Wednesday, February 18, 2026

এসেছে রমজান

 এসেছে রমজান

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************
জাগো ইয়া মুমিন! এসেছে রমজান—
শাহ্‌রে রহমত, নূর-এ-সুবহান!
আসমানে বাজে তকবীরের সুর,
লাব্বাইক ধ্বনি তোলে আরশ-মঞ্জুর।

ওঠো শবের শেষ সেহরীর ওয়াক্তে,
নাজিল হয় বরকত রহমতের রাহমাতে।
তাসবিহ্‌-তাহলিল জপো ইশ্‌কের তানে,
“ইয়া রব! ইয়া রব!” কাঁদো গোপন প্রাণে।

ফরজ সাওম—হুকুমে রহমান,
সবরের মাদরাসা, তাকওয়ার ইমান।
নফসের জিহাদ, শয়তানের শিকল,
রুহের সফর মাকামে-কামিল।

ক্ষুধা নয় শুধু, এ ইবাদত-এ-খাস,
হিকমতে ভরা রবের নিদর্শন বিশেষ।
চোখে হায়া, জিহ্বায় জিকর,
কুলুবেতে জাগে নূর-এ-ফিকর।

শাহ্‌রে মাগফিরাত—ঝরে আফও-ও-করাম,
গুনাহগার পায় ক্ষমার ইনআম।
দরিয়ায়ে রহমত ঢেউ তোলে আজ,
তওবার নাও ভাসাও নির্ভয় সাজ।

এ মাসে নাজিল কিতাবুল-হুদা,
আল-কুরআন—নূর-এ-খোদা।
লাইলাতুল কদর—শব-এ-নূর,
হাজার মাস হতে আফজাল সুর।

যাকাত-সদকা, খাইরাত দাও,
ফকির-মিসকিনে ইহসান ছড়াও।
উম্মাহর বুকে উখুয়াতের গান,
ভাঙে তাফরিকা, জাগে ইত্তেহাদ।

ইফতারের দোয়া—কবুলের ক্ষণ,
আরশ হতে নামে রহমতের বন।
“যাহাবাজ-জামা”—তৃষ্ণার অবসান,
শুকরিয়া আদায় করো রহমান।

রমজান! রমজান! শাহ্‌রে-সিয়াম—
তোমার বরকতে জাগে ইসলাম।
দিলের মসজিদে আজান ওঠে,
ইশ্‌কের আগুন জ্বলে অন্তর-রথে।

হে আল্লাহ! দাও নাজাতের দিশা,
হাশরের ময়দানে করো না নিরাশা।
কবুল করো এ সাওম-ও-সালাত,
দাও জান্নাতে নূরের হায়াত।

জাগো ইয়া মুমিন! এসেছে রমজান—
শাহ্‌রে রহমত, নূর-এ-সুবহান!
সংযমে গড়ি দিলের ইমান,
ইয়া রহমান! ইয়া রহমান!
-----------------------------------------------


১৮-০২-২০২৬

No comments:

Post a Comment