কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,
কাপাসিয়া,গাজীপুর
*****************************************
জাগো রে
তরুণ!
জাগো
রে
তরুণী!
মাদকের
বিষ-অনলে পুড়ছে এই
ধরণী!
তিমির
রাত্রে
শোনো
কার
ক্রন্দন?
ছিঁড়ে
ফেলো
এই
মৃত্যুর বন্ধন!
বলো—"না!"
বলো—হব না আর
এই
বিষের
দাস,
আমরা
যে
আনবো
এই
মরুতে
মধুমাস!
বজ্রকণ্ঠের গর্জনে
বিস্তরে,
প্রতিবাদ উঠুক
লাল-সবুজের প্রান্তরে।
কই রে
বিপ্লবী? কই
রে
অবাধ্য?
মাদকের
কালো
হাত
উপড়ানো
কি
অসাধ্য?
না,
কখনো
না!
আমরা
যে
অবিনাশী, আমরা
দুর্মদ,
পায়ে
দলে
যাই
শত
বিপদের
পর্বত!
ঘরে ঘরে
তোলো
আজ
বিদ্রোহ-ঝঙ্কার,
পাড়া-মহল্লায় হোক এই নরকের
সংহার!
সমাজের
রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছে
যে
বিষের
কীট,
ভাঙো
তার
বিষদাঁত, তোলো
প্রতিবাদের গীত!
প্রশাসন! রাষ্ট্রযন্ত্র! শোনো
তবে
হুঙ্কার—
মাদকের
ঠাঁই
নাই,
এই
আমাদের
অঙ্গীকার!
চাই
চাই
প্রতিবাদ!
জাগো
হে
সমাজ,
ঘুচাও
এই
অবসাদ!
জাগো
হে
বিপ্লবী অবিসংবাদ!
তোমাদের চিত্তে
দেখিব
সোনালী
রবির
কারুকাজ,
তুলে
নাও
হাতে
আজ
রুদ্র-ডমরু-বাজিকাজ!
তারুণ্য বাঁচিলে বাঁচিবে এই
দেশ,
উঁচু
শিরে
বাঁচিব
মোরা,
ঘুচবে
তিমির-রেশ!
এসো
হে
তরুণ,
এসো
হে
বিপ্লবী,
মাদক-মুক্ত ভোরে তুমিই
তো
রক্ত-রবি!
-----------------------------------------