আমি তোমাদের কণ্ঠ হতে এসেছি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************************
আমি তোমাদের কণ্ঠ হতে এসেছি—শোনো জনতার গান,
শত নিঃশ্বাসে জমে থাকা আগুনেরই উল্লাসমান।
যে দুঃখ নীরব বুকের তলে চাপা পড়ে কাঁদে রোজ,
সে কান্নাকে বজ্র করেছি, ভাঙতে মিথ্যার খোঁজ।
আমি এসেছি বলি সত্য—ভয়ের কাছে নই নত,
অন্যায়ের সাথে আপস মানে আত্মারই হত্যাকত।
স্বৈরতন্ত্র, ফ্যাসিবাদ, মবের উন্মত্ত দাঁত,
ভয়তন্ত্রের কালো থাবা চুষে খায় জনতার রাত।
আমি তার বিরুদ্ধে ঝড়, আমি তার বিরুদ্ধে রুদ্রমূর্তি,
অগ্নিশিখা শিরায় বয়ে—বিদ্রোহ আমার তৃপ্তি।
আমি বলি—এ দেশ স্বাধীন, স্বাধীন আমার শ্বাস,
কারো দয়ার দাস নই আমি, অধিকারই আমার আশ্বাস।
আমি বৈষম্যের শত্রু, আমি সাম্যের অগ্নিবীণা,
ক্ষুধার্ত ঘরে রুটির গান, ন্যায়ের উজ্জ্বল দীপশিখা।
যে হাত ঘামে ভিজে গড়ে পথ, গড়ে সভ্যতার ঘর,
সে হাতই হোক রাষ্ট্রের মুকুট, রাজপথের উপর।
আমি বলি—দেশদ্রোহী সে, যে বিকায় মানুষের ঘাম,
যে সত্যকে শেকলে বাঁধে, যে মুছে দেয় ন্যায়ের নাম।
আমি তার অগ্নিবারুদ, আমি তার দুঃস্বপ্ন রাত,
জনতার জাগ্রত চোখে আমি অমোঘ প্রতিঘাত।
আমি বলি—আর নয় শোষণ, আর নয় নীরব ভয়,
মিথ্যার মুকুট ছিঁড়ে ফেলো, সত্য হোক পরিচয়।
হুলিয়া, জুলুম, অত্যাচার—সব ইতিহাসে ছাই,
মানুষ হোক মানুষের ভাই—এই আমার দোহাই।
বিপ্লবীর বজ্রকণ্ঠ আমি ধার করেছি বুকের ভেতর,
বিদ্রোহ আমার ইবাদত, বিদ্রোহই আমার উত্তর।
আমি গাই সাম্যের গান, আমি শপথের আগুন,
জনতার শক্তি জাগুক আজ—ভাঙুক শোষণের কুন।
শোনো, হে শাসনের অন্ধকার! শোনো, হে পাথরপ্রাণ!
আমি তোমাদের কণ্ঠ হয়ে উঠেছি—অদম্য, অমান।
যত বৈষম্য, যত অন্যায়—সবের বিরুদ্ধে এক,
আমি তোমাদের কণ্ঠ হতে এসেছি—আমি জনতার ডাক।
----------------------------------------------
১০-০২-২০২৬
No comments:
Post a Comment