আমার ভোট হউক
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট, কাপাসিয়া,গাজীপুর
************************************
ওহে শুনো, আমি বাঙালি, আমি বাংলাদেশী বুকে,
মুক্তিযোদ্ধার উত্তরসূরী, হৃদয় লাল-সবুজ এঁকে।।
মুক্তিযুদ্ধের বীরের চেতনা আমার রক্তে বয়ে,
তাই ঘৃণা করি আমি ওইসব শকুন এ ধরালয়ে।
আমার ভোট হউক স্বাধীন দেশের জন্য, মুক্তির জন্য,
বিরোধীদের বিরুদ্ধে, যারা দেশের শত্রু, চির ঘৃণ্য।
স্বৈরতন্ত্র, মবতন্ত্র, ভয়তন্ত্র, ফ্যাসিবাদের বিরুদ্ধে,
লুটকারী, সিন্ডিকেট, গোলামী—ভাঙবো আমি সব ভোটযুদ্ধে।
অসাম্প্রদায়িক চেতনার পক্ষে আমার কলম,
জঙ্গীবাদ, ধর্মান্ধ, মুনাফিকের বিপক্ষে আমার বলম।
সুশাসন চাই, ন্যায়ভিত্তিক শাসন চাই,
গণতন্ত্রের অধিকার, বাক স্বাধীনতা ছাড়া পথ নাই।
ভোটাধিকার আমার হাতে, আমার দেশ আমার গর্ব,
স্বাধীন বাংলাদেশে যেন ওঠে সত্যের চর্চার পর্ব।
লাল-সবুজের পতাকা উড়ুক উঁচু আকাশে,
বিপ্লবী চেতনায় ভরে উঠুক প্রতিটি মানুষে।
আমি বাঙালি, আমি বাংলাদেশী, গর্বিত হৃদয় মিশে থাকে,
স্বপ্নে, চেতনায়, ইতিহাসে—মুক্তির আলো ছড়ায় সাঁকে।
প্রতিটি নীল আকাশে বাজে স্বাধীনতার শঙ্খ,
আমি বাঙালি, আমি বাংলাদেশী, দেশপ্রেমে ভাসে অমলঙ্ক।
ওহে শুনো, তাই আমার ভোট হউক স্বাধীনতার পক্ষে,
তোমার ভোট ও হউক লাল সবুজ জড়ায়ে স্পন্দিত বক্ষে।
-------------------------------------------------------------
১০-০২-২০২৬
No comments:
Post a Comment