দেশের রত্ন হারিয়েছি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*************************************
ডাঃ প্রাণ গোপাল দত্ত—একটি নাম নয় শুধু,
তিনি ছিলেন ব্যথিত মানুষের নিঃশব্দ কুলু।
রোগীর কপালে হাত রেখে বলতেন ধীরে—
“ভয় নেই, জীবন এখনো দাঁড়িয়ে আছে ফিরে।”
ছুরি নয় আগে, আগে দিতেন সাহসের ভাষা,
চিকিৎসা মানে তাঁর কাছে ছিল মানবিক আশা।
নাক-কান-গলার ঘেরাটোপ ভেঙে প্রতিদিন,
তিনি সারাতেন মানুষের ভাঙা অন্তরীন।
এই মানুষটিকে আমরা চিনিনি বাঁচতে,
ক্ষমতার কাদা মেখে রেখেছি প্রশ্নের আঁচটে।
রাজনৈতিক হিংসা আর প্রতিহিংসার খেলায়,
রত্নকে ছুঁড়ে ফেলেছি অবহেলার জ্বালায়।
দলীয় চিহ্নে মেপেছি জ্ঞানের গভীরতা,
যোগ্যতার বদলে দেখেছি পরিচয়ের সাঁটা।
যার জীবনদর্শন বলত—“মানুষই মুখ্য,”
তাঁকেই বানালাম সন্দেহের নীরব অভিযুক্ত।
অথচ ভারতের মাটি চিনল তাঁর আলো,
ন্যাশনাল মেডিকেল কমিশন বলল—“এই মানুষ মহান হলো।”
যেখানে নিজ দেশ দিল না সম্মানের ঘর,
সেখানে বিদেশ খুলে দিল মর্যাদার দর।
কি নির্মম পরিহাস, কী লজ্জার ইতিহাস,
জীবিত রত্নকে ঠেলে দিই, মরি পরে শোকপ্রকাশ!
আমরা গাই শোকগীতি, করি কৃতজ্ঞতার ভান,
অথচ বাঁচতে দিইনি তাঁর স্বপ্নের সম্মান।
ডাঃ প্রাণ গোপাল দত্ত—তুমি হারাওনি কিছু,
হারিয়েছে তোমাকে যে দেশ, সে হারিয়েছে নিজেরই পিছু।
আজ বুকের ভেতর জ্বলে এক অগ্নিস্বীকার—
দেশের রত্ন হারিয়েছি, এই পাপ আমাদেরই ভার।
-----------------------------------------------------------
০৩-০২-২০২৬
No comments:
Post a Comment