Sunday, May 24, 2026

ছলনার মহা উৎসব

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**************************************

দিকে দিকে আজ হেরি একি হাহাকার!
স্বদেশ কি তবে ছলনার জাতি? চারিদিকে মিথ্যার জয়কার!
রাজার প্রাসাদে প্রজা ডুকরে মরে
রাজা হাসে বসি উচ্চাসনে, ছলনা যে তার তরে।
আইন কাঁদিছে অন্ধ কোঠরে, বিচারের বাণী স্তব্ধ,
ন্যায় গুমরে মরেছে আজছলনার জালে জব্দ!

অধিকারে নামে স্বাধীনতা আজ করিছে দারুণ ছল,
মুক্তির বেশে শিকল পরায়প্রবঞ্চনার দল।
প্রেমিকা সঁপিছে বিষের পেয়ালা প্রেমিকের ওষ্ঠাধরে,
হৃদয় নিঙাড়ি প্রবঞ্চনা জাগে তিল তিল করে।

বাদী বিবাদীবিচারক সেথা টাকার নেশায় মাতে,
কলমের ডগায় সত্য বিকোয় আধাঁরিয়া কালো রাতে।
শিক্ষক আজ পাঠশালা ভুলে ব্যবসার নেশায় মত্ত,
ছাত্রের কলমে বিষের ছোঁয়াভুলেছে সত্য-তত্ত্ব।

হুজুরেরা আজ মিষ্ট ভাষাতে সত্যরে দেয় ফাঁসি,
ধর্মরে করি পণ্য তাহারামুখেতে কুটিল হাসি।
নারীর অন্তরে পুরুষের বিষ, পুরুষে নারী তিলে তিলে মারে,
বিশ্বস্ততা গিয়াছে মরিয়াঠাঁই নাই কোনো ঘরে।

অফিসের ফাইলে কলম থামিয়া থাকে
টেবিলের তলে লেনদেন হলে তবেই তো চাকা হাঁকে!
পরিবারে আজ ভাইয়ে ভাইয়ে চলে যে বিষম রোষ,
মায়ের চোখের অশ্রু আজিকে কার অভিশাপ, কার দোষ?

নেতা মন্ত্রীজনতার বন্ধু সেজে যে লুণ্ঠন করে,
উন্নয়ন শুধু কাগজে কলমেজনতা না খেয়ে মরে!
নাগরিক আজ নিস্পৃহ চোখে হেরিছে এই বিনাশ,
বিবেক পচিয়া গলিত লাশরুদ্ধ আজ আকাশ।

ওরে জরাগ্রস্ত সমাজ!
ওরে মিথ্যার কারবারি!
তোর ছলনার মহা উৎসবে পড়ুক অগ্নির ঝাড়ি!
জাগো বিদ্রোহী, জাগো পুনরায়ভাঙ্গো শঠতার বাঁধ,
সত্যের সূর্যে দূর হোক আজিএই কলঙ্কিত চাঁদ!

-----------------------------------------------------------

 

অদ্ভুদ জাতি

কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

**************************************

ওরে অদ্ভুদ জাতি, ওরে অকৃতজ্ঞের দল!

স্বাধীনতার ইতিহাসে মাখালি কলঙ্ক-মল।
মুছতে চাস জন্মের ইতিহাস, স্থপতিরে করিস বাদ,
জাতীয় সঙ্গীত মুছতে চাস কেমন পরমাদ?

মুক্তির স্মারক ভাঙিস তোরা,
করিস বীরের অপমান!
বিশ্বের কোনো স্বাধীন দেশে
আছে কি এমন অসম্মান?

শহীদকে আজ ঘৃণা করিস, মা-বোনের ইজ্জত তুচ্ছ?
মুক্তি-সেনাপতি বিঁধে দিস অপমানের বিষ-পুচ্ছ!
স্বাধীনতার প্রশ্নে তোদের আজও কেন বিভক্তি?
বিশ্ব হাসে দেখে তোদের হীনবল কুযুক্তি!

বিবেক তোদের জাগে না কেন?
চারিদিকে শুধু উগ্রতা!
লজ্জা কি নেই? ধিক্ তোরে ধিক্!
যে চরম জঘন্যতা!

স্থপতিরে মারলি, সেনাপতিরেও করলি হত্যা শেষ,
বীরের গলায় জুতার মালাওরে দুর্ভাগা দেশ!
হুজুগে মাতাল হয়ে
আপন পতাকা দিস পুড়িয়ে!
ইতিহাস তোরে আস্তাকুঁড়ে
দেবে যে আজ উড়িয়ে!

ওরে অদ্ভুদ জাতি, ওরে অকৃতজ্ঞের দল!
স্বাধীনতার ইতিহাসে মাখালি কলঙ্ক-মল।

---------------------------------------------------