Saturday, May 6, 2023

আমি মুক্তির সন্ধানে এসেছি

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৬-০৫-২৩ ইং

********************************

সত্যের সন্ধ্যানে নয়তো আমি ভীরু,

নয় তো কভূ হীনবল ।

আমি যুদ্ধ জয়ে রণবীর অকোতভয়!

নির্জনে ফেলিনা  পরাজয়ের অশ্রুজল।

আমি এসেছি বঞ্চিত জনতার অভিপ্রায়,

আমি মুক্তির সন্ধানে অবিচল সর্বদায়।

আমি জন আত্মার সুখ শোভায়

বির্স্জন দিয়েছি লোভ লালসা বসূধায়।

আমি বিদ্রোহী হয়েছি দস্যু ডাকাতের বিরুদ্ধে,

আমি ডাক দিয়েছি মুক্তির এই অবরুদ্ধে।

কে আছে এমন সে চায় ?

জন অধিকার লুটে পুটে যায় !

আমি দেশ্ প্রেমিক, আমি মুক্তি যুদ্ধের রক্ত

আমি লক্ষ শহীদের রঞ্জিত পতাকা

আমি স্থপতির উত্তরসূরী, স্মার্ট্ মাতৃকার ভক্ত।

লাল সবুজের রঙে আমি মনোহর !

মীর জাফর মুসতাকেরা পালাবে অতঃপর।

আমি মুক্তির সন্ধানে এসেছি----

-------------------------------------------

 

 

         

Friday, May 5, 2023

সত্যের গর্জ্নে

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৫-০৫-২৩ ইং

********************************

আল্লাহ’র রাস্তায় আলোক তোদের

রয়েছিস কেন বসে ?

জলদি করে জাগরে মুমিন

কোরআন তোদের পাশে।

তারই আলো তোদের ঘরে, তোদের বাঁধনডোরে

ভয় তোদের কিসের তরে?

জাগরে মুমিন, জাগরে ঈমানদার,

ঈমানী শক্তি মনোবল তোদের তলোয়ার।

জাগরে তোরা জাগরে এবার

তুলরে হঙ্কার !

কিসের বাতিল ! কি জুলুম ! কিসের অত্যার ?

হকের যু্দ্ধে মুক্তি তোদের-চির অণিবার !

ডাকছে তোদের হকের যোদ্ধা তুমুল যুদ্ধ রণে

বাতিল সবে নিপাত হবে সত্যের গর্জ্নে।

হকের পথে ঘোষণা তাঁর আল-কোরআনে

আয়রে মুমিন, আয়রে যোদ্ধা বিপুল কলতানে।

বিজয় তোদের উদয় পথে-

চির মুক্তির সাথে--

আল্লাহ’র রাস্তায় আলোক তোদের

রয়েছিস কেন বসে ?

-------------------------------------------

 

 

হয়তো দূর থেকেই

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৫-০৫-২৩ ইং

********************************

হয়তো দূর থেকেই কিংবা কল্পলোকে

গভীর হৃদয়ের আলোকে-পুলকে

রঞ্জিত রক্ত প্রবাহে খুঁজে নিব তোমাকে

অযূত স্পর্শের রোমান্টিক ভূ-লোকে !

যেখানে তুমি পূর্ণিমা হয়ে রাত্রির আঁধারে

প্রদীপ হয়ে জাগবে শিয়রে

ফুল শয্যার ফুল ফুটাবে মিলন উৎসবে

অন্তিম ভালবাসার প্রসবে

তুমুল আলিঙ্গনের প্রবাহে

এই মরু প্রান্তরের তাপদহে।

সেই শীতল ছায়া, সেই হিমালয়-

এখন জলশন্য বালুকাময়

হয়তো দূর থেকে খুঁজে নিব প্রশান্ত মহাসাগর,

তবু তুমি আছো, এখনো আছো- এই অন্তর।

---------------------------------------

দৃষ্টির বাইরে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৫-০৫-২৩ ইং

********************************

সেই অব্যক্ত কথাগুলো, সেই ভাবনাগুলো,

এখনো উজ্জীবিত ! ঠিক আগের মতই

শুধু তুমি দৃষ্টির বাইরে, শুধু তুমি দূরে-বহুদূরে

তবু তুমি চঞ্চল, তবু তুমি জাগ্রত

শরীরের প্রতিটি রক্ত কণিকায় চির সতত !

অনেকবার চেয়েছি, বলতে চেয়েছি

প্রতিটি নিশ্বাসে তোমার গন্ধ পেয়েছি

স্পন্দনে স্পনন্দে অতুল্য ব্যাকুল হয়েছি

পুলকি শিহরণে বার বার তোমাকে খুঁজেছি

ফুল শয্যায় চেয়েছি, অফুরান ভালবেসেছি—

সেই অব্যক্ত কথাগুলো এখন গল্প কবিতা

কিংবা মহা-বিরহের আলপস পর্ব্ত !

