Monday, February 16, 2026

মনে তো প্রশ্ন জাগে?

 মনে তো প্রশ্ন জাগে?

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
********************************
সত্যি বলি, মনে আমার জাগে গভীর প্রশ্ন আজ,
পুছকে যে ছেলেটি ছিল, কেমনে নেতা সাজ?
যার হাতে ছিল না বই, ছিল না জ্ঞানের দীপ,
সে কেমনে সমাজজুড়ে তোলে প্রভাব-সীপ?

গণ্ডমূর্খ অর্ধশিক্ষিত, নেশায় বিভোর প্রাণ,
উগ্র ভাষা, অভদ্র আচরণ—তবু তার সম্মান!
অসামাজিক চাঁদাবাজি, ধান্দার অন্ধ পথ,
তবু কেন তারই হাতে নেতৃত্বের রথ?

জ্ঞানী গুণী শিক্ষিতেরা নীরব কেন আজ?
সন্মানের ভয়ে কাঁপে, লুকায় অন্তরলাজ।
যারা ছিল আলোর মশাল, সত্যের দৃপ্ত মুখ,
ভয়ের কাছে হার মেনে কেন তারা সুখ?

হে রাষ্ট্র, হে সমাজপতি, দাও না উত্তর স্পষ্ট—
যোগ্যতার মূল্য কই? কেন এ অদৃষ্ট?
দেশ কি তবে ধ্বংসপথে, নৈতিকতা ক্ষয়?
অযোগ্যতার উল্লাসে কি ভবিষ্যৎ রয়?

আমি যে কথা বলতে চাই—শুনুক সমগ্র দেশ,
যোগ্যহীন নেতৃত্বে শুধু অন্ধকারের রেশ।
যেখানে গুণের কদর নেই, নেই নীতির মান,
সেখানে পতনের ঢেউ করে অবিরাম গান।

বিপ্লব চাই অন্তরে আজ, জাগুক বিবেকশক্তি,
সত্যের পথে দাঁড়াক সবাই, হোক নৈতিক ভক্তি।
যোগ্য জনে দাও নেতৃত্ব, দাও সমাজের হাল,
নইলে ধ্বংস ডেকে নেবে প্রতিটি সকাল।

মনে তাই প্রশ্ন জাগে, উত্তর চায় প্রাণ—
অযোগ্যকে নেতা মানি কিসের অবমান?
রাষ্ট্র যদি চুপ থাকে আর সমাজ থাকে নীর,
তবে ইতিহাস লিখবে শুধু লজ্জার অশ্রু-নীর।


১৬-০২-২০২৬
রকমারি থেকে বই

No comments:

Post a Comment