সবুজ বুকে মেহেদী রাঙ্গা




                                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
*****************************
৭ মার্চের ডাক শুনে ঐ যুদ্ধে গেল শেষে,
মুজিব ডাকের বিজয় নিশান সারা বাংলাদেশে।

দামাল ছেলে, বীরঙ্গনা কত যুদ্ধে গেছে,
মুক্তি যু্দ্ধের রক্ত গঙ্গায় শহীদ প্রাণ আছে।

রক্তিম জলে বানার নদী তীব্র স্রোতের বাঁকে
মুক্তিযোদ্ধার রং তুলিতে লাল-সবুজ ঐ এঁকে

দোসর দলের এই মিনতি, দে না ছেড়ে ভাই ,
বঙ্গ তাজের বাংলাদেশে হবে না আর ঠাঁই ।

তোরা সবাই মুক্তি সেনা লাল-সবুজের ধন
মুক্তি যুদ্ধের বিজয় নিশান, নয়তো সাধারণ !

সবুজ বুকে মেহেদী রাঙ্গা স্বাধীন বাংলাদেশ
লক্ষ শহীদ হাজার গাজী  জিতল অবশেষ ।
-------------------------------------রাওনাট,কাপাসিয়া ,গাজীপুর।

যখন শুনি মুজিব ডাকে




                                                   -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
এই পতাকা রাখব ধরি,
উঠব সবাই একই নায়ে।
সোনার বাংলা স্বপ্ন আমার
থাকব না আর শত্রু ভয়ে !

শেখ মুজিব ঐ দিচ্ছে ডাক
শুনরে তোরা যেথায় থাক
অস্ত্র হাতে ছুটছে কত..
দামাল ছেলের রক্ত যত।

৭ ই মার্চের বজ্র ধ্বনি
বীর বাঙ্গালীর প্রাণের মণি
ছুটছে দেখ বীরের মতো
লক্ষ প্রাণে স্বাধীন সেতো।


পিতার ডাকে শপথ নিয়ে
আনছে ছিনে বিজয় মেলা
আজকে দেখ দুচোখ জুরে
মায়ের বুকে স্বাধীন ভেলা ।

আজকে আমি গর্ব্ করি
যখন শুনি মুজিব ডাকে
স্বাধীন বাংলার নিশান ধরি
পদ্মা, মেঘনা নদীর বাঁকে ।
----------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর ।

.






স্বাধীনতা




                       -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
লাল-সবুজের স্বাধীনতা
উড়ছে পাখির মতো,
বিশ্ব বুকে আপন মনে
রং ছড়ায় সে কতো।

বীর বাঙ্গালীর স্বাধীনতা
রক্তিম জলের ঢেউ
ইচ্ছে মতো ছুটে বেড়ায়
বাধা দেয় না কেউ।

বঙ্গ তাজের স্বাধীনতা
অনেক রক্ত দানে,
যখন খুশি, তখন যে পাই
শেখ মুজিবের গানে ।
-------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।