আমি আশ্রয় খুঁজি
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************
বল আমি আশ্রয় খুঁজি মানুষের রব্বে,
যিনি হৃদয় গড়েন, ভাঙেন নিয়তির ছকে।
মানুষের অধিপতি, মানুষের বাদশাহ,
তাঁরই ছায়ায় নিরাপদ জীবন ও দাহ।
মানুষের ইলাহ তিনি—একমাত্র উপাস্য,
তাঁর নামেই শান্তি নামে, ভাঙে সকল গ্রাস্য।
আমি আশ্রয় চাই তাঁর কাছে বারংবার,
অদৃশ্য অশুভ শক্তির ফিসফিস আঘাত-ভার।
যে কুমন্ত্রণা ঢালে মনে নিঃশব্দে চুপে,
হৃদয়ে বিষ ঢালে এসে অচেনা রূপে।
সে জ্বিনের দল হোক আর মানুষের ছদ্মবেশ,
সব কুমন্ত্রণা থেকে দাও নিরাপদ দেশ।
হে রব্বুন নাস, হে মালিক, হে ইলাহ মহান,
তোমার আশ্রয়েই রক্ষা, তোমাতেই পরিত্রাণ।
-----------------------------------------
০৫-০২-২০২৬

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মূল্যবান মতামত ও গঠনমূলক মন্তব্য আমাদের অনুপ্রেরণা। অনুগ্রহ করে শালীন ও সৌজন্যমূলক ভাষায় মন্তব্য করুন।