Thursday, February 5, 2026

সকল প্রশংসা তাহারই

 সকল প্রশংসা তাহারই

কলমে মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**************************************

বিসমিল্লাহ বলি আমি, দয়ার আদিপাঠ,
রহমান তিনি, রহীম তিনি, করুণার প্রভাত।
সকল প্রশংসা তাঁহারই, জগতের রব্ব,
দৃশ্য-অদৃশ্য সব সৃষ্টির একমাত্র প্রভু সব।

তিনি দয়ার আধার যিনি, মমতার আশ্রয়,
ভয়হীন করে হৃদয়, আশায় ভরে ক্ষয়।
বিচার দিনের মালিক তিনি, ন্যায়ের অধিপতি,
সত্যের পাল্লা নড়বে না, মিথ্যা হবে ক্ষতি।

তোমারই ইবাদত করি, তোমারই চাই বল,
দাসত্বেই মুক্তি আমাদের, অহংকার ছল।
দেখাও আমাদের সরল পথ, সত্যের নিশান,
যে পথে চলে অনুগ্রহপ্রাপ্ত মহাজন।

নবী, সিদ্দিক, শহীদ, সালেহিন যাঁরা,
যাদের প্রতি দয়া বর্ষে—তাঁদেরই ধারা।
নয় ক্রোধভাজন পথ যেন, নয় ভ্রান্তির গতি,
ফাতেহার আলোয় রাখো আমাদের স্থিতি।

এই সূরাই প্রার্থনা, এই সূরাই বিধান,
বান্দা ও প্রভুর মাঝে চিরন্তন আহ্বান।
-----------------------------------------------------

No comments:

Post a Comment