Thursday, August 6, 2026

উত্তম নেতা হও

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*********************************

 চল চঞ্চল, চল রে চপল, চল রে যুবক দল,
বক্ষে বহিয়া খোদারি ভরসা, বাহুতে অমিত বল!
ছিঁড়ে ফেলে দাও সংশয়-জাল,
হাতে তুলে নাও ইসলামের হাল,
মজলুম-তরে ঢালো রে জীবন, ওরে মুক্ত-প্রাণ,
ইনসাফ-ভরা তৌহিদি রণে গাও বিজয়ের গান!
উত্তম নেতা হও!

তাজাহুদি রাতে কাঁদো প্রভুর পানে, ঝরাও অশ্রু-ধার,
খুলুকে-আজিম ভূষণ করিয়া ঘোচাও অন্ধকার।
আদলের বাণীতে বিশ্ব মাতাও,
রেহেমের টানে শত্রু জড়াও,
তুচ্ছ করিয়া স্বার্থ-মোহ রে, ত্যাগে হও বলীয়ান,
আশরাফুল মাখলুকাত তুমি, খোদার শ্রেষ্ঠ দান!

ঝঞ্ঝার মতো ছুটে চলো আগে, ভাঙো জঞ্জাল-স্তূপ,
তব হেদায়েতি নূরের আলোয় ঘুচবে আঁধার রূপ!
উম্মাহর তরে জাগো নওজোয়ান,
সঁপিয়া দাও গো হৃদয় ও প্রাণ!

বজ্রকণ্ঠে বাতিল-মঞ্চে শোনাও হকের ডাক,
তব হুংকারে জালিম-শাহী চূর্ণ-বিচূর্ণ খাক!
তাকওয়া হোক ঢাল তলোয়ার,
ভয় নাহি আর, জয় হবে এবার,
আল্লাহু আকবার ধ্বনি তুলে ওড়াও দীনের নিশান,
খেদমত করিয়া জগত জেনো গো, জান্নাত করো দান!
উত্তম নেতা হও!

--------------------------------------

এসো হে মুমিন মসজিদ ঘরে

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

*********************************

এসো হে মুমিন মসজিদ ঘরে

ডাকে মুয়াজ্জিন মিনার উপরে!


আসসালাতু খাইরুম মিনান নাওম,
বেদারি গাহে ওগো গাফেল কওম!
উছলে পড়েছে আরশের সুধা নূরানী ভোরে,
এসো হে মুমিন মসজিদ ঘরে।

ভুলিয়া সকল নশ্বর দুনিয়াদারী,
লা-শরিকের পানে চল দেই পাড়ি।
দিল করো সাফ, ছাড়ো রে দেমাগ,
খোদায়ী এশকে সঁপে দাও জান-মাল-বাগ।
গুনাহের খাতা ছিঁড়ে ফেলো আজ তওবা করে,
এসো হে মুমিন মসজিদ ঘরে।

শোনো শোনো ওগো দিলের রওশন,
খোদার হরমে করো হে গমন।
সেজদাতে আজ লুটাও অহঙ্কার-শির,
মোনাজাতে কাঁদো হে পাপী মুসাফির!
কোরআনের খোশবু উঠুক জিকিরের জোরে,
এসো হে মুমিন মসজিদ ঘরে।

ইমান হোক বুকে এলমে-লাদুন্নী,
মরনেও জ্বলে যেন তাওহীদি রশ্নি।
আল্লাহু আকবার তাকবীরে আজ,
শুরু হোক তবে সালেনাতী কাজ!
(
দ্রুত লয়ে) বাতেরের কেল্লা ভাঙুক ঈমানী ঝড়ে,
এসো হে মুমিন মসজিদ ঘরে।

আল্লাহু আকবার! আল্লাহু আকবার!
এসো হে মুমিন মসজিদ ঘরে...

--------------------------------------

 

ঈদে মিলাদুন্নবী

 কলমেঃ মোঃ আমিনুল এহছান মোল্লা

রাওনাট,কাপাসিয়া,গাজীপুর

************************************

মক্কা-মহির বক্ষ চিরিয়া
জাগিল নতুন ছন্দ-লহরী,
মিটিল নিখিল আঁধার-শর্বরী,
জাগিল পুণ্য-প্রহরী!

তৌহিদের ঝঙ্কার-রোলে
বাত্তিল সব হইয়াছে ফানা,
দিল-দরিয়ায় বাঁধ ভাঙিয়াছে,
মানে না রে কেউ মানা!

খুশির তুফানে কাঁপিল গগন,
धরণী মাতিল হিল্লোলে,
আজ ঈদে মিলাদুন্নবী শুভ
পয়গাম দোলে!

চূর্ণ হইল কায়সার-কিসরার
দর্প-দৃপ্ত শান-শওকত,
ভেঙে ড়ে আজ জালিমের তখত,
দুনিয়া পাইল নাজাত!

আরব-মরুর বালুকার চরে
নামিয়াছে আজ আলোর নির্ঝর,
মুছিল মলিন নিখিল-অধর,
ভাসিল রে বিশ্বচর!

বীর ওমরের সেই হুঙ্কার,
আলীর হাতের জুলফিকারের জ্যোতি,
আশেক-হৃদয়ে জাগায় শকতি,
নাশিতে পাপের গতি!

লাখো দরূদের মালা গেঁথে আজ
সালাম জানাই প্রভুর পায়,
খালেদের মতো তেজে বলীয়ান
উম্মত মাতে মহিমায়!

বেলাল বীরের আজানের রবে
মিনার-মেহরাব উঠিল কাঁপিয়া,
মিথ্যা-কুহক-পাষাণ-প্রাচীর
যায় রে ওরে ভাঙিয়া!

বঞ্চিত শত নিপীড়িত বুকে
জাগিল মধুর খোদার ফরিয়াদ,
রক্তে আবার রণ-ঝঙ্কারে
বাজুক বদরি নিনাদ!

ছিঁড়ে গেছে আজ দাসত্ব-পাশ,
খতম হইল রে তামস-ভার,
ইনসাফের এই মহাসংগ্রামে
তুমিই শ্রেষ্ঠ তলোয়ার!

লিল্লাহিল হামদ! গাহে বিশ্বচর,
মিটলো ভীরুর হাহাকার,
ইসলামেরই জয়-কেতন ওড়ে,
এল শাহে-আমীনের তাজদার!

--------------------------------------------