শ্লিপ অব টাঙ্কের যুগ
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
****************************************
বিশ্ব দেখিল বাঙালি আজ নেমেছে কোন্ অন্ধকারে,
শ্লিপ অব টাঙ্কের নামে ঢেকে দিল সব অপকর্ম ভারে।
কথায় কথায় অশ্লীলতা, আচরণে বিষের ঢেউ,
শ্লোগানে ঘৃণা, গীবত-পরচর্চা—লজ্জা রাখে না কেউ।
ইশারা ভরা অশুভ ভঙ্গি, ভাষায় নোংরা ছাপ,
ইতিহাসে ছিল কি এমন? জিজ্ঞাসে বিবেক-আপ।
নারী বিদ্বেষ এমন নগ্ন, দেখেনি এই সমাজ,
নারীকে ডাকে পতিতা—ভাঙে মানবতার লাজ।
অপমান সহে নারী আজ, নীরবতার দীর্ঘ শ্বাস,
এমন দৃশ্য দেখেনি দেশ, কাঁদে সময়ের ইতিহাস।
মঞ্চে মঞ্চে নেতৃত্বের বেহাল দশা নগ্ন,
বাক্যে কাজে দিশাহারা, দায়িত্ববোধ শূন্য-ভগ্ন।
রাজনীতিতে ধর্মের ব্যবহার—এমন বিকৃতি কবে?
মানী মানুষের সম্মানহানি এমনভাবে হবে?
দেশবিরোধী শক্তির উত্থান, মাথা তোলে নির্ভীক,
প্রতিবাদ করলেই শোনো—“শ্লিপ অব টাঙ্ক” তত্ত্বীক!
এই এক বাক্যে ক্ষমা পায় যত অন্যায়-অপরাধ,
আইনের চোখ বেঁধে দেয়, ন্যায়বিচারের হয় স্বাদ?
এভাবে চলতে থাকিলে হারাবে জাতি পথ,
অন্যায় বাড়বে, অপরাধ নেবে অগ্নির রথ।
যদি না আসে সুবিচার, যদি না রোধ হয় স্রোত,
ইতিহাস-সংস্কৃতি যাবে মিলিয়ে নিঃশব্দে লোপ।
এই উগ্রবাদ দমন না হলে, যে মূল্যই দিতে হোক,
রক্তে কেনা স্বাধীনতা হারাবে জাতি শোক।
জাগো বিবেক, জাগো মানুষ, জাগো সত্যের ধ্বনি,
নইলে শ্লিপ অব টাঙ্কেই ডুবে যাবে ভবিষ্যৎ খনি।
--------------------------------------------------
০৩-০২-২০২৬
No comments:
Post a Comment