Sunday, March 3, 2019

সেই এক সমস্যা- ইগু সমস্যা




                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
বিজয় হয়নি এখনো !
মানুষ তো ভেবেছে বিজয় হয়ে গেছে কবে
এভাবে কত কাল পেরিয়ে গেল এ ভুবনে
সেই এক সমস্যা- ইগু সমস্যা..
প্রাণেরা বুঝেনা এই প্রেমের চেয়ে আরো বড়
কোন মনুষ্যত্ব নেই
মানুষের স্পন্দনে স্পন্দনে দিবা নিশি জেগে আছে
সেই এক সমস্যা- ইগু সমস্যা..
যতদূর ইগু করতে জানে
তার সব টুকুই..
এর চেয়ে আরো কোনো দীর্ঘ্তর পরাজয় নেই ।
মানুষের মনুষ্যত্ব, সেই চিতার ধূসর ছাই,প্রাণহীন নিথর
পশুত্বের চেয়ে অধিক অধম !
কখনো স্বীকার করেনি সেকথা, যা অন্তরে লুকে আছে.
প্রতিশোধের নেশায় দাউ দাই করে জ্বলছে
প্রাণের গহিনে হিংস্র প্রতিশোধ!
তবে কিভাবে মানুষেরা শ্রেষ্ঠ এতদিন ?
মানুষই জানো শুধু ! প্রাণের ভিতরে এক মনুষ্যত্ব আছে
সেকথা জানো না ?
আসলে প্রাণেরা মানুষ হল না, আজও হল না !
সেই এক সমস্যা- ইগু সমস্যা..
-----------------------------------------------রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।


স্বৈর আজ জয়ী




                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
আমি কি আমার শপথ রেখেছি
প্রতিপদে প্রতিপদে..
উত্তর কি পাই এ জীবন
চলেছি শুধু অপবাদে
নিষ্ঠুর সংঘাতে আমার দল
জনতা বলবে না কথা
বজ্র কঠিন বঙ্গশাসনে
অস্থির –ব্যাকুলতা
দুর্নীতি- লুণ্ঠন, ঘাত-প্রতিঘাত
প্রেমের বিস্তর খেলা
গুম হত্যার শৃঙ্খলা।
যে মরে মরুক, সব অধিকার
হেরে যাক চিৎকার করে-
স্বৈর আজ জয়ী, গণতন্ত্রের প্রাণ
দিয়েছি কবর করে ।
------------------------------ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

দ্রুতই চলে যাচ্ছে




                                                 -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
সুস্থতা, সেই স্বর্গ্ সুখের স্পর্শের মতন;
যখন চাঙ্গা থাকে এ দেহের মনোবল
অঙ্গে অঙ্গে জাগে শক্তির দুরন্ত দল
রক্ত প্রবাহে নাচে রে নাচে এ দেহ প্রাণ
সব হেরে দেয়  দুর্গম পথের কলোতান
যে নেয়ামত সেই বিধাতার অপার করুণা
এ দেহ প্রাণে শক্তি পাই কত না !
আজ যখন অসুস্থ হয়েছি সব তার প্রতিকূলে
দেহ চলে না, প্রাণ হাসেনা জীবনের অনুকূলে.
যৌবনের দুরন্তপনার দিক তাকালে এখনো
মনে হয় যেন  সুস্থতা দুর্বল হবে না কখনো
আজ সেই শরীরের রক্ত প্রবাহ নীল,
ধূসুর বর্ণিল সুস্থ দেহের যৌবন নিখিল
আজ সব অঙ্গে অঙ্গে অসুস্থতার ব্যাথা..
সমুদ্রের উপকন্ঠে নানাবিধ রুগ্ন চিল সেথা
এ কোন পরীক্ষায় অবিতীর্ণ্ দেহ প্রাণ সব !
হে সুস্থতা,
তুমি কি এ মর্ম্ বাণী করেছো অনুভব ?
অনেক অপরিমেয় সুস্থতা চলে গেল;
কি কৃতজ্ঞতা করেছি যিনি নেয়ামত দিল !
সুস্থতা ক্ষণিক, স্থিরতর হতে দেবে না সময়;
সময় চলে যাচ্ছে, দ্রুতই চলে যাচ্ছে মনে হয়..

সুস্থতা প্রভূর নেয়ামত- জীবন তীরে এসে জাগে
দ্রুতেই চলে যাচ্ছে,প্রস্তুত কি যবনিকা আগে ?
------------------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।