Monday, March 4, 2019

কি গ্যারান্টি আছে হে পৃথিবীর প্রাণ!

https://www.somewhereinblog.net/blog/HABIB321/30272399

                                         -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা
এই তো কিছুকাল আগেও ছিল পৃথিবীর উৎসবে
এক প্রাণবন্ত যুবক!
ছুটেছিল এ প্রান্ত থেকে ও প্রান্ত,
নব কিছুর উদ্ভাসে দৃঢ় চেতা ছিল দুরন্ত-

এক স্বপ্নের বিভোরে প্রতিটি পদক্ষেপ যেন
অশ্ব গতিতে ছুটতো
কে থামাবে তাকে ! এমন এক দুর্বার যুবক
দেখলেই-
প্রেমের স্রোত ধেয়ে আসতো হৃদয় আঙ্গিনা-
করতালির ঢেউ উঠতো বিশাল জনসমুদ্রে-

হৃদয় থেকে প্রেম, প্রেম থেকে স্বপ্নের মুক্তি
এক অনুপম উপমা যে যু্বক !
যাকে ঘিরে লালিত স্বপ্নগুলো জেগে উঠতো
প্রত্যাশারা খুলে দিতো জানালা-
কিছু বুঝে উঠার আগেই
হঠাৎ বদ্ধ হয়ে এলো-


চারিদিক স্তব্দ ! বাকরুদ্ধ নিরবতা ! পৃথিবীর সব
অপলক দৃষ্টিরা-
একি হল ! একি হল!
যুবকের প্রাণবন্ত প্রাণ, আচমকাই থেমে গেল
থেমে গেল বার্তা ছাড়াই-

ওহে এ প্রাণ যে পৃথিবীর ক্ষণিক ফুল-
এ পিঞ্জরের ভিতরে ফুটেছে শুধু
ঝরে যাবে, একদিন  ঝরে যাবে
আচমকাই ঝরে যাবে—
প্রতিনিয়ত মৃত্যু যখন দুয়ারে-
কি গ্যারান্টি আছে হে পৃথিবীর প্রাণ!
---------------------------------4-03-2019,রাওনাট,কপাসিয়া,গাজীপুর।






Sunday, March 3, 2019

তুমি আলো, তুমি অন্ধকার- হে টাকা




                                                    --কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
তোমার শরীরে জ্বলে ওঠা এক তপ্ত শিখা!
মোহের ওই মোহর খচিত প্রাণ
সে কি আর দুর্নীতি ছেড়ে
কোথাও যেতে পারে?
সে এক অনিষ্টের পতাকা,মনুষ্যত্ব হারানোর দূর্গ্।

কত বিজয়ের স্বপ্ন- পরাজয়ের নিখিলে বসত গড়ছো তুমি
তুমি অনৈতিক কর্মকান্ডের লেলিহান শিখা
প্রাণকে মারার নিষ্ঠুর অগ্নি তুমি- সকল মিথ্যের পটভূমি
সত্যকে হত্যার প্রাণহীন জল্লাদ..

সৌরভে তোমার লোভনীয় যৌবন সারা দেহ প্রাণ
তাইতো সুপ্ততা থেকে কামনার স্পৃহা জাগে
নৈতিক, অনৈতিক পথে..

বিবেকহীন ধর্ষকের মতো মনুষ্যত্বের প্রাণকে হত্যা করে
ধর্ষণে ধর্ষণে চরত্রি হরণ করে চলেছো তুমি..
এ মানুষের পবিত্র আত্ত্বাকে,
নীতি, নৈতিকেরা প্রতি পদে পদে ধর্ষিত ।

তোমার যৌবন , তোমার ক্ষমতা ঘিরে আছে সব মানুষের প্রাণ
তুমি আলো, তুমি অন্ধকার- হে টাকা
যেদিকে যাই- তুমিই শুধু-তুমি!
দোলনা থেকে কবর অবদি তোমার অনুভব,
কি নৈতিক ! কি অনৈতিক !
তুমি ভাল -মন্দের সবদিক ।
কিন্তু মানুষেরা বুঝে না,
টাকার যৌবন যে বড় বেশী সাময়িক ।
-----------------------------------------রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।


কাউয়ারা হেনেছে আঘাত




                                                     -কবি মোঃ আমিনুল এহছান মোল্লা।
মাঝিরা পঙ্গু বিছানায়, কাউয়ারা উড়ছে সমুদ্র সীমানায়
ক্ষত বিক্ষত শরীর সেই যৌবনা তরীর, ঐতিহ্যের ঘাটে আজ
কূল ভাঙ্গা তরঙ্গের ফোনা !
ঠিকানাহীন  দেহের নোঙ্গর
মাস্তুলের আলো নিভূ নিভূ
পালহীন তরীতে দিশেহারা কান্ডারী
সেই অর্জনে যেন কাউয়ারা মেরেছে ছোবল !
ত্যাগীরা আজ অচেনায়
বড় বেশী বিরহী জ্বালায় !

ক্ষমতা যেন এক ধবংস তুফান, কোন নীলিমারা অগ্রাসী খেলে!
এ কোন কবিতা লিখে সে? এ কোন কলমের রক্তাক্ত কাব্য..
তবে কি বুঝব কবি নিশ্চুপ
নাকি কবির ছন্দ পতন?
এ কোন কাউয়ারা ঢুকেছে কবিতার চরনে চরনে..
চারিদিকে স্তব্দ নিঝুম পাঞ্জেরীর দিক দিশা
মূল্যায়নের দৈন্যতায় প্রেমিকের প্রেম পরাজয়ের মঞ্চে..
এ টি কবির আত্মঘাতী কবিতা নয় কি ?
ঐতিহ্যর সতেজ প্রেম আজ
কাউয়া লুটেছে প্রেমিকার তাজ !
পাঞ্জেরী আজ তরীতে নেই, কবি আজ কবিতায় নেই !

এখানে ঐহিত্য ভুলে অতিথি কাউয়াদের প্রেমে
কবিরা লিখে চলেছে এক অসনি কবিতা..
সে দেখেনি, কবিতার ছন্দে কাউয়ারা হেনেছে আঘাত ।
------------------------------------------- রাওনাট,কাপাসিয়া,গাজীপুর।