যেখানে আমি একা ! শুধু একা

আর তুমি দৃষ্টির বাাইরে-----

-------------------------------------

পূর্ণতা্ পাবে না

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৫-০৫-২৩ ইং

********************************

জানি পূর্ণতা্ পাবে না তবু চেয়ে থাকি,

তবু রোমান্টিক হই তবু অন্তরে রাখি ।

হয়তো ভালবেসে ফেলেছি,

হয়তো খুব করে শিয়রে রেখেছি।

নয়তো কেন এত ব্যকুলতা, এত শিহরণ !

এতো উত্তেজনার অগ্রাসন –

দেখলেই মনে হয় খুব কাছের কেউ একজন

ইচ্ছে করে কত কিছু করি আয়োজন

এতো দূরত্ব ! এতো ব্যবধান !

তবু তুমি শয়ন-স্বপন- সারাক্ষণ !!

ওই চোখ দু’টো, ওই রাঙা ঠোঁট ওই উথরোল নদী!

হয়তো ডাকে নিরবধি

জানি পূর্ণতা্ পাবে না তবু যদি---

------------------------------------------

ভালবাসার ফুল

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৫-০৫-২৩ ইং

********************************

ফুল দু’টি স্পর্শ্ করতেই মুচকি হেসে

পাঁপড়িগুলো নেচে উঠল আনন্দ হরষে !

মধুগুলো ঝর্ণার মতো বয়ে চলল

তপ্ত নদীর উতরোল স্রোতে- কেউ এসে

মচকি হেসে

কানে কানে বলল

তুমি এসো নদীর অথৈ জলে,

ডুব দিয়ে যাও পুলকের ঢেউ তুলে।

কি রোমান্টিক অনুভূতি !

কি উত্তেজনা শুন্যতার গভীরে

যদি স্পর্শ্ করো

যদি ঝাঁপ দাও সাগরে, যদি আঘাত করো

বার বার অঘাত করো,

হয়তো পূর্ণ্তা পাবে

মহা মিলনের উৎসব !

এখানে অমৃত প্রণয়ের উচ্ছাসে

নিভৃতে ফুটাবো ভালবাসার ফুল।

-------------------------------------------

Monday, May 1, 2023

মুমিনের দৃঢ়বল

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০১-৫-২৩ ইং

********************************

মুমিনের প্রাণ নয় তো ভীরু,

নয় তো হীনবল,

প্রভূ ভয়ে ব্যাকুল হয়ে,

নির্জনে ফেলে অশ্রুজল।

আত্মার সুখ শোভায়,

          আল-কোরআনের নূর-আভায়

মুক্তির পথ খুঁজে, মুক্তি সে চায়

সত্যের আলো-ছায়ায়।

গোলামের ভীষণ বেশ সাজে,.

          হয় নতশির দিবা-সাঁঝে।

শয়তান পালায়, পালায় লাজে

          মুমিনের দৃঢ়বল।

সেই অনন্ত মনোহরে,

সে চায় প্রভূ যেন বরণ করে

বৃহৎ আশা বেহেস্ত তাহার,

          আরশে আযীম তল।

--------------------------------

যে মুক্তি জনতা চায়

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ০১-৫-২৩ ইং

********************************

তুমি ফিরে এসো হে বঞ্চিত বসুন্ধরে,

এক উদার মানবিক অন্তরে-

চুড়মার করে দাও দুর্ণীতি জুলুম অত্যাচর,

লক্ষ জনতা চেয়ে আছে বিপুল সমাহার।

যে মুক্তি জনতা চায় তোমায় ঘিরে ,

তুমি গাও সে গান তরবারি উঁচু করে।

ভয় নেই ! ভয় নেই ওরে বীর বাহাদুর !

যেথায় আছে বিজয় পতাকা লক্ষ যোদ্ধার

যেখায় আছে লক্ষ শহীদের রক্ত

সেথায় তুমি চির স্বপ্নের বীরত্ত্ব !

এ প্রেম নয়তো ভীরু. নয়তো হীনবল,

এ ভালবাসা, লক্ষ প্রেমের পুস্পদল।

------------------------------------------

Sunday, April 30, 2023

স্নিগ্ধ হাস্যমুখে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩০-০৪-২৩ ইং

********************************

একি মধুর আলিঙ্গন জনতার সাথে !

হৃদয় হতে হৃদয়ের স্পন্দিত সাক্ষাতে।

কি অপলক ‍দৃষ্টিপাতে,

জড়িয়ে বুকে উভয় হাতে।

যেখানে নেই কোন মৌনতা।

যেখানে এতো বিশালতা

সেখানে,

প্রাণ, জনতার প্রাণ তুমি

স্বপ্ন, মুক্তির স্বপ্ন তুমি- এ বঙ্গভূমি।

তোমার রক্ত কণিকা গাঁথা আছে

অবহেলিত বঞ্চিত চিত্তের মাঝে।

কি এক স্নিগ্ধ হাস্যমুখে

দু’হাত বাড়ায়ে দাও সুখে-দুঃখে !

