তুমিই ভবিষ্যৎ জনতার নেত্রী
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
******************************************
হে নারী, তোমার চোখে আমি দেখি
এক নতুন বাংলাদেশের জাগ্রত সকাল,
কুয়াশা ছিন্ন করে উঠে আসে রোদ—
ভাঙে ভয়ের তালা, ভাঙে অচল শেকল।
তুমি কোন দলে—সে প্রশ্ন আজ ক্ষুদ্র,
বৃহৎ তুমি মানবতার মানচিত্রে,
শিক্ষার দীপ্তিতে দীপ্ত তোমার কণ্ঠ,
মার্জিত আচরণে দৃঢ় প্রতিজ্ঞার চিত্রে।
বিদেশের আরাম হাতছানি দিয়েছিল,
বিলাস ডেকেছিল নীল আকাশের নিচে—
তবু মাটির গন্ধ, মায়ের আঁচল
ডেকেছে তোমায় স্বদেশের দ্বারপ্রান্তে এসে।
তুমি বলো—নতুন বন্দোবস্ত চাই,
চাই সুশাসনের অগ্নিশুদ্ধ পথ;
দুর্নীতির আঁধার ভস্মীভূত হোক,
আইনের শাসনে জাগুক রাষ্ট্রব্রত।
তুমি বলো—মুক্তিযুদ্ধ কেবল ইতিহাস নয়,
সে আজকের নৈতিক কম্পাস;
অর্থনৈতিক মুক্তি মানে কেবল সংখ্যা নয়,
মানুষের মর্যাদা—নিত্য শ্বাস।
গণতন্ত্র মানে ভোটের দিনটি নয়,
দিনরাত্রি জবাবদিহির আলো;
শিক্ষা-স্বাস্থ্য মানে বিলাস নয়,
জীবনের ন্যূনতম অধিকার—সবাইকে দাও।
বৈষম্যের দেয়াল ভাঙার মন্ত্র তুমি,
মবতন্ত্রের বিরুদ্ধে বজ্রধ্বনি;
স্বৈরতন্ত্রের কালো ছায়া কাটিয়ে
স্বচ্ছ আকাশে উড়াও ন্যায়-পতাকা নির্ভীকিনী।
কালো টাকার বিষ তুমি চেনো,
তাই রক্তে টেনে নাও নৈতিক শুদ্ধতা;
নেতা-জনতার মাঝে গড়ো সেতু,
সংঘাত নয়—সহমর্মিতার দৃঢ়তা।
হিংসা-প্রতিহিংসার চক্রে তুমি আগুন নও,
তুমি শুদ্ধ জলের ধার;
তোমার ব্যবহার, উপস্থাপনার ভঙ্গিতে
জনতা খুঁজে পায় বিশ্বাসের নোঙর-তার।
প্রকৃতি যেমন ঝড়ের পর দেয় রংধনু,
তেমনি তুমি সংকটের পরে আশা;
নদী যেমন পথ খোঁজে সাগরের দিকে,
তুমিও এগোও—ন্যায়ের অভিমুখে ভাষা।
নজরুলের বজ্রকণ্ঠে যদি বলি আজ,
তুমি বিদ্রোহ—তুমি মানবিক সাহস;
ভয়ের কারাগার ভেঙে তুমি হাঁটো,
মুক্ত মানুষের মিছিলে প্রথম নিশ্বাস।
বিশ্ব জেনেছে—নামটি আজ উচ্চারিত,
ডা. তাসনিম জারা—নিলোর্ভ দীপ্তি;
তুমি ভবিষ্যৎ, তুমি জনতার নেত্রী,
স্বপ্ন নয়—তুমি জাগ্রত সত্যের শক্তি।
--------------------------------------------
০১-০২-২০২৬
No comments:
Post a Comment