Sunday, March 3, 2019

তোমার প্রেরণা



                                           -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
দেশ প্রেমিক বীর দমে কি কখনো !
পরাধীন বেদন বুঝিতে সে পারে ।
কি যতনা আছে, ঐ শোষন বিষে
প্রাণ জাগি ওঠিছে যোদ্ধার বেশে
যতদিন স্বাধীন, হইবে কিনা হইবে.
যুদ্ধ তাহার চলিবে অদম্য গতিতে…
স্বাধীনতা আনিবে, দমিবে না, দমিবে না,
বিজয় ছিনিবে,  হারিবে না, হারিবে না
দেশ প্রেমিক বীর দমে কি কখনো !
ঐ দেখ, ঐ দেখ, লাল-সবুজ উড়ন্ত এখনো ।
তুমি কি দেশ প্রেমিক?
হাতে হাত ধরিবে না ?
মু্ক্তিযুদ্ধ যে তোমার প্রেরণা ।
---------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।

বিপ্লব সে যোদ্ধা




                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
বিপ্লব সে যোদ্ধা মায়ের ছানা,
থেমে নাই গতি তার, শুনে নাই মানা
মুক্তি সে বাঙ্গালীর ধরে আছে মনে
পিতার ডাক শুনে শুনে যুদ্ধ করে রণে

জয় তার চোখে মুখে অস্র হাতে লয়ে
রক্তে রক্তে গেল প্রাণ চৌদিক বয়ে
তবু বলে লাল-সবুজ লক্ষ শহীদ আঁখি
দেখ বিশ্ব ! একাত্তর বাংলার ছবি আঁকি ।

বিপ্লব সে যোদ্ধা মায়ের ছানা,
থেমে নাই গতি তার, শুনে নাই মানা

---------------------------------রাওনাট,কাপাসিয়া ,গাজীপুর।

কে আছে ভাই বাঙ্গালী থামায় ?




                                             -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
শুনতে পেলাম রেসকোর্স্ গিয়ে-
মুজিব নাকি তোদের হয়ে ?
মুক্তিযুদ্ধের ডাক দিলে
জানতে চাও কি কেমন ছেলে?
ভিতু নয় সে সাহসী ভালো
দোসর যদিও বেজায় কালো;
বজ্র কন্ঠের দীপ্ত ভাষণ
অনেকটা ঠিক যুদ্ধের মতন !
মু্ক্তিযুদ্ধের ডাক দিল সে
স্বাধীন হয়ে থামল শেষে ।
মুক্ত নিশান উড়ল রে ভাই
বীর বাঙ্গালী হাসল সবাই—
হানাদার দোসর হারল বেজায়-
কে আছে ভাই বাঙ্গালী থামায় ?
----------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।