কে আপন ! কে পর !

বৈষম্য নেই সেথা হৃদয় প্রান্তর।

-------------------------------------

যুদ্ধের শেষ কথা

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩০-০৪-২৩ ইং

********************************

লক্ষ  জনতার শেষ পরিপূর্ণতা,

মুক্তি, মুক্তি যে শুনায় প্রফুল্লতা।

শুনেছি তুমি সে জনতার লাগি,

অতন্ত্র প্রহরী হয়ে বিনিদ্র জাগি।

চারিদিকে জনতার অতুল্য ব্যথা

যা মুক্তির পক্ষে তুমি কও কথা।

যা পেয়েছি , যা দেখেছি

সেথায় তুমি এক বিপুল আশা

স্বপ্নের ভালবাসা—

বিজয় উৎসব হবে তোমার সাথে

ফুলেল শুভেচ্ছায় অনুপম সাক্ষাতে

লক্ষ  জনতার শেষ পরিপূর্ণতা,

তোমার বিজয়ই যুদ্ধের শেষ কথা।

-------------------------------

জনতার চোখ

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট, কাপাসিয়া,গাজীপুর

তারিখঃ ৩০-০৪-২৩ ইং

********************************

এ চোখ যে জনতার চোখ সে জানি,

তাকালেই মনে হয় কত যে কল্যাণী।

নব জাগরনের  সমুদ্রমন্থনে

এসেছো তুমি জনতার প্রয়োজনে।

মহা ঐশ্বর্য্যের শয্যাতল ছাড়ি,

নিয়েছো হাতে যুদ্ধের তরবারি—

এ চোখ যে স্বর্গের অপ্সরী !

জনতা চিনেগেছে মুক্তির ইশ্বরী।

তুমি সেই অমৃতরসে সুরাপাত্র ভরি,

পথ দেখিয়েছো নৌকার হাল ধরি,

জনতার প্রাণ নব যৌবনের গানে

তোমায় খুঁজে জয়বাংলা শ্লোগানে

যে মানবিক চোখ স্নিগ্ধ বাসনায়

সে দৃষ্টি ছড়িয়ে যাক শান্তির পূর্ণতায়

অনুপম বন্ধনে

 

নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা।

স্থানঃ রাওনাট, কাপাসিয়া,গাজীপুর।

তাংঃ ৩০-০8-২০২৩ ইং।

*******************

তাকালেই মনে হয় যেন পূর্ণিমার চাঁদ !

অঝোর ধারায় বয়ে আসে সিগ্ন্ধ রাত ।

ঠিক যেন জানালার পাশে

কেউ এসে, চুপি চুপি এসে

পুলকি জোয়ার তুলে দিবস- রজনী

অপলক চেয়ে দেখি শুভ্রতার চাহনী।

ভালবাসার পরশে হারায়ে যাই দিগন্ত পেরিয়ে

কোন স্বপ্নের খুঁজে, অযূত অভিলাষে

তোমারই উতরোল গহিনে চির উল্লাসে-

তুমি আর আমি অনুপম বন্ধনে

প্রেমের ঝড় তুলি প্রাণ হতে প্রাণে।

--------------------------------


 

Saturday, April 29, 2023

”জয় বাংলা” শ্লোগানে

 নামঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

স্থানঃ রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

তারিখঃ২৯-০৪-২০২৩ ইং

******************

মুক্তি যুদ্ধের সমর জয়ী অমর গান !

লক্ষ জনতার ধ্বনি, লক্ষ যোদ্ধার প্রাণ

”জয় বাংলা”, ”জয় বাংলা”

শ্লোগানে শ্লোগানে উত্তাল মুখর উজ্জীবন,

বীর বাঙালির প্রাণ সুধা, তরঙ্গ বান

জয় বাংলার অমৃত দান।

লক্ষ শহীদের রক্ত স্নাত বিজ্ঞাপন !

এক তপস্যার প্রতিধ্বনি

আমার সোনার বংলা, আমি তোমায় ভালবাসি।

কত অযূত বছরের লালিত পূর্ণিমা শশী !

লাল সবুজের অঙ্কিত রেখা-

”জয় বাংলা” ”জয় বাংলা” অন্তরে লেখা।

আজ স্বাধীন পতাকা উঠেছে বিকাশি-

বিশ্ব দেখেছে একটু হাসি।

জয় বাংলা শ্লোগানে, জয় বাংলা শ্লোগানে ।

-------------------------------------