Wednesday, February 18, 2026

আমার শ্রদ্ধেয় দাদা

 আমার শ্রদ্ধেয় দাদা

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
**********************************

ওহে লাল মৌলভী! হে বড় হুজুর!
রাওনাটের সোনালী মুকুট, হে ঈমানের দীপ্তি!
পদচারণে মক্তব জ্বলে, শিশুর চোখে আলো,
শিক্ষার ভাষা, ন্যায়ের পথে—তুমি পথপ্রদর্শক।

পরহেজগার, ন্যায়পরায়ণ, দানবীর হৃদয় বিশাল,
প্রত্যেক মানুষের জন্য খোলা ছিল তোমার দরজা।
হাজার মুখে বাজে আজও তোমার নামের সুর,
‘আলহ্বাজ মৌলভী আহাদ আলী’—চিরন্তন আলো।

রাগী তুমি, শাসনে ইস্পাত কঠিন,
অন্যায়ের সাথে কখনো নয় সহমর্মিতা।
হুজুর, হেকিম, আলেম, পন্ডিত—সবের মিলন,
মানবতার চিত্র তুমি গড়ে, অনন্য নিদর্শন।

সোনালি স্মৃতির জ্যোতি তোমার পদচিহ্নে,
শিশু থেকে বৃদ্ধ, সবাই পায় প্রেরণার দিশা।
ভালবাসা, শিক্ষা, ন্যায়—সবই তোমার হাতে,
মানুষের মাঝে জ্বলে সত্যের দীপ্ত বাতি।

আলোর ছোঁয়া, স্নেহের মধুর সুর,
মক্তবের ঘরে বাজে আজও তোমার মধুর গুণ।
দাদার এই স্মৃতি চিরন্তন, অম্লান, জ্বলন্ত,
হে মহান আল্লাহ, জান্নাতুল ফেরদৌসে নসীফ করো।

আমাদের ভালোবাসায় চির অমর হোক তিনি,
আমিন, আমিন, আমিন!
---------------------------------------------


১৮-০২-২০২৬

No comments:

Post a Comment