কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা
রাওনাট,কাপাসিয়া,গাজীপুর
*******************************************
হে তারুণ্য!
জাগো
রে
জাগো,
ভাঙো
মোহময়
ঘুম,
চারিদিকে ওই
জাগে
সংশয়,
ভয়ের
ধূমাকুল!
জাতি
আজ
কাঁপে
আশঙ্কায় ঘোর,
আঁতকে
কেন
রে
উঠে
গা?
বিপথের
পানে
বাড়িয়েছো কি
তোমরা
তরুণ
পা?
লালসার
রথে
চড়েছো
কি
তবে?
আজকে
জাতির
মনে
প্রশ্ন
জাগে
রে
তীব্র
রবে—
মুক্তিযুদ্ধের মহান
স্বাধীনতা,
রক্তে
লেখা
অজেয়
বীরগাথা,
নিরাপদ
কি
রে
আজ
তোমাদের হাতে?
নাকি
লাল-সবুজ পতাকা হারিয়ে
যাবে
ঘোর
নিশিতে-পাতে?
ভয়
নাই,
ভয়
নাই!
ভাঙো
সংশয়-পাহাড়,
স্বপ্ন দেখ, স্বপ্ন দেখাও তোমরা
আবার!
বাঙালি সংস্কৃতিতে রাঙাও
রক্ত-কণা,
বুকের
ভেতর
জ্বালো
দেশচেতনার অগ্নি-শিখা!
হও
প্রচণ্ড বিপ্লবী, রুদ্র-কঠোর,
ছিঁড়ে
ফেলো
ভন্ডের
উগ্রতার ঘোর!
উপড়ে
ফেলো
ওই
দেশদ্রোহী কালো
হাত,
নগ্ন
উগ্রতা
থামিয়ে
নামাও
শান্তির রাত।
স্বপ্ন দেখ, স্বপ্ন দেখাও বুকে
নিয়ে
বল,
তারুণ্যের হুংকারে পৃথিবী
করুক
টলমল!
থামাও স্বৈরতন্ত্র,
গুঁড়িয়ে দাও
মববাদ,
ফ্যাসিবাদ, দুর্নীতি!
চুরি,
ডাকাতি,
রাহাজানি হোক
নিঃশেষ
ইতি!
টেন্ডারবাজি, খুন,
গুম,
পৈশাচিক ধর্ষণ—
তোমরাই
রুখবে
এই
নরক-বর্ষণ!
অন্যায়,
জুলুম
আর
যত
আছে
ব্যাবিচার—
লাথি
মেরে
ভাঙো
আজ
জুলুমের কারাগার!
স্বপ্ন দেখ, স্বপ্ন দেখাও ভাঙো
শৃঙ্খল,
বিপ্লবী তাণ্ডবে কাঁপুক
অন্যায়ের দল!
দেশ গড়ার
রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ো
বুক
ফেটে,
নেতৃত্বের যোগ্যতা ছিনিয়ে
আনো
মোহ
কেটে।
করো
লেখাপড়া, নিজেকে
করো
মহাবীর
প্রস্তুত,
বিশ্বের দরবারে
মাথা
উঁচু
করো,
হও
মহাদূত!
'আমার
সোনার
বাংলা'
অন্তরে
করো
ধারণ,
সাম্প্রদায়িকতার বিষ
উপড়াতে
মানো
না
বারণ।
ঐক্যের
গান
গাও,
সাম্যের গান
গাও,
রক্ত
দিয়ে
হলেও
সুন্দর
বাংলাদেশ উপহার
দাও!
উঁচু
শিরে
দাঁড়াক
এই
দেশ
দুনিয়ায়,
স্বপ্ন দেখ, স্বপ্ন দেখাও তারুণ্যের মহিমায়!
------------------------------------------------