পিতার আলো
কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*********************************
ওহে শোনো—
পিতার আলো যদি পড়ে সন্তানের অন্তরে,
সে সন্তান জ্বলে ওঠে প্রদীপ হয়ে বিশ্বভুবনের ঘরে।
তার চোখে জাগে প্রভাত, কপালে দীপ্তি খেলে,
তার প্রাণে সাহসের গান বাজে অটল অবহেলে।
পিতা যেন আকাশ-সূর্য, সন্তানের জীবনধারা,
তাঁর স্নেহধারা ঝরে পড়ে শিশিরের মতো সারা।
তাঁর কঠোর বাণীও মধুর, শাসন যেন আশীর্বাদ,
তাঁর পথনির্দেশে গড়ে ওঠে জীবনের সাধ।
তিনি শেখান সত্যের পথে দৃপ্ত পায়ে চলা,
অন্যায়ের সাথে রুখে দাঁড়াও— এই তাঁর বলিষ্ঠ বলা।
তিনি দেন পরিশ্রমের মান, সততার অগ্নিশিখা,
তাঁর আদর্শে গড়ে ওঠে দৃঢ় চরিত্র-দীক্ষা।
পিতার কপালের ঘাম সন্তানের গৌরব,
তাঁর ত্যাগে রচিত হয় সন্তানের ভবিষ্যৎ রৌদ্র।
তাঁর নীরব প্রার্থনায় জাগে কল্যাণের ঢেউ,
তাঁর আশীর্বাদে ঝরে পড়ে অশুভ আঁধার ঢেউ।
যার ঘরে পিতার আলো, সে ঘর দীপ্তিমান,
তার জীবন হয় সুপথের দৃঢ় অঙ্গীকারবান।
পিতার স্নেহের ছায়া যতদিন থাকে পাশে,
সন্তান ততদিন অটল থাকে দুর্দিনেরই আশে।
ওহে মানব, রেখো মনে এই চিরন্তন বাণী—
পিতার মর্যাদা রক্ষা করো, এ ইসলামেরই ধ্বনি।
পিতার আলোয় আলোকিত হোক সন্তান-সমাজ,
পিতার মহিমায় উজ্জ্বল হোক বিশ্ব আজ।
--------------------------------------
১৮-০২-২০২৬
No comments:
Post a Comment