Tuesday, February 19, 2019

আসলে ওদের রঙটা কি ?




                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
আমি অগ্রজের কাছে জানতে চাই, সত্যি কথাটা জানতে চাই..
আসলে হচ্ছেটা কি- এ বঙ্গ বুকে ভাই !

সকালে দেখি সাদা- বিকেলে দেখি কালো মাঝখানে- উধাও
আমি তো স্থির দেখিনা কোথাও !
আসলে ওদের রঙটা  কি ?

 যখন যে রঙে সাজে তারই পূরাজী হয়ে নত শির …
ওরা ভুলেগেছে সেই জন্ম জননী পিতার প্রিয় নীড়
এপিঠ-ওপিঠ আলিঙ্গনে ভেঙ্গেছে লাজ
নির্লজ্জ প্রণয়ের উৎসবে  কাপড় খুলেছে আজ!

নেই নেই কোন আদর্শ্ নেই দৃশ্য পটে..
অথচ সরল প্রাণেরা অযথাই যায় চটে.
অতীত ইতিহাস একটু দেখো ঘেটে
ওরা কি তোমাকে ভালবাসে মোটে ?

আমি অগ্রজের কাছে জানতে চাই, সত্যি কথাটা জানতে চাই..
আসলে ওদের রঙটা  কি ?
যাদেরকে আমি ভেবেছি বীর কিংবা দেশ প্রেমিক..
ওরা আজ পথ ভুলা মাঝি, ছুটেছে এদিক- সেদিক ।

ওহে শুন কেবল যাত্রীরাই সঠিক…
ওরা কেবলই মুদ্রার এপিঠ-ওপিঠ ।
------------------------------------17-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।







ইসলামের পাঞ্জেরী


                                                          -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা

আসুক সাইক্লোন, প্রচন্ড জুড়ে আসুক ! দুমড়ে মুচড়ে আসুক..
উত্তাল হউক তরঙ্গের জলরাশি !
তাতে তোর কি ওহে ইসলামের পাঞ্জেরী !

তোর তরী যে ওই বিধাতার মনোনীত অবিনশ্বর সম্মতি..
কে আছে নশ্বরে রুখে তোরে - ওহে মাস্তুলের জ্যোতি!
তুই যে নবীজির উম্মত এক ইসলামের তৌহীদি নাবিক..
আসুক সাইক্লোন, প্রচন্ড জুড়ে আসুক ! দুমড়ে মুচড়ে আসুক..

তুই যে জাহেলী বাতিলের বিরুদ্ধে এক উমরী হুঙ্কার..
ওই অকুতভয় নির্ভিক সৈনিকের গর্জিত তলোয়ার
ওহে সম্মুখ রণের রক্তাক্ত প্রান্তর -ওহে স্পন্দিত জিহাদী প্রাণ.
ওহে বিধাতায় নতশির তৌহিদী নওজোয়ান-ওহে পালোয়ান
ওহে সাম্যের মহাকাব্য- ওহে চির গৌরবের ইতিহাস
কার আছে সাধ্য এমন ?
তোরে করে পরিহাস !

আছে কি তোমার মাঝে সেই হাদিস- কোরআনের আলো ?
থাকে যদি জ্বালো জ্বালো আজই জ্বালো- আজই জ্বালো
জাগাও জাগাও এই অন্তরে জাগাও ওই পরওয়ার দীগার..
তুমিই মুমিন, তুমিই মুসলমান, তুমিই পরহেজগার
ভয় নেই ওরে ভয় নেই- ওহে মুসাফির,ওহে ঈমানদার

আসুক সাইক্লোন, প্রচন্ড জুড়ে আসুক ! দুমড়ে মুচড়ে আসুক..
উত্তাল হউক তরঙ্গের জলরাশি !
তাতে তোর কি ওহে ইসলামের পাঞ্জেরী !
-------------------------------17-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

চারটি বর্ণে লেখা একটি শব্দ




                                              -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এক প্রবল বিশ্বাসে চিঠিটা পোষ্ট করেছিলাম তোমার ডাকঘরে..
সেই কবে করেছিলাম !

জানিনা আজোবদি দেখেছো কিনা..
চারটি বর্ণে একটি শব্দ লেখাছিল ,রক্তে রক্তে লেখাছিল
ভালবাসি শুধু তোমাকে ভালবাসি ..

তোমার ডাক পিয়নটাও আসেনি একবারের জন্য ও আসেনি..
কতো প্রহর গুনেছি অবিরাম গুনেছি..
যদি এসে ডাক দেয়
কেউ আসেনি তো !

তবে কি তোমার হৃদয়ের ডাকঘরে চিঠিটা পোষ্ট হয়নি ?
হ্যঁ করেছিলাম তো, এক প্রবল বিশ্বাসে করেছিলাম..
শুধু তুমি দেখোনি, আজোবদি দেখনি
সেই চারটি বর্ণে লেখা একটি শব্দ- ভালবাসি শুধু তোমাকে ভালবাসি!!
-------------------------------------------14-11-2018 ।,রